১০:১১ পি.এম
শাই হোপের সেঞ্চুরির মাধ্যমে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড (২৪৭) গড়েছে।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ৩ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। এই চ্যালেঞ্জিং স্কোর গড়ার ক্ষেত্রে ওপেনার শাই হোপের অবদান ছিল সবচেয়ে বেশি।
ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে সাজঘরে ফেরেন। ২০ ওভার পর্যন্ত উইকেটে থেকে ৫০ বল মোকাবেলা করে তিনি চারটি চার এবং ৯টি ছক্কার সাহায্যে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন।
আরও পড়ুন: রেকর্ড গড়েও নিজের পারফরম্যান্সে খুশি নন সুলিভান
এছাড়া, শেরেফানি রাদারফোর্ড ২৬ বল মোকাবেলা করে ৪টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪৯ রান করে অপরাজিত থাকেন। সিমরন হিতমায়ার মাত্র ১২ বল খেলে চারটি চার এবং তিন ছক্কায় ৩৩ রান করেন। জুয়েল অ্যান্ড্রু ১৬ বলে ২১ রান করেন এবং রোভম্যান পাওয়েল ১৭ বলে ২৪ রান করেন।
সেঞ্চুরির জন্য শেষ দুই বলে শাই হোপের প্রয়োজন ছিল ১০ রান। ব্যাট চেঞ্চ করে আত্মবিশ্বাসী দুই শটে ছক্কা হাঁকিয়ে তিনি টি-টোয়েন্টিতে তার তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন