ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, তবে নেই বাজারে


দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, তবে নেই বাজারে

দেশে একটি বিশেষ প্রজাতির বাঁশ রয়েছে, যার নাম ভুদুম। এই বাঁশের উচ্চতা প্রায় ২৫ মিটার এবং এর কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। সাধারণ বাঁশের তুলনায় এটি আকারে অনেক বড়। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও, বংশবিস্তারে জটিলতার কারণে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানের বাঁশবাগানে ভুদুম বাঁশের কিছু ঝাড় রয়েছে। দর্শনার্থীদের কাছে এর অস্বাভাবিক মোটা কাণ্ড বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।

উদ্যানের মালি আবদুল আলিম গণমাধ্যমকে জানান, ভুদুম বাঁশের বৈজ্ঞানিক নাম ডেনড্রোক্যালামাস গিগ্যান্টিয়াস। এর কাণ্ড ভেতরে ফাঁপা এবং নিচের দিকে কঞ্চি বা শাখা না থাকায় ঝাড়গুলো দেখতে বেশ পরিপাটি।

আরও পড়ুন: কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল

জাতীয় উদ্ভিদ উদ্যানের কর্মকর্তাদের তথ্যমতে, সেখানে ভুদুম বাঁশ ছাড়াও ১৭ প্রজাতির বাঁশ রয়েছে। উদ্যানের ৩৫, ৪৮ ও ৫০ নম্বর সেকশনে এসব বাঁশের ঝাড় দেখা যায়। উল্লেখযোগ্য প্রজাতির মধ্যে বরাক, ঘটি, লতা ও ডলুয়া বাঁশ অন্তর্ভুক্ত।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস’ প্রতিবেদন অনুযায়ী, বাঁশের প্রজাতিবৈচিত্র্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে মোট ৩৩ প্রজাতির বাঁশ পাওয়া যায়, যেখানে ৫০০ প্রজাতি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চীন। ব্রাজিল ২৩২ প্রজাতি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলে ভুদুম বাঁশের উপস্থিতি বেশি। সাধারণত এ বাঁশের গড় উচ্চতা প্রায় ২৫ মিটার। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় এর গঠনগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে ‘জার্নাল অব বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড বায়োরিসোর্স ম্যানেজমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ভুদুম বাঁশের গোড়ার দিকে কাণ্ডের ব্যাস ১৮ দশমিক ৭২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ দশমিক ৪৫ সেন্টিমিটার। মাঝের দিকে কাণ্ডের ব্যাস কমে ১১ সেন্টিমিটার এবং পুরুত্ব দাঁড়ায় প্রায় শূন্য দশমিক ৭০ সেন্টিমিটারে।

আরও পড়ুন: মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

বিশেষজ্ঞদের মতে, ভুদুম বাঁশের মোটা কাণ্ড দিয়ে বিভিন্ন ধরনের আসবাব ও নির্মাণসামগ্রী তৈরি করা সম্ভব। এর ব্যবহার বৃদ্ধি পেলে কাঠের ওপর চাপ কমানো সম্ভব। এছাড়া, বাঁশটির শিকড় মাটির গভীরে ও চারপাশে বিস্তৃত হওয়ায় মাটিক্ষয় রোধেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়া ভুদুম বাঁশ চাষের জন্য উপযোগী।

তবে, এর চাষ সম্প্রসারণে প্রধান বাধা হলো চারা উৎপাদন। বংশবিস্তার তুলনামূলক জটিল হওয়ায় দেশে এখনো এর বাণিজ্যিক চাষ গড়ে ওঠেনি। বর্তমানে বিভিন্ন এলাকায় মূলত শখের বশে বা বাগানের সৌন্দর্য বাড়াতে এ বাঁশ লাগানো হয়।

গবেষকরা ভুদুম বাঁশের চারা উৎপাদনে আশার কথা জানিয়েছেন। ২০২৩ সালে ‘বাংলাদেশ জার্নাল অব বোটানি’ সাময়িকীতে প্রকাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তিন গবেষকের প্রতিবেদনে টিস্যু কালচারের মাধ্যমে এ বাঁশের নতুন চারা উৎপাদনের সফল পদ্ধতি তুলে ধরা হয়েছে। এতে ভুদুম বাঁশের গিঁটযুক্ত কাণ্ডের অংশ ব্যবহার করে পরীক্ষাগারে নতুন চারা উৎপাদন করা হয়।

দেশে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। গ্রামাঞ্চলে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে আসবাব, কুটিরশিল্প ও কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। পাহাড়ি এলাকায় বাঁশের নরম অংশ বা বাঁশকোঁড়ল খাদ্য হিসেবেও প্রচলিত। নান্দনিক স্থাপনা ও রেস্তোরাঁ নির্মাণেও বাড়ছে এর ব্যবহার। ফলে, ভুদুম বাঁশের চারা উৎপাদন ও চাষ সম্প্রসারণ করা গেলে কাঠের বিকল্প উপকরণ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন: নওগাঁয় শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


এসিল্যান্ড-ইউএনওর স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত, ২২ মামলার নথি গায়েব

নীলফামারীর কিশোরগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ছয়জনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের নথি গায়েব করে সহকারী কমিশনারের (ভূমি) জাল স্বাক্ষরে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) ইস্যু করা হয়েছে।

