০৯:৪১ এম
ওপেনএআই-এর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ফিদজি সিমো পদত্যাগ করতে যাচ্ছেন। স্বাস্থ্যগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তিনি তার পূর্ণকালীন চাকরি ছাড়ার বিষয়টি ঘোষণা দেন। তবে তিনি প্রতিষ্ঠানটির খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।
৪০ বছর বয়সী ফরাসি-আমেরিকান এই কর্মকর্তা গত এপ্রিল মাস থেকে চিকিৎসা ছুটিতে রয়েছেন। তিনি ২০১৯ সালের থেকে স্নায়ুর একটি জটিল রোগ (পিওটিএস) দ্বারা ভুগছেন। তিন মাস বিশ্রামের পর তিনি উপলব্ধি করেন, পুরোপুরি সুস্থ হতে তার আরও অনেক বেশি সময় প্রয়োজন।
তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চ্যাটজিপিটি তৈরির প্রতিষ্ঠান ওপেনএআই-তে যোগদান করেন। সেখানে তিনি প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করেন। এর আগে তিনি ইনস্টাকার্ট ও মেটার মতো বড় প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একজন বার্তায় তিনি জানান, গত ৭ বছর ধরে অসুস্থ থাকার পরও তিনি কাজের চাপ কমানোর পরামর্শ গ্রহণ করেননি। কিন্তু এখন নিজের সুস্থতার দিকে নজর দিতে এই সিদ্ধান্তটি নিচ্ছেন।
তার বিদায়ের খবর শুনে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্সে লিখেছেন, ফিদজি ওপেনএআইয়ের জন্য যা করেছেন, তার জন্য তিনি অত্যন্ত কৃতজ্ঞ। অল্টম্যান তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন