ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ও খেলাধুলার আলোচনা


নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় ও খেলাধুলার আলোচনা

রাজধানীর বনানী এলাকায় জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় এবং খেলাধুলা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিশুদের জন্য খেলাধুলার সামগ্রী কেনার কথা বলেন।

শুক্রবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে তিনি সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী বাইরে অপেক্ষমাণ শিশু-কিশোরদের সঙ্গে আলাপ করেন। তিনি জানতে চান তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলে কি না।

আরও পড়ুন: ইংল্যান্ড দলে যোগ দিলেন বেলিংহাম ভ্রাতৃদ্বয়, বাদ পড়লেন পালমার

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান তারা কী খেলা পছন্দ করে। জবাবে শিশুদের কেউ ফুটবল আবার কেউ ক্রিকেটের কথা জানায়। প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চান তারা বাস্কেটবল বা টেবিল টেনিস খেলে কি না।’

কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোর আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শোরাফ, সম্পাদক মনির

আন্তর্জাতিক ডেস্ক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শোরাফ, সম্পাদক মনির

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপনকে সভাপতি, ইসমাইল হোসেন রাসেলকে সহ-সভাপতি এবং মুফতী মনির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্বর সংলগ্ন সৈয়দ ফজলুল করীম (রহ.) কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি ইসমাইল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাসেল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট বায়জিদ হোসাইন। তিনি নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পাওয়ার কারণে কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। সামাজিকমাধ্যম ‘এক্স’-এর স্বয়ংক্রিয় অনুবাদে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তিনি শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন। আকাজাওয়া বলেন, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবস্থার ত্রুটির ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা থেকে বোঝা যায় না বাংলাদেশের প্রধানমন্ত্রী কে। তবে জাপানি ভাষায় তার মূল পোস্টে প্রধানমন্ত্রী নাম সঠিকভাবে উল্লেখ করা হয়েছিল।

এর আগে, ২৮ অক্টোবর জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন রিওসেই আকাজাওয়া। বৈঠকের ছবি যুক্ত করে তিনি নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট করেন। কিন্তু এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের নামের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে আসে।

শুক্রবার আকাজাওয়া ওই পোস্টটি পুনরায় শেয়ার করে লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে তার মূল জাপানি পোস্টে সঠিক নাম উল্লেখ করা হলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি মন্তব্য করেন, ব্যক্তির নামের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও যে প্ল্যাটফর্মটির অনুবাদ ব্যবস্থায় নির্ভরযোগ্যভাবে পাওয়া যাচ্ছে না, তা নিয়ে মৌলিক পর্যালোচনা প্রয়োজন।

এছাড়া শুক্রবার মন্ত্রিসভার বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, এর আগে কুয়েতের এক মন্ত্রীর সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে দেয়া পোস্টেও একই ধরনের ভুল হয়েছিল। এটি আসলে একটি গুরুতর বিষয়। বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কে—সেটিও জানেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা

চাঁদপুরে ‘৩৬ জুলাই’ মঞ্চের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগায়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মঞ্চটির স্তম্ভ ও বেদির বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তবে, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন অগ্নিসংযোগ করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ মামুন জানিয়েছেন, টায়ার পুড়িয়ে ৩৬ জুলাই মঞ্চের স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরানো হয়েছিল। খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ আগুনে নিহত ৬, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ আগুনে নিহত ৬, আহত ৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি দোতলা বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন দমকলকর্মী এবং দুজন পুলিশ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে সানসেট পার্ক এলাকায় অবস্থিত ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর দুই শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন বাড়ির প্রতিটি তলায় ছড়িয়ে পড়েছিল। দমকলকর্মীরা পেছনের দরজা দিয়ে প্রবেশ করে জানালার শিকের পেছনে আটকে পড়া দুজনসহ মোট চারজনকে উদ্ধার করেন।

প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের একটি বাড়িও এই আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আট প্রতিবেশী ঘরছাড়া হয়ে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহত নয়জনের সবাই বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে।

আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে। ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি পাওয়া গেলেও, এটি আগুনের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এই ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%