ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ইতালির বোলোটানার ছোট্ট গ্রামের নারীরা বাঁচে শতবর্ষ, নেপথ্যে রহস্য


ইতালির বোলোটানার ছোট্ট গ্রামের নারীরা বাঁচে শতবর্ষ, নেপথ্যে রহস্য

ইতালির সার্ডিনিয়া দ্বীপের পাহাড়ি ছোট্ট গ্রাম বোলোটানায় নারীদের দীর্ঘায়ু নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, যদি গ্রামটির কোনো নারী ৭০ বছর বয়সে পৌঁছাতে সক্ষম হন, তবে তার ১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা ইতালি ও যুক্তরাষ্ট্রের নারীদের তুলনায় কয়েকগুণ বেশি।

ফ্রোন্টিয়ারস ইন এইজইং সাময়িকীতে প্রকাশিত গবেষকদের হিসাব অনুযায়ী, বোলোটানায় ৭০ বছর বয়সে পৌঁছানো নারীদের মধ্যে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশের শতবর্ষ পূর্ণ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পুরো ইতালিতে এই হার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৬ শতাংশ।

গবেষকদের মতে, এই ব্যতিক্রমী দীর্ঘায়ুর পেছনে স্থানীয় খাদ্যাভ্যাস, দৈনন্দিন হাঁটাচলা, পারিবারিক বন্ধন, সামাজিক যোগাযোগ এবং সম্ভবত জেনেটিক বৈশিষ্ট্যের সম্মিলিত প্রভাব থাকতে পারে। তবে কোন কারণটি কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

নতুন ‘ব্লু জোন’ হতে পারে বোলোটানা

বিশ্বের যেসব অঞ্চলে মানুষের গড় আয়ু অস্বাভাবিকভাবে বেশি এবং শতায়ু মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেসব অঞ্চলকে সাধারণভাবে ‘ব্লু জোন’ বলা হয়।

সার্ডিনিয়ার কিছু অঞ্চল দুই দশকেরও বেশি সময় আগে দীর্ঘায়ুর অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। তবে নতুন গবেষণায় বোলোটানার নারীদের মধ্যে বিশেষ ধরনের দীর্ঘায়ুর প্রবণতা সামনে এসেছে।

গবেষকেরা ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্রামের প্রবীণ বাসিন্দাদের বেঁচে থাকার তথ্য বিশ্লেষণ করেন। পাশাপাশি পুরোনো সরকারি নথি ও গির্জার সংরক্ষিত নথি ব্যবহার করে বাসিন্দাদের জন্ম ও মৃত্যুর বয়স যাচাই করা হয়।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

প্রায় ২ হাজার ৩০০ মানুষের এই গ্রামে ১৯০০ থেকে ১৯২৫ সালের মধ্যে জন্ম নেওয়া ৩ হাজার ৬০ জনের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ১০০ বছর বা তার বেশি বয়সী ৩৮ জনের সন্ধান পেয়েছেন।

৭০-এর পর আরও প্রায় ২১ বছর

গবেষণায় দেখা গেছে, বোলোটানার নারীরা ৭০ বছর বয়সে পৌঁছানোর পর গড়ে আরও প্রায় ২১ বছর বেঁচে থাকার সম্ভাবনা রাখেন।

বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তুলনা করে গবেষকেরা দেখেছেন, ৭০ বছর বয়সে পৌঁছানোর পর বেঁচে থাকার সম্ভাবনা এবং ১০০ বছর পূর্ণ করার সম্ভাবনার দিক থেকে বোলোটানার নারীরা হংকংয়ের নারীদের পরেই রয়েছে।

আরও পড়ুন: ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ

গবেষণার সহলেখক ও ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর স্কুল অব পাবলিক হেলথের এপিডেমিওলজির ইমেরিটাস অধ্যাপক এস জে অলশানস্কির মতে, বোলোটানার বিশেষত্ব হলো এর দীর্ঘদিনের ঐতিহাসিক নথি। এসব নথির মাধ্যমে জন্ম ও মৃত্যুর বয়স স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে।

