ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির দাবি, রাজধানীর চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার


ডিএমপির দাবি, রাজধানীর চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করেছে যে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গত চার দিনের মধ্যে তাদের আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

ডিএমপি জানায়, চাঁদাবাজির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারি করে এসব অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বৃদ্ধি পাওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত এবং জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ এম


প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক এবং মানবিক জাতি গঠনের লক্ষ্যে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি এ আহ্বান জানান সোমবার (৫ অক্টোবর) শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেওয়া এক বাণীতে, যা মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজকের শিশুই আগামী দিনের বাংলাদেশ।" তিনি আরও উল্লেখ করেন, "তাদের সুস্থ বিকাশ, আনন্দময় শৈশব, মানসম্মত শিক্ষা এবং মেধা ও সৃজনশীলতার বিকাশের ওপরই নির্ভর করছে একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের ভবিষ্যৎ।" তিনি জানান, তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ, বৈষম্যহীন ও স্নেহ-মমতায় পরিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।

রাষ্ট্রপতি বলেন, শিশুর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মানসম্মত শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ঝরে পড়া শিশু-কিশোরদের কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান এবং শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দেশের সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কাছে এসব সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে আমাদের তৎপর হতে হবে।

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় শিশুদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনা, ‘স্পোর্টস কার্ড’ ও ক্রীড়া ভাতা চালু এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে।

তিনি বলেন, "শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বিত চর্চার মধ্য দিয়ে শিশুরা জ্ঞান, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।" রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, "তাদের মেধা, মনন ও প্রতিভার যথাযথ বিকাশের সুযোগ সৃষ্টি করতে পারলে তারাই আগামী দিনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।"

রাষ্ট্রপতি বলেন, এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ শিশু অধিকার দিবসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী। তিনি উল্লেখ করেন, "পাঁচ দশক ধরে এ একাডেমি সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাহিত্যসহ নানা সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি শিশুর কাছে এই সুযোগ ও সম্ভাবনার আলো আরও বিস্তৃতভাবে পৌঁছে যাবে।

সবশেষে রাষ্ট্রপতি বলেন, শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে, "বিশ্বের প্রতিটি শিশুর জীবন নিরাপদ, আনন্দময় ও আলোকিত হওয়াই সবার অঙ্গীকার হওয়া উচিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, ৫৮ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, ৫৮ মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭০ জন, মিরপুর বিভাগ থেকে ১০১ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালীন ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেন্সিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩: নগরজুড়ে আইনশৃঙ্খলা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ এম


বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩: নগরজুড়ে আইনশৃঙ্খলা জোরদার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সব ধরনের অপরাধ দমনের লক্ষ্যে ২৪ ঘণ্টার বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (০৫ অক্টোবর ২০২৬) বিএমপির আওতাধীন ০৪টি থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিএমপি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিশেষ আভিযানিক দলের হাতে গ্রেপ্তারকৃতদের বিবরণ নিচে উল্লেখ করা হলো:

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি: ০১ জন

নিয়মিত মামলার গ্রেপ্তারকৃত আসামি: ০১ জন

অন্যান্য আইনি ধারায় গ্রেপ্তার: ১১ জন

বিএমপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা বিধান এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার এলাকায় মাদকের বেচাকেনা বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জরুরি যোগাযোগ: ☎️ 01320-064000, ☎️ 01320-064044

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহাটে রাত কাটিয়ে পেশোয়ারের পথে পিটিআইয়ের লংমার্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


কোহাটে রাত কাটিয়ে পেশোয়ারের পথে পিটিআইয়ের লংমার্চ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের বহর কোহাটে রাত কাটিয়েছে, যা ইমরান খানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে থাকা এই বহরটি মঙ্গলবার পেশোয়ারের দিকে রওনা দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার লাক্কি মারওয়াত থেকে যাত্রা শুরু করার পর, লংমার্চের বহরটি সোমবার কোহাটের লাচি তহসিলে পৌঁছায়। সেখানে রাত কাটানোর পর, মঙ্গলবার পেশোয়ারের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সোহেল আফ্রিদি জানিয়েছেন, এই আন্দোলন দীর্ঘমেয়াদি এবং এতে ধৈর্য ধরে এগোতে হবে। তিনি আরও জানান, আগামী ৮ অক্টোবর থেকে কর্মসূচি আরও জোরদার হবে।

পিটিআইয়ের প্রধান দাবি হল ইমরান খানের মুক্তি। একই সঙ্গে, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করছে দলটি। অন্যদিকে, পাকিস্তান সরকার জানিয়েছে, ইসলামাবাদে কোনো ধরনের বড় জমায়েত ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আফ্রিদির পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কোহাটের ইউনিভার্সিটি চত্বর থেকে বহরটি পেশোয়ারের উদ্দেশে রওনা হবে। এরপর মাত্তানিতে রাত কাটানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার, ৭ অক্টোবর বুধ বের থেকে চড়সাদ্দা ইন্টারচেঞ্জ পর্যন্ত যাবে লংমার্চ। সেখানে রাত কাটিয়ে বৃহস্পতিবার, ৮ অক্টোবর খাইরাবাদে পৌঁছানোর কথা রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইসলামাবাদে যাওয়ার পরবর্তী ধাপের বিস্তারিত পরিকল্পনা এখনো জানানো হয়নি।

রোববার লাক্কি মারওয়াত থেকে লংমার্চ শুরু হয়। একই সময়ে সাবেক কেপি মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপারের নেতৃত্বে পৃথক একটি বহর ইসলামাবাদের দিকে রওনা হয়েছিল। তবে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে সেটি ইয়ারিক থেকে ফিরে যায়।

পিটিআই ও সরকারের মধ্যে আলোচনায় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ, তার চিকিৎসা এবং কেপির সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এদিকে, লংমার্চকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সরকার নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসলামাবাদে বড় ধরনের জমায়েতের বিরোধিতা করছে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%