ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এআই ব্যবহার করে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা


এআই ব্যবহার করে দেড় বছরে সফল নারী উদ্যোক্তা

অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে শুধুমাত্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং ছোট উদ্যোক্তাদের জন্যও গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। এটির একটি উদাহরণ হিসাবে যুক্তরাষ্ট্রের মিশেল টার্নার এর কথা উল্লেখ করা যেতে পারে।

রয়টার্সের দ্বারা প্রচারিত ওই প্রতিবেদনটি জানাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি 'হিয়ার নাও হেলথ' নামে একটি মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এর কার্যক্রম শুরু করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন কর্মী কর্মরত রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে ফস্টার কেয়ারে থাকা শিশুদের মেডিকেইডের আওতায় মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার অনুমোদন লাভ করেছে।

মিশেল টার্নার একজন প্রযুক্তি বিশেষজ্ঞ নন। তিনি ছয় সন্তানের মা। ব্যবসা শুরু করার বিষয়টি তার জন্য নতুন, যেখানে তিনি প্রথমবারের মতো ব্যবসার পরিকল্পনা তৈরি করেছেন, স্টার্টআপ সম্পর্কে শেখার চেষ্টা করছেন এবং বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার প্রস্তুতি নিতে এআই টুল ব্যবহারের সহায়তা নিয়েছেন। এই প্রযুক্তির ব্যবহার তার সময় এবং খরচ—দুটোই কমাতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পরবর্তীতে, তিনি বিনিয়োগ পেয়ে অল্প সময়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণে সক্ষম হন। টার্নার মন্তব্য করেন যে, এআই তার জন্য একজন অভিজ্ঞ ব্যবসায়িক পরামर्शকের মতো কাজ করেছে। প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাকে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে সহায়তা করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআইয়ের কারণে বর্তমানে ছোট উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। পূর্বে যেসব কাজের জন্য অনেক সময় এবং অর্থ ব্যয় করতে হতো, সেগুলি এখন দ্রুত এবং কম খরচে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।

ফলে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসা দ্রুত গতিতে বাড়াতে এবং একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছেন। তবে, এআই নিয়ে উদ্বেগও বিদ্যমান। অনেক অর্থনীতিবিদ মনে করেন, ভবিষ্যতে কিছু ধরণের চাকরির চাহিদার কম হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অফিস প্রশাসনিক ও কেরানিভিত্তিক কাজের ক্ষেত্রগুলোতে এর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, অনেক বিশেষজ্ঞের মতে, এআই চাকরির পরিমাণ সম্পূর্ণরূপে কমিয়ে দেবে না। বরং এটি কাজের প্রক্রিয়া পরিবর্তন করবে এবং নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি করবে। এআইয়ের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গবেষণা শুরু করেছে। তাদের মতে, এআই উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে পারে। তবে শ্রম বাজারে এর দীর্ঘমেয়াদি প্রভাব উপলব্ধি করতে আরো সময় প্রয়োজন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্ষা করে জমানো ৭০ টাকা নির্বাচনী তহবিলে দিয়েছিলেন, প্রতিদানে পেলেন নতুন ঘর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ভিক্ষা করে জমানো ৭০ টাকা নির্বাচনী তহবিলে দিয়েছিলেন, প্রতিদানে পেলেন নতুন ঘর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমরকে ভিক্ষা করে জমানো টাকা থেকে একটি রিনা স্নাল (৭১) নামে ৭০ টাকা নির্বাচনী খরচ দিয়েছিলেন। এমপি নির্বাচিত হয়ে প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে সালমান ওমর সেই নারীকে নতুন ঘর করে দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা গেছেন। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।

রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। বৃদ্ধা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে।

স্থানীয়রা বলেন, রিনা স্নালের দেখভালের তেমন কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জ্ঞাপন করেছে।

আজ রবিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাম ব্যবহার করে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে।

প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নজরে আসে এবং এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে তারা জানায়। এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়।

এতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে একটি শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকার এবং প্রতারক চক্রের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নত পল্লীই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


উন্নত পল্লীই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি  : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্তব্য করেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় এবং দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হল গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।

রাষ্ট্রপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বিপুল জনগণের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়নে কাক্সিক্ষত অগ্রগতি হয়নি।’

আগামীকাল প্রথমবারের মতো দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

গুরুত্বপূর্ণ আরেকটি বক্তব্যে তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে দিবসটি পালন করা হচ্ছে এবং এটি অত্যন্ত আনন্দের বিষয়।’

এ উপলক্ষে রাষ্ট্রপতি দেশের পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য।

রাষ্ট্রপ্রতি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পল্লী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল। বর্তমানে এই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি উল্লেখ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার সুযোগ দেবে এবং পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

রাষ্ট্রপতি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমকে, বিজেপি ও এআইএডিএমকের অভিযোগ দল ভাঙার চেষ্টা করছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ডিএমকে, বিজেপি ও এআইএডিএমকের অভিযোগ দল ভাঙার চেষ্টা করছেন থালাপতি বিজয়

ভারতজুড়ে রাজ্যে রাজ্যে রাজনৈতিক দল ভাঙনের অভিযোগ রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে। এবার নিজেদের ফাঁদে পড়েছে বিজেপি।

তামিলনাড়ুতে তাঁদের দল ভাঙচ্ছেন মুখ্যমন্ত্রী থালপতি বিজয়। এমন অভিযোগে হুলুস্থুল বাঁধিয়ে দিল তামিলনাড়ুর গেরুয়া শিবির। শুধু বিজেপি নয়, একই অভিযোগ তুলেছেন দুই পুরোনো তামিল দল ডিএমকে এবং এআইএডিএমকেও। মূল অভিযোগটা আসলে ডিএমকের।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুতে দীর্ঘ সময় শাসন করা দ্রাড়ির দলের ক্ষমতা অধ্যায় শেষ থালাপতির দল টিভিকের কাছে হেরে। ক্ষমতায় আসার পর থেকেই হু হু করে শক্তি বাড়ছে টিভিকের। রাজ্যের প্রায় সব প্রান্ত থেকেই বিভিন্ন স্তরের নেতা যোগ দিচ্ছেন বিজয়ের দলে। একাধিক এআইএডিএমকে বিধায়ক ইতিমধ্যেই বিজয়ের হাত ধরেছেন।

ডিএমকের বহু জেলা ও ব্লক স্তরের নেতাও দলবদল করেছেন। একই পরিস্থিতি বিজেপির। মোটামুটি সব বিরোধী দলেই কমবেশি ভাঙন ধরিয়েছে টিভিকে।

একপ্রকার নিরুপায় হয়েই বিরোধীরা একযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। ডিএমকে, এআইএডিএমকে এবং বিজেপি আলাদা আলাদাভাবে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন।

ডিএমকের অভিযোগ, সরকারের সমস্ত রকম ক্ষমতার অপব্যবহার করছে। জয়ী জনপ্রতিনিধিদের চাপ দিয়ে দলবদল করানো হচ্ছে। বেআইনিভাবে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। জেলেও অত্যাচারের সম্মুখীন হচ্ছেন তাঁরা।

তিন বিরোধী দলই একযোগে দাবি করছে, বিজয়ের বিরুদ্ধে কোনও সাংবিধানিক পদক্ষেপ করুন রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্যপাল বিশ্বনাথ রাজেন্দ্র আরলেকর তিন দলের অভিযোগের পাওয়া কথা স্বীকার করেছেন। এমনকী পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।

বিজয় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দু’মাসও হয়নি। এরই মধ্যে একাধিক বিস্ফোরক অভিযোগ। তবে পাল্টা অভিযোগ বিজেপিও করেছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর সরকারও ফেলার চেষ্টা হয়েছে। অন্তত ১৫ জন বিধায়ককে ৩৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ডিএমকের তরফে। সেই অভিযোগের তদন্তও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%