হাঁটাচলা ও খাবারের ভূমিকা

বিজ্ঞানীরা এখনো বোলোটানার দীর্ঘায়ুর নির্দিষ্ট কারণ চিহ্নিত করতে পারেননি। তবে গ্রামটির জীবনযাপন থেকে কয়েকটি বিষয় তাঁদের নজরে এসেছে।

বোলোটানার রাস্তা ও আশপাশের এলাকা বেশ খাড়া ও পাহাড়ি। ফলে বাসিন্দাদের দৈনন্দিন চলাফেরায় হাঁটার ভূমিকা বেশি। অনেক ক্ষেত্রে গাড়ির পরিবর্তে পায়ে হেঁটেই প্রয়োজনীয় কাজ সারতে হয়।

আরও পড়ুন: হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশে আইনশৃঙ্খলার অবনতি

খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন গবেষকেরা। স্থানীয়ভাবে উৎপাদিত খাবারের পাশাপাশি জলপাই ও জলপাইয়ের তেল এখানকার খাদ্যসংস্কৃতির অংশ। জলপাইয়ের তেলে থাকা স্বাস্থ্যকর চর্বি হৃদ্যন্ত্রসহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে শুধু খাদ্যাভ্যাস দিয়েই বোলোটানার নারীদের দীর্ঘায়ু ব্যাখ্যা করা যাচ্ছে না।

পরিবার ও সামাজিক সম্পর্ক

বোলোটানার বাসিন্দাদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধনও শক্তিশালী। অনেক মানুষ আত্মীয়স্বজনের কাছাকাছি বসবাস করেন। ফলে বয়স্ক ব্যক্তিদের সামাজিক বিচ্ছিন্নতায় ভোগার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

অলশানস্কির মতে, ঘনিষ্ঠ সামাজিক পরিবেশে মানুষ একে অপরের যত্ন নেয়। দৈনন্দিন জীবনে শারীরিক চলাফেরা এবং সামাজিক যোগাযোগ—দুটিই দীর্ঘ ও সুস্থ জীবনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গবেষকদের ধারণা, খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, পরিবার ও সামাজিক সহায়তা এবং জেনেটিক বৈশিষ্ট্য- সবকিছুর সমন্বিত প্রভাব থাকতে পারে। তবে শুধু বোলোটানার জীবনযাপন নকল করলেই দীর্ঘায়ু নিশ্চিত নয়।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, বোলোটানার মানুষের জীবনযাত্রার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া গেলেও এর মাধ্যমে কোনো একটি কারণকে সরাসরি দায়ী করা যায় না।

গবেষণায় আরও দেখা গেছে, বিভিন্ন সময়পর্বে দীর্ঘায়ুর এই প্রবণতার মাত্রায় কিছুটা পরিবর্তন হয়েছে। ফলে বোলোটানাকে আনুষ্ঠানিকভাবে একটি প্রতিষ্ঠিত ‘ব্লু জোন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে আরও দীর্ঘ সময়ের তথ্য ও স্বাধীন গবেষণার প্রয়োজন রয়েছে।

তবে বিজ্ঞানীদের আশা, এই গ্রামের মানুষের জীবনযাপন নিয়ে আরও গবেষণা করলে সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানোর ক্ষেত্রে খাদ্য, শারীরিক কর্মকাণ্ড, সামাজিক সম্পর্ক ও পরিবেশের ভূমিকা সম্পর্কে নতুন ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: সৌদি আরব থেকেই আসতে পারে জ্বালানি তেলের পরবর্তী বড় ধাক্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শতাধিক কবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