উপজেলা ভূমি অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা (নাজির) মিজানুর রহমানের বিরুদ্ধে এই জালিয়াতির অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে দেখা যায়, বাহাগিলী ইউনিয়নের পাঁচজন এবং গাড়াগ্রাম ইউনিয়নের একজন ভূমিহীন ব্যক্তি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করেছেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্যত্র বদলি হয়ে যান।

এই সুযোগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যাকডেটে ওই দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভূমি অফিস থেকে ফাইলগুলো অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যাচাই শেষে প্রস্তাবিত খাসজমি চিরস্থায়ী বন্দোবস্তের ফাইলগুলো অগ্রায়ণ করলে ৮ এপ্রিল জেলা প্রশাসক সেগুলো অনুমোদন করেন।

খাসজমি বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের মৃত মজনু মামুদের ছেলে দেলোয়ার হোসেন, আবু হোসেন ও তার স্ত্রী নূরবানু, মৃত আমের হোসেনের স্ত্রী মরজিনা বেওয়া, মৃত মজিবর রহমানের ছেলে আলী হোসেন ও নূরনবী হোসেন। এছাড়া, গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামের লাবনী আক্তার ও তার স্বামী গোলাম রব্বানীও এতে অন্তর্ভুক্ত।

এদিকে, ভূমিসংক্রান্ত ২২টি মিস কেসের তথ্য রেজিস্টারে থাকলেও সংশ্লিষ্ট নথি খুঁজে না পাওয়া এবং জাল স্বাক্ষরে ডিসিআর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।

তিনি জানান, খাসজমি বন্দোবস্ত ও মিস কেসের ডিসিআর প্রদানের ফাইল মিজানের নামে কার্যাদেশ দেওয়া ছিল। তিনি নিজেই এ দুটি ফাইল পরিচালনা করেছেন। জাল স্বাক্ষরে জমি বন্দোবস্ত ও ডিসিআর দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভূমি অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বর্তমানে ডোমার ইউএনওর কার্যালয়ে কর্মরত। তিনি জানান, খাসজমি বন্দোবস্তের ফাইল তার নামে কর্মবণ্টন করা ছিল না। এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। সার্ভেয়ার মিরাজ ওই ফাইল পরিচালনা করেছেন। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার সময় মিস কেসের ১৭টি ফাইল ও ডিসিআরে স্যার রংপুরের বাসায় স্বাক্ষর দিয়েছেন। তিনি আরও জানান, আটটি ডিসিআরে স্যারের স্বাক্ষরের বিষয়ে অফিস সহকারী লিটনকে জিজ্ঞাসা করতে বলেছেন। কারণ, স্যারের মৌখিক নির্দেশে তিনিই এসব ফাইল পরিচালনা করেছেন।

তৎকালীন ইউএনও প্রীতম সাহা বলেন, জাল স্বাক্ষরে খাসজমি বন্দোবস্তের বিষয়টি এসিল্যান্ড তাকে জানিয়েছে। ইউএনও হিসেবে কিশোরগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির কোনো সভা করেননি। অথচ তার স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্তের ফাইল জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জালিয়াতি করার সাহস না পায়।

বর্তমান ইউএনও আরিফুর রহমান জানান, ভূমি অফিসের ঘটনায় জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ওপেন ইউনিভার্সিটিতে নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নকলের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, "নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি।" তিনি সতর্ক করে বলেন, "বেড়িয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।"

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন কর।" তিনি আরও বলেন, "আর যদি মনেই কর, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস কর। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।"

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, "বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না।" তিনি বলেন, "এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেওয়া যায় না।"

তিনি আরও বলেন, "অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এ দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়।" তিনি যোগ করেন, "অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।"

এসএসসির ফল প্রসঙ্গে তিনি বলেন, "শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও জানান, "সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন এবং মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

দেশের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান জানিয়েছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ নারী।

আজ (শনিবার, ১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।

জুবাইদা রহমান বলেন, "বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি।"

নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন বলে তিনি উল্লেখ করেন।

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে জুবাইদা রহমান গত ১২ বছরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে আইদেশির প্রচেষ্টার প্রশংসা করেন।

বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্যে কাজ শুরু করে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থায়নে একটি ছোট গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া প্রতিষ্ঠানটি বর্তমানে ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকদের একটি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে ফিরদৌসী কাদরী বলেন, "আইদেশি থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং জিনগত রোগ, বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি নিয়ে গবেষণাসহ জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। শুধু গবেষণাগারেই নয়, কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।"

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে একটি হলো থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ নিয়ে গবেষণা। বাংলাদেশে থ্যালাসেমিয়ার বাহক হওয়ার হার জানতে গবেষণাগারে পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, অলাভজনক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনের সহযোগিতায় সচেতনতামূলক প্রচার এবং ব্যাপক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে আইদেশি।

কাদরী বলেন, "করোনাভাইরাস মহামারির সময় আইদেশি দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণের সক্ষমতা গড়ে তোলে। জনস্বাস্থ্যবিষয়ক জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী ও আগে থেকে গড়ে তোলা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব ওই অভিজ্ঞতায় স্পষ্ট হয়েছে।"

আইদেশি সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা জানান কাদরী। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। তিনি রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকারমূলক পাঁচটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেন।

তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%