ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার


চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারের ঘটনা ঘটে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে। চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

তার পরিবার দাবি করেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাছুম ছিদ্দিকী জানান, আকিত হোসেন বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি জামিনে না থাকায় সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকাশের ঝড়ো ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৭ এম


আকাশের ঝড়ো ফিফটিতে এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের জয়

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) এবিজি ইউনিভার্সিটি কাপে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) ৭ উইকেটে পরাজিত করেছে। আকাশের বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ফারইস্ট ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে এআইইউবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ইয়াসির আরাফাত। তিনি মাত্র ২২ বল খেলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। আদ-আল জাব্বার ৩৩ বলে ৩২ রান করেন। এছাড়া জয়রাজ শেখ ইমন ৮ বলে ১৫ এবং লাবিব ১৯ রান করেন।

ফারইস্টের বোলিংয়ে মেহেদী অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। হৃদয়, লাবু, তালহা ও মোনায়েম প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ফারইস্ট আকাশের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। আকাশ ৩৮ বলে ১১টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের ফলে ফারইস্ট ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই গ্রহণ করে।

আকাশের পাশাপাশি মামুন ১৭ বলে অপরাজিত ২৪ এবং মেহেদী ১৫ বলে অপরাজিত ১৪ রান করেন। ইমানুর ৯ ও লাবু ১১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ফারইস্ট ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে।

এআইইউবির পক্ষে ইয়াসির আরাফাত, জয়রাজ ও লিয়ন প্রত্যেকে একটি করে উইকেট দখল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই আব্দুল করিমকে দাফন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ এম


জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই আব্দুল করিমকে দাফন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় আব্দুল করিম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে বসতঘরেই, কারণ তার নিজস্ব জমি নেই।

এ ঘটনা ঘটে সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায়। আব্দুল করিম শালমারা গ্রামের মৃত শমসের আলীর পুত্র।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আব্দুল করিমের বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই। শালমারা এলাকায় পারিবারিক কবরস্থান ছাড়া গণকবরস্থানের অভাব রয়েছে। এর ফলে যাদের পারিবারিক কবরস্থান নেই, তাদের জন্য সমস্যা সৃষ্টি হয়। অনেকে বাড়ির আঙিনায়, বসতবাড়ির সামনে, কিংবা বসতঘরের পাশে মরদেহ দাফন করতে বাধ্য হন। আব্দুল করিমের বসতঘরের জায়গা ছাড়া অন্য কোথাও জমি না থাকায় তাকে বসতঘরেই দাফন করা হয়। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শালমারা গ্রামের মাসুদ মিয়া মন্তব্য করেন, ‘আমরা এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে শালামারা গ্রামে একটি গণকবরস্থানের দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছি। কেউ এগিয়ে না আসায় আব্দুল করিমকে তার ঘরেই দাফন করা হয়েছে। বিষয়টি খুবই দুঃজনক ও লজ্জার।’

বৃদ্ধের মেয়ে রিক্তা পারভীন জানান, ‘আমাদের বসতঘর ছাড়া আর কোনো জমি নেই। তাই বাধ্য হয়ে আমার বাবাকে ঘরেই দাফন করেছি। তবে আর কোনো স্বজনকে বা এলাকার অন্য কাউকে যেন বসতঘরে দাফন করতে না হয়, এজন্য এলাকায় একটি গণকবরস্থান হওয়া দরকার।’

তাতীহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, ‘শালামারা এলাকায় কোনো গণকবরস্থান নেই। বিষয়টি আমরা জানতে পেরেছি। আগামীকাল (মঙ্গলবার) নিহত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে পাশেই ষাইটকাকড়া গণকবরস্থানে ওই বৃদ্ধের মরদেহ দাফন করা হবে।’

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ জানান, ‘ওই ওয়ার্ডে কোনো সামাজিক কবরস্থান না থাকায় ঘরে দাফন করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে আমরা ঘটনাস্থলে যাব। পরিবারটির সঙ্গে আলোচনা করে পাশের ওয়ার্ডের সামাজিক কবরস্থানে তাকে দাফন করার উদ্যোগ নেয়া হবে।’

জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘সমাজে একজন মানুষ মারা যাবে, তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে না- এটা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। আগামীকাল (মঙ্গলবার) বৃদ্ধের বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে, সেখানেই তাকে দাফন করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘বিষয়টি নিয়ে আমি সত্যিই মর্মাহত। এ খবরটি জানার পর পরই শেরপুর-৩ আসনের সংসদ সদস্যকেও জনিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ এম


বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছে, সহায়তার অর্থছাড় কমেছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈদেশিক ঋণের অর্থ প্রাপ্তির পরিমাণের তুলনায় আগের নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে তার দ্বিগুণেরও বেশি। এই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে মোট ব্যয় হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার।

বিপরীতে, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। এর মানে হলো, নতুন বৈদেশিক সহায়তার তুলনায় ঋণ পরিশোধে সরকারের ব্যয় প্রায় ৬৮ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বেশি হয়েছে।

সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৪২ দশমিক ৩ শতাংশ।

ইআরডির হিসাব অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বৈদেশিক ঋণের আসল পরিশোধে ব্যয় হয়েছে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৮১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে ঋণের আসল পরিশোধের ব্যয় বেড়েছে ৪ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার।

একই সময়ে ঋণের সুদ পরিশোধেও ব্যয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সুদ বাবদ ব্যয় হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে সুদ পরিশোধের ব্যয় বেড়েছে ২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ডলার।

বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৪২ শতাংশ।

ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধি পেলেও বৈদেশিক সহায়তার প্রকৃত অর্থছাড় উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগীরা ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক সহায়তা ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ডলার।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৪৮ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলার। শতাংশের হিসাবে এ হ্রাস ৪২ দশমিক ৩।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ছাড় করা সহায়তার মধ্যে ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে ঋণ হিসেবে। বাকি ১১ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার পাওয়া গেছে অনুদান হিসেবে।

অন্যদিকে, একই সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। ফলে বৈদেশিক সহায়তার অর্থছাড়ের তুলনায় ঋণ পরিশোধে ৬৮ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বেশি ব্যয় করেছে সরকার।

নতুন সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে

বৈদেশিক সহায়তার প্রকৃত অর্থছাড় কমলেও নতুন সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ডলারের ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার।

এক বছরের ব্যবধানে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৬ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার। শতাংশের হিসাবে এ বৃদ্ধি প্রায় ৪০ শতাংশ।

নতুন প্রতিশ্রুতির মধ্যে ১১৪ কোটি ৭৫ লাখ ডলার ঋণ এবং ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার অনুদান হিসেবে দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন সহায়তার প্রতিশ্রুতি বৃদ্ধি পেলেও প্রকৃত অর্থছাড় কমেছে। ফলে প্রতিশ্রুত অর্থের সঙ্গে বাস্তবে পাওয়া অর্থের ব্যবধান বেড়েছে।

ইআরডির কর্মকর্তারা বলছেন, বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ও প্রকৃত অর্থছাড় এক বিষয় নয়। প্রতিশ্রুত অর্থ ছাড় হতে প্রকল্পের প্রস্তুতি, অনুমোদন, চুক্তি ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ফলে প্রতিশ্রুতি বাড়লেও তাৎক্ষণিকভাবে সরকারের হাতে বৈদেশিক অর্থের প্রবাহ বাড়ে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরের পার্লামেন্ট সৌদিকে সামরিক সহায়তা দিতে অনুমোদন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ এম


মিসরের পার্লামেন্ট সৌদিকে সামরিক সহায়তা দিতে অনুমোদন করেছে

মিসরের পার্লামেন্ট সৌদি আরবকে সামরিক সহায়তা প্রদানের জন্য প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুরোধকে অনুমোদন করেছে।

সোমবার (২৬ অক্টোবর) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়েছে। খবর আনাদোলুর।

একটি বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে সিসি দেশের ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এর মধ্যে সেনা মোতায়েনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত ১৮, ১৯ ও ২৬ অক্টোবর এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আইনপ্রণেতারা আলোচনা করেন। এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদের ১৮ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এই অনুমোদন সামঞ্জস্যপূর্ণ বলেও পার্লামেন্ট জানিয়েছে।

তবে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সৌদি আরবে মিসরের সেনা মোতায়েনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সোমবার পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় দফার রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতারা বসেন। এর আগে সিসির অনুরোধে গত সপ্তাহে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রাজধানী রিয়াদ এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%