শতবর্ষেও থামেনি সমসু মিয়ার মানবসেবা, বিনা পয়সায় খুঁড়েছেন শতাধিক কবর

বয়স তার ১১০ বছর। শরীরের অবস্থা নুয়ে পড়েছে। চলাফেরা করতে হয় লাঠির সাহায্যে। তবুও মানুষের প্রতি ভালোবাসা এবং সেবার স্মৃতি বহন করছেন তিনি। দীর্ঘ সময় ধরে মানুষের শেষ বিদায়ের সঙ্গী হিসেবে কাটিয়েছেন। বিনা পারিশ্রমিকে শতাধিক মানুষের কবর খুঁড়েছেন তিনি। তিনি হলেন হবিগঞ্জের মাধবপুর পৌরসভার শিবপুর গ্রামের সমসু মিয়া।

যখনই কারও মৃত্যুর খবর আসতো, তখনই কোদাল ও শাবল হাতে ছুটে যেতেন সমসু মিয়া। রোদ, বৃষ্টি কিংবা শীত—কোনো কিছুই তাকে থামাতে পারতো না। তিনি কোনো টাকা-পয়সার প্রত্যাশা করতেন না। তার কাছে ছিল শুধু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের আশায় তিনি বছরের পর বছর ধরে এই কাজ করে গেছেন।

শিবপুর গ্রাম এবং আশপাশের এলাকায় তিনি ছিলেন মানুষের ভরসা। যখনই কোনো বাড়িতে মৃত্যুর খবর আসতো, তখনই ডাক পড়তো তার। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতেন তিনি। কবরের স্থান নির্ধারণ করতেন এবং নিজ হাতে মাটি কাটতেন। নীরবে এই কঠিন দায়িত্ব পালন করতেন।

স্থানীয় প্রবীণদের মতে, সমসু মিয়া শুধু নিজে কবর খনন করেননি, বরং অনেক তরুণকেও শিখিয়েছেন কিভাবে নিয়ম মেনে কবর খুঁড়তে হয়। তার কাছে এই কাজটি ছিল কোনো পেশা নয়, বরং মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার প্রকাশ।

কিন্তু সময়ের সাথে সাথে শরীরের শক্তি পরিবর্তিত হয়েছে। ১১০ বছর বয়সে এখন আর আগের মতো শক্ত মাটি কাটতে পারেন না। তবুও কারও মৃত্যুর খবর পেলে ছুটে যান। নিজে কবর খুঁড়তে না পারলেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শারীরিক দুর্বলতা তাকে পুরোপুরি থামাতে পারেনি। লাঠিতে ভর দিয়ে প্রায় ৬০ মিটার দূরের মসজিদে গিয়ে এখনো জামাতে নামাজ আদায় করেন তিনি।

সমসু মিয়ার কাছে মৃত্যু জীবনের ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তার বিশ্বাস, একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষের শেষযাত্রায় পাশে থাকতে পারাটাই তার জীবনের বড় তৃপ্তি।

শিবপুর গ্রামের সাংবাদিক সাব্বির হাসান জানান, গ্রামবাসীর কাছে সমসু মিয়া আজ আর শুধু একজন শতবর্ষী মানুষ নন। তিনি নিঃস্বার্থ সেবা ও পরোপকারের এক জীবন্ত উদাহরণ। জীবনের শেষ প্রান্তে এসেও তার নেই কোনো বড়াই। নেই কোনো প্রতিদানের প্রত্যাশা।

মানুষের শেষ ঠিকানা কবর। আর সেই কবর খুঁড়েই সমসু মিয়া জীবনের একটি বড় অংশ কাটিয়ে দিয়েছেন নীরবে, নিঃস্বার্থভাবে। তার এই মানবসেবা শিবপুর গ্রামের মানুষের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ খাড়গের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ খাড়গের

ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক কঠোর আক্রমণ পরিচালনা করে অভিযোগ করেছেন যে বর্তমান সরকার দেশের গৌরবময় গণতান্ত্রিক ঐতিহ্যকে গলা টিপে একটি পরাধীন ব্যবস্থায় রূপান্তরিত করেছে।

দিল্লিতে অনুষ্ঠিত একটি বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক ধরপাকড় ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পর তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

