ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারীরা


দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারীরা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বদলি করেছে সরকার। আর বদলির আদেশের কথা ছড়িয়ে পরলেই
রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন সংস্থাটির শ্রমিক-কর্মচারীদের একটি অংশ। তারা প্রধান ফটক ও পকেট গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন অবরুদ্ধ চেয়ারম্যান।

অভিযোগ, আব্দুল লতিফ মোল্লা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ডিপো ও কর্মকর্তাদের বদলি, দপ্তর সাজসজ্জা, বাণিজ্যমেলা এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধসহ বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তুলেন।বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার বদলির আদেশ -সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের ভেতরে প্রায় একশ কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েছিল বলে আন্দোলনকারীরা দাবি করেন।

তবে এ দাবি অস্বীকার করেছেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা। তিনি বলেন, আন্দোলনকারীরা মূলত চেয়ারম্যানকে কেন্দ্র করে আন্দোলন করছেন। বিআরটিসিতে এটি চিরাচরিত নিয়ম। যখন এ পদে থাকা ব্যক্তির বদলি হয়, তখন শ্রমিক ইউনিয়নের ক্ষমতায় থাকা পক্ষ বিক্ষোভ করে। কর্মকর্তা-কর্মচারীদের আটকা পড়ার কোনো সুযোগ নেই। কারণ, বাইরে বের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। যাদের অফিস শেষ হয়েছে বা বের হওয়ার প্রয়োজন, তারা বের হয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানালো আবহাওয়া অধিদফতর

বিআরটিসি চেয়ারম্যানের পিএস আব্দুল মুহাইমিম সজীব বলেন, স্যার ফাইলিংয়ের কাজ করছেন। স্যার তো স্ট্যান্ড রিলিজ। যেসব পেন্ডিং কাজ আছে, আমাদের সমন্বয় সভা আবার রবিবারে আছে। তো ওই গুলোর সব কাজ গুছাচ্ছেন।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওগুলো কিছু না। ওগুলো তেমন কিছু না। যারা আন্দোলন করছেন, তারা আমাদেরই লোক, বাইরের কেউ না। কী বলব আর, কিছু বলার নেই। আসলে শ্রমিক কেন্দ্রিক প্রতিষ্ঠান তো। অসুবিধা নেই, যদি সে রকম কিছু হয়ে থাকে, আমি জানাব আপনাকে।

১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগঃ আন্দোলনকারীদের অভিযোগ, আব্দুল লতিফ মোল্লা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ডিপো ও কর্মকর্তাদের বদলি, দপ্তর সাজসজ্জা, বাণিজ্যমেলা এবং শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধসহ বিভিন্ন খাতে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। একই সঙ্গে বকেয়া বেতন, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

বিআরটিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন খান বলেন, চেয়ারম্যানের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো দেওয়া হচ্ছে না। অনেকের বেতন বকেয়া রয়েছে। আমরা এসবের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

আরও পড়ুন: রবিবার রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে

তিনি অভিযোগ করেন, চেয়ারম্যানের দপ্তর সাজসজ্জার জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় হলেও ৫৫ লাখ টাকার ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও প্রকৃত ব্যয়ের তুলনায় অতিরিক্ত অর্থ দেখিয়ে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মহিউদ্দিন খান আরও বলেন, বিভিন্ন ডিপোতে বদলি-বাণিজ্যের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা নেওয়া হয়েছে। চালক, কন্ডাক্টর ও কারিগরসহ শ্রমিকদের বেতন এবং বিভিন্ন ডিপোর বকেয়া পরিশোধ না করে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তাদের অভিযোগ।

তার দাবি, সাবেক চেয়ারম্যানের সময়ে মাসের প্রথম থেকে পঞ্চম তারিখের মধ্যে নিয়মিত বেতন দেওয়া হলেও বর্তমান চেয়ারম্যানের সময়ে বেতন অনিয়মিত হয়ে পড়ে। অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি।

পরে শ্রমিক আন্দোলনের মধ্যই ন্যাক্কার জনক ভাবেই চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বিদায় নিতে বাধ্য হন।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাফিক আইনে দুই দিনে ৪২৬০ মামলা দায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


আজকের খেলার সময়সূচি

বাংলাদেশ আজ আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্রিকেট

আবুধাবি টেস্ট: ১ম দিন

বাংলাদেশ-আফগানিস্তান

সরাসরি, দুপুর ১২টা,

টি স্পোর্টস

জাতীয় লিগ: সেকেন্ড ইলেভেন

রংপুর-সিলেট

ময়মনসিংহ-রাজশাহী

খুলনা-ঢাকা

বরিশাল-চট্টগ্রাম

সরাসরি, সকাল ৯-৩০ মি.,

ইউটিউব/বিসিবি

ডারবান টেস্ট: ১ম দিন

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া

সরাসরি, দুপুর ১-৩০ মি.,

ট্যাপম্যাড

১ম টি-টোয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

সরাসরি, সন্ধ্যা ৭টা,

পিটিভি স্পোর্টস

২য় টি-টোয়েন্টি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মি.,

স্টার স্পোর্টস ১

ওয়ার্ল্ডস লিজেন্ডস ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, রাত ৯-৩০ মি.,

টি স্পোর্টস

ফুটবল

বাংলাদেশ ফুটবল লিগ

ব্রাদার্স–ফর্টিস

সরাসরি, দুপুর ২-৪৫ মি.,

ইউটিউব/বিএফএফটিভি

কিংস-ওয়ান্ডারার্স

সরাসরি, বিকাল ৫-৩০ মি.,

ইউটিউব/বিএফএফটিভি

লা লিগা

মালাগা-এসপানিওল

সরাসরি, রাত ১টা,

টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় অ্যাসাইলাম ইস্যুতে সহিংস বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


দক্ষিণ আফ্রিকায় অ্যাসাইলাম ইস্যুতে সহিংস বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন

দক্ষিণ আফ্রিকার ডারবান, সোয়েটু ও পোর্ট এলিজাবেথে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অ্যাসাইলাম আবেদন গ্রহণ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে ডারবান ও সোয়েটুতে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই শহরে অন্তত ২৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি মালিকানাধীন কিছু দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। পোর্ট এলিজাবেথে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা হলে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

ডারবান

ডারবানের চে গুয়েভারা রোডের রিফিউজি রিসেপশন সেন্টার ঘিরে বিক্ষোভের সূচনা হয়। বিক্ষোভকারীরা অ্যাসাইলাম আবেদন গ্রহণ বন্ধের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং আবেদনকারীদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। পরে বিক্ষোভ ডারবান সিটি সেন্টারের দিকে ছড়িয়ে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ১৪টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বিদেশি মালিকানাধীন কিছু দোকানেও লুটপাটের ঘটনা ঘটে। এক বিক্ষোভকারীকে হামলার অভিযোগে তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সোয়েটু

জোহানেসবার্গের অরল্যান্ডো ওয়েস্ট এলাকায় হোম অ্যাফেয়ার্স অফিস বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা মিছিল করেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিছু দোকানে লুটপাট এবং যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পুলিশের তথ্য অনুযায়ী, সোয়েটুতে অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বিক্ষোভের সময় গুলির শব্দ শোনা গেলেও কারা গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পোর্ট এলিজাবেথ

পোর্ট এলিজাবেথের গকেবেরহা এলাকায় হোম অ্যাফেয়ার্সের রিফিউজি অফিসে শত শত অ্যাসাইলামপ্রার্থী অস্থায়ী পারমিটের জন্য জড়ো হন। তাদের আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে প্রায় ৩০ বিক্ষোভকারী সেখানে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবেদনকারীদের সরে যেতