শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪৮ পি.এম
রাঙ্গামাটি, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : আজ রাঙ্গামাটি জেলায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের জন্য ‘নিরাপদ অ্যাক্সেস’ বিষয়ক তিনদিনব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
এই কর্মশালাটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর উদ্যোগে শনিবার সকালে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
কর্মশালাটির সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি এস এম শফিউল আজম। নিরাপদ অ্যাক্সেসের প্রতিনিধি এনজেলিকা শপ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল, আইসিআরসি প্রতিনিধি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলা পর্যায়ের যুব রেড ক্রিসেন্ট সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল দুর্যোগ বা সংঘাতময় পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
ওরিয়েন্টেশনের মাধ্যমে যুব সদস্যরা মানবিক কাজের সময় যেকোনো ঝুঁকি মোকাবিলা করে কিভাবে সেবা প্রদান চালিয়ে যাবে, তা সম্পর্কে মূল্যবান ধারণা ও দক্ষতা অর্জন করবেন।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।
এর আগে, নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সোনালী ব্যাংকের সামনে জড়ো হন। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, আদম সুফি, বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত সফল হয়েছে। তিনি উল্লেখ করেছেন, দুই দেশের মধ্যে চলমান সব গুরুত্বপূর্ণ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
ট্রাম্প ইউএস ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। বৈঠকটি কীভাবে ফলপ্রসূ হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সবকিছুই অর্জন হয়েছে। আমাদের একটি অসাধারণ বৈঠক হয়েছে, যা সবার জন্যই বেশ ইতিবাচক।" তবে তিনি কোন নির্দিষ্ট বিষয়ে সমঝোতা বা অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
কথোপকথনের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘ ইতিহাসের তুলনা করতে গিয়ে ট্রাম্প বলেন, "আমরা দুই দেশের ইতিহাসের তুলনা করছিলাম। আমাদের ইতিহাস ২৫০ বছরের, যা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। অন্যদিকে তাদের ইতিহাস প্রায় ৬ হাজার বছরের। তাই ৬ হাজার আর ২৫০ বছরের মধ্যে কিছুটা তো পার্থক্য রয়েছেই। তবে আমাদের ২৫০ বছরের ইতিহাস নিয়ে আমরা দারুণ গর্ববোধ করি।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০ বছর পূর্তি উদযাপন করেছে। আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, বিশ্ব দুই পরাশক্তির শীর্ষ নেতাদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে একাধিক দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উত্থাপন করা হয়।
সমিতির পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- লালপুল ফ্লাইওভার নির্মাণ, মুছাপুর রেগুলেটর পুনর্র্নিমাণ, মঙ্গলকান্দি (ডাকবাংলা) ২০ শয্যাবিশিষ্ট বন্ধ হাসপাতাল চালু করা, কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা এবং সোনাগাজী হাসপাতালকে আধুনিকীকরণ।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, সোনাগাজীর বিপুল জনগোষ্ঠীর দীর্ঘদিনের এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা। সোনাগাজী সমিতি, চট্টগ্রামের নেতৃবৃন্দ জানান, এসব দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি সাইফুল আলম। সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল হক, গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ, আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সমিতির নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল, মহিউদ্দিন মজনু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : শুক্রবার ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্ত দিয়ে নদী পার হওয়ার সময় পাঁচজনের মৃত্যু ঘটে। এ তথ্যটি ক্রোয়েশিয়ার পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হলেও, কুপা নদীতে আরও পাঁচজন ডুবে মারা যান। নদীটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পুলিশ এক বিবৃতিতে জানায়, নিহত ও উদ্ধার হওয়া ব্যক্তিরা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নদী পার হওয়ার সময় দলটিতে প্রায় ২০ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জন স্লোভেনিয়ার ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হন।
পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করা অনিয়মিত অভিবাসীদের জন্য বলকান অঞ্চলের এই পথটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। ক্রোয়েশিয়া এই রুটের অন্যতম প্রধান ট্রানজিট দেশ।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই পথে ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ যাতায়াত করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এই পথে যাত্রার সময় ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