দিল্লির এই পুলিশি কড়াকড়ির তীব্র সমালোচনা করে খাড়গে বলেন যে বর্তমান প্রশাসন দেশের তরুণ সমাজ, ছাত্রসমাজ, আইনজীবী, সাংবাদিক, সমাজকর্মী, খামার ইউনিয়নের নেতা এবং কনটেন্ট ক্রিয়েটরদের নির্বিচারে আটক করছে। তিনি অভিযোগ করেন যে সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুললেই তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

খাড়গে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই ধরনের আচরণ আজ সকলের সামনে উন্মোচিত হয়ে গেছে।

কংগ্রেস সভাপতি দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে পুলিশি গ্রেফতারি বা ভয়ের পরিবেশ তৈরি করে সাধারণ মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি মনে করিয়ে দেন যে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকেই যুবসমাজ ভবিষ্যৎ নির্ধারণে মূল ভূমিকা পালন করে আসছে। তিনি ঘোষণা করেন যে বর্তমান দমনপীড়নমূলক সরকারের বিরুদ্ধে কংগ্রেস দল ও ঐক্যবদ্ধ বিরোধী জোট শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

অন্যদিকে, ক্ষমতাসীন শিবিরের পক্ষ থেকেও এই আন্দোলনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়া হয়েছে। শাসক দলের শীর্ষ নেতারা এই ধরনের জমায়েত ও আন্দোলনকে দেশের অগ্রগতি ব্যাহত করার একটি গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।

তাদের মতে, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কিছু গোষ্ঠী দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সবমিলিয়ে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক নেতাদের ধারাবাহিক ধরপাকড়ের ঘটনায় ভারতের জাতীয় রাজনীতি এখন সম্পূর্ণ উত্তপ্ত অবস্থায় রয়েছে।

সূত্র: দ্য হিন্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল: ই-স-রা-য়ে-লি নেতা ইয়ার গোলান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


খামেনিকে হত্যা করা ভুল সিদ্ধান্ত ছিল: ই-স-রা-য়ে-লি নেতা ইয়ার গোলান

ইসরায়েলের বিরোধী দলের ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইয়ার গোলান মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল পদক্ষেপ।

শুক্রবার (১০ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

ইয়ার গোলান উল্লেখ করেছেন যে, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের জন্য উপকারী ছিল না। তিনি দাবি করেন যে, খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব গ্রহণ করার ফলে ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।

এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র সমালোচনা করে গোলান বলেন, তিনি ইরান সরকারের উৎখাতের জন্য একটি অবাস্তব লক্ষ্য অনুসরণ করছেন, যা বাস্তবে অর্জিত হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে, যার প্রতিক্রিয়ায় তেহরান মিসাইল ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী সোনিয়া খাতুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী সোনিয়া খাতুন

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় একটি প্রার্থীর নাম এসেছে, যিনি বয়সসীমা অতিক্রম করায় ভাইভায় অংশ নিতে পারেননি। তবে প্রশ্ন উঠেছে, কিভাবে তাঁর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলো।

চূড়ান্ত তালিকায় নাম থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তাঁর রোল নম্বর ৪৬৭। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। কিন্তু সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে ২০২৬ সালে তাঁর বয়স ৪১ থেকে ৪২ বছরের মধ্যে হওয়ার কথা। ফলে বয়সসীমা অতিক্রমের বিষয়টি সামনে এসেছে।

সোনিয়া খাতুন বলেন, ‘আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।’

তাঁর বক্তব্যের পর নিয়োগপ্রক্রিয়ায় বয়স যাচাই, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত তালিকা তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত বয়সসীমা অতিক্রম করা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারার পরও একজন প্রার্থীর নাম কিভাবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।’

চূড়ান্ত তালিকায় সোনিয়া খাতুনের নাম অন্তর্ভুক্তির কারণ, তার বয়স ও আবেদনসংক্রান্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ভাইভায় অংশ না নেওয়ার বিষয়টি নিয়োগ কর্তৃপক্ষের নথিতে কিভাবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%