০৯:৪৬ এম
মালদ্বীপ সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু চা চক্রের আয়োজন করেছেন। এই আয়োজন গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
বর্তমানে মালদ্বীপ সফররত খলিলুর রহমান মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে দেশটিতে অবস্থান করছেন।
সরকারি সফরের অংশ হিসেবে সরকারি সম্পর্ককে আরো জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সন্ধানের লক্ষ্যে, গতকাল মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু চা চক্রের আয়োজন করেছিলেন।
আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা
ড. খলিলুর রহমান মালদ্বীপ সরকারকে বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত সফর করছেন। এসময় তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড. খলিলুর রহমানকে স্বাগত জানান।
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সফরকে 'একটি গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে উল্লেখ করেছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততার পথ সুগম করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, 'এই সফর আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ভিত্তি তৈরি করবে।'
আরও পড়ুন: নিউমার্কেটে দোকান দখলচেষ্টার অভিযোগে ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
ড. খলিলুর রহমান সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারত্বকে আরও শক্তিশালী করার উপায়, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
আরও পড়ুন: পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত, আহত ছয় ইসরায়েলি সেনা
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন