০৯:৩৫ এম
ভারতের চেন্নাইয়ের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখা ব্যবস্থাপককে চড় মারার অভিযোগ উঠেছে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে। এ ঘটনার সময় ব্যাংকের ভেতরের পূর্ণ ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। বর্তমানে, এ ঘটনায় চেন্নাই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঘটনাটি চেন্নাইয়ের আদিয়ার এলাকায় এসবিআইর একটি শাখায় সংঘটিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কায়ালভিঝি একজন সহযোগীসহ শাখা ব্যবস্থাপকের অফিসে আলোচনা করছিলেন। আলাপের এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। উত্তেজনার সময় কায়ালভিঝি আসন থেকে উঠে দাঁড়িয়ে শাখা ব্যবস্থাপকের মুখে পর পর দুইটি সজোরে চড় মারেন।
আরও পড়ুন: প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান মারা গেছেন
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী পুলিশ জানাচ্ছে, যে বাণিজ্যিক ভবনে এসবিআইর শাখাটি অবস্থিত, কায়ালভিঝি সেই ভবনের মালিক। বহুদিন ধরে ভবনের লিফট অকেজো অবস্থায় থাকায় শাখা ব্যবস্থাপক তা দ্রুত মেরামতের জন্য অনুরোধ জানান। এ নিয়ে কথোপকথনে উত্তেজনা তৈরি হলে কায়ালভিঝি ব্যাংকের কর্মকর্তার ওপর আক্রমণ করেন।
ঘটনার পর ব্যাংকের প্রধান ব্যবস্থাপক থানায় একটি লিখিত অভিযোগ করে। এরপর পুলিশ চারটি ধারায় মামলা দায়ের করে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে এবং তা আলামত হিসেবে মামলায় সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: আইআইটি থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবায় ভারত-ইউএনডিপির সাত দশক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন