ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ভারতীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা


খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ভারতীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। এতে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে।

সূত্রগুলোর মতে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা ছাড়াও প্রতিনিধিদলে থাকতে পারেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইনও।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

আসামের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য নির্বাচিত হন পবিত্র মার্গেরিটা।

২০২৪ সালের জুন থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

১৯৭৪ সালের ১৩ অক্টোবর আসামের মার্গেরিটা শহরে জন্মগ্রহণ করেন তিনি। নিজ শহরে প্রাথমিক শিক্ষা শেষে গুয়াহাটির আসাম টেক্সটাইল ইনস্টিটিউট থেকে টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন।

আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি অসমিয়া মাসিক ‘মায়া’ ও ‘সা রে গা মা’র প্রধান সম্পাদক ছিলেন।

এ ছাড়া ২০টিরও বেশি অসমিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র এবং ১০০টির বেশি লোকসংগীত ও সমসাময়িক গানের প্রযোজনা করেন।

২০১৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি আসাম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে তিনি আসাম সরকারের চলচ্চিত্র প্রতিষ্ঠান ‘জ্যোति চিত্রবান ফিল্ম স্টুডিওর’ চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

২০২২ সালের এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হন এবং ২০২৪ সালের ৯ জুন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৬ দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানে বিদায় অনুষ্ঠান, ৬ জুলাই রাজধানীতে মূল জানাজার শোভাযাত্রা, ৭ জুলাই পবিত্র নগরী কুমে শোকানুষ্ঠান এবং ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

চীন, রাশিয়া, পাকিস্তান ও কাতারের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে ইরান।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে হিজবুল্লাহর মাথাব্যথা নেই: নাঈম কাসেম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, তার দেশ থেকে একটি সরকারি প্রতিনিধিদল এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে দেশসেরা দুই শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


পঞ্চগড়ে দেশসেরা দুই শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

 

পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশের সেরা দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাবিহা নাসরিন আঈদা সাধারণ জ্ঞান বিভাগের কুইজে জাতীয় পর্যায়ে প্রথম স্থান দখল করেছে এবং সাদমান সাদিক বাংলা বিভাগে কুইজে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে তাদের ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারজয়ী আরো তিন শিক্ষার্থীকেও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ, পঞ্চগড় চেম্বারের সাবেক সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, সাবেক কাউন্সিলর ওসমান গণি বাবুয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতিবুল ইসলাম এবং প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন।

এমন একটি আয়োজনে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছে। প্রান্তিক জেলা থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করা অন্যান্য শিক্ষার্থীদের জন্য এটি একটি উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখতে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন কার্যকর হবে ১ জুলাই থেকে। 

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মের প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলস্বরূপ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ জুলাই থেকেও বলবৎ থাকবে।

জুলাই মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা নির্ধারিত হয়েছে এবং কেরোসিন বিক্রি হবে ১৩৫ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার পেট্রলের দাম ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল সংসদে উপস্থাপনের সুপারিশ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সংসদে উপস্থাপনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি পর্যালোচনা শেষে সুপারিশ করেছে। একই সাথে, স্বাস্থ্যসেবাকে আরো কার্যকর, আধুনিক ও জনমুখী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। বৈঠকের প্রথমে পূর্ববর্তী বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরপর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬-এর বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে এবং তা জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান অবস্থা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কমিটির সদস্যরা বলেন, স্বাস্থ্যসেবাকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো বলবৎ করা জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বিশেষ কমিটির আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৈঠকে অংশগ্রহণ করে বিলের বিভিন্ন দিক সম্পর্কে মতামত প্রদান করেন। বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদ সদস্য মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, মো. মুজিবুর রহমান, এবং জি. এম. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থেকে প্রয়োজনীয় তথ্য ও মতামত প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পুরাতন ধ্যান ধারণা পরিহার করে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশুদের সুস্বাস্থ্য ও কল্যাণে সরকার সচেষ্ট রয়েছে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

এ সময় আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, 'দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।'

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী।

শিশু হাসপাতালে ভর্তিকৃত ৪০ জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%