রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫৬ পি.এম
পুলিশ সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রদান করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
বিস্তারিত আসছে..।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে একটি ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে।
শনিবার গভীর রাতে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এই ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারখানা কর্তৃপক্ষ এবং পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের রুমে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা তার হাত-পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকায় এক নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: লক্ষীপুর এলাকার মৃত গোলাম কিবরিয়া জিকিরের ছেলে লাবিব সারাফাত রিদান (২১) ও হামিদুল আলম সনি (৩০)।
মামলার এজাহারের বরাত দিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আর রহমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ওই নারী, তাঁর স্বামী ও স্বজনদের পথরোধ করা হয়। এজাহার অনুযায়ী, ওষুধ কেনার একটি প্রস্তাবে তাঁরা রাজি না হলে তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তাঁদের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ সময় ওই নারীকে টানাহেঁচড়া এবং তাঁর স্বজনদের মারধরের অভিযোগও করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) তৌহিদ রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এরপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ ২০ সেপ্টেম্বর ২০২৬ : আজ নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষার্থী মেহেদী হাসান মুরাদ, মেহেজাবিন উশা প্রমুখ বক্তব্য দেন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২১৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩২ লাখ ৭০ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