ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন


মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে সতর্ক অবস্থান নিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন তারা।
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় এ সতর্ক প্রহরায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ছালাম আকন্দ সহ বিএনপি যুবদল, ছাত্র দল এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিহত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ

নড়াইল শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা দূবৃর্ত্তদের কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় নড়াইল প্রেসক্লাবের হলরুমে একটি সাধারনসভা চলছিল। একই সঙ্গে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের গেট এবং শহরের পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল শহরের বানিজ্যিক এলাকা রুপগঞ্জ বাজারে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে লোকজন এদিক-ওদিক দৌঁড়াতে শুরু করে। পরে দেখা যায়, নড়াইল প্রেসক্লাবের দেওয়াল থেকে ধোয়া উড়ছে। শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল সরোয়ার বলেন, "এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু ও হামের উপসর্গে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু ও হামের উপসর্গে চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই নারী ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি: প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) এবং নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা (৮৫)।

জানা যায়, ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন এবং আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে ভর্তি হওয়ার পর গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে মৃত্যুবরণ করেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।

হাম পরিস্থিতি: একই সময়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের একজনের বয়স ৭ মাস, যার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। অপর শিশুর বয়স ১০ মাস, তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

হাসপাতাল সূত্র জানায়, ফুলবাড়িয়ার শিশুটি শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে ওই দিন সন্ধ্যার পর মারা যায়। কলমাকান্দার শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর ভর্তি হয়ে শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং ছাড়পত্র পেয়েছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে ১৬৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মারা গেছে ৯৪ শিশু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


আসামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার তথ্য সংগ্রহে গিয়ে আটক আসিফ মুজতবা

আসামে মুসলিমদের ওপর উচ্ছেদ ও নির্বাসনের তথ্য সংগ্রহের সময় 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী আসিফ মুজতবাকে আটক করা হয়েছে। তার দলের সদস্যরা এবং মুজতবা নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে আসাম পুলিশ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আটক অবস্থায় 'দ্য অবজারভার পোস্ট'-এর সাথে সংক্ষিপ্ত কথোপকথনে মুজতবা জানান, তাকে লখিমপুরের একটি স্থানীয় থানায় রাখা হয়েছে। ফোনালাপে তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কে কিছুই স্পষ্ট করছে না।

মুজতবা বলেন, "আমি দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি। কোন ধারায় আমাকে এখানে আনা হয়েছে, আমাকে গ্রেপ্তার করা হচ্ছে কি না, বা তারা আসলে কী করতে চাইছে—এসবের কিছুই তারা আমাকে বলছে না। কোনো কিছুই স্পষ্ট নয়। তারা আমাকে দুই ঘণ্টা ধরে শুধু বসিয়ে রেখেছে।"

তিনি আরও জানান, পুলিশ সুপার (এসপি) থানায় উপস্থিত ছিলেন এবং তার সাথে কথা বলেছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা দেখার অপেক্ষায় আছেন বলে তিনি উল্লেখ করেন।

মুজতবা অভিযোগ করেন, এর আগে বিভিন্ন স্থানে পুলিশ তাকে বাধা দিয়েছিল। তার মতে, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করার জন্য প্রশাসন চায়নি। তিনি কেন ওই এলাকায় গিয়েছেন, কীভাবে সেখানে পৌঁছেছেন, তার উদ্দেশ্য কী এবং ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করার পেছনে তার অভিসন্ধি কী—এসব বিষয়ে পুলিশ তাকে দীর্ঘসময় জেরা করেছে। তিনি এই প্রশ্নগুলোকে অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছেন।

মুজতবা জানান, ত্রাণ ও তথ্য সংগ্রহের কাজে তিনি গত আট দিন ধরে আসামে অবস্থান করছেন। তবে তিনি কতগুলো জেলা বা গ্রামে গিয়েছেন তা জানাতে পারেননি, কারণ কথা বলার মাঝপথে কলটি বিচ্ছিন্ন হয়ে যায়।

আসিফ মুজতবা একজন মানবাধিকারকর্মী, শিক্ষাবিদ এবং পরিবেশ প্রকৌশলী। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), দিল্লিতে পড়াশোনা করেছেন। তিনি 'মাইলস টু স্মাইল ফাউন্ডেশন' নামক একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যা সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি এবং উচ্ছেদের শিকার মানুষদের ত্রাণ ও পুনর্বাসনে কাজ করে। এছাড়াও তিনি 'শাগির্দ ফাউন্ডেশন'-এর পরিচালক, যা সুবিধা বঞ্চিতদের জন্য শিক্ষাকেন্দ্র পরিচালনা করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে গড়ে ওঠা শাহীনবাগ আন্দোলনের অন্যতম সহ-সংগঠক ছিলেন। ২০২০ সালের দিল্লি সহিংসতার পর ক্ষতিগ্রস্তদের ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য একটি রিলিফ স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তার ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়।

তার সংস্থাটি বেশ কিছুদিন ধরে আসামে কাজ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে 'মাইলস টু স্মাইল'-এর একটি দল বড় ধরনের উচ্ছেদ অভিযানের পরবর্তী পরিস্থিতি নথিভুক্ত করতে গোয়ালপাড়া ও ধুবড়িতে গিয়েছিল। ফাউন্ডেশনের নিজস্ব অনুসন্ধানে বলা হয়, সেখানে ২৫,০০০-এরও বেশি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল মুসলিম পরিবারের।

মুজতবা আসামের এই পরিস্থিতিকে 'মানবিক সংকট' উল্লেখ করে অনুদানের আহ্বান জানিয়েছেন। তার দাবি, গত চার বছরে আসামের শত শত মুসলিম গ্রাম গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে ৫০,০০০-এরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

অন্যদিকে, আসাম সরকারের দাবি, সরকারি ও বনাঞ্চলের জমি অবৈধ দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার অভিযোগ তারা অস্বীকার করেছে।

ভারতীয় আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। মুজতবার ভাষ্যমতে, তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি প্রতিরোধমূলক আটক রাখা হয়েছে, অথবা কোন আইনি ধারায় তাকে আটক রাখা হয়েছে—তা এখনো জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুর্যের মৃত্যু হৃদয়বিদারক, মায়ের প্যারোলে মুক্তিতে বিধিনিষেধ ছিল না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


তুর্যের মৃত্যু হৃদয়বিদারক, মায়ের প্যারোলে মুক্তিতে বিধিনিষেধ ছিল না

যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলে তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেছেন, ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। তবে, এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব তথ্য জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।’

শারমিন সুলতানার গ্রেপ্তারের পর তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের বিষয়টি জানাজানি হলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি জানিয়ে লেখালেখি করেছিলেন বলে উল্লেখ করেন রাশেদ খান। তবে, আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর সামনে আসেনি বলে তিনি দাবি করেন। তুর্যের মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। রাশেদ খান বলেন, ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত।

ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। রাশেদ খান জানান, তিনি গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলেছেন। ডিসি তাকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন কিংবা ফোনকল তারা পাননি। তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদনও করেননি। বরং পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি।

রাশেদ খান আরো লিখেছেন, সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারো মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।

পোস্টে তিনি বলেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারেন। তুর্যের পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে এবং তা মঞ্জুর না করা হলে সরকারকে এ বিষয়ে দায়ী করতে পারত।

তিনি আরো বলেন, ‘এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সহিত পরিস্থিতি মোকাবেলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দিবে না, এটাতো কোনভাবেই হতে পারে না। সরকার মানবাধিকারের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল।’

রাশেদ খান মন্তব্য করেন, তুর্যের পরিবার প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করলে হয়তো এমন হৃদয়বিদারক ঘটনার অবতারণা হতো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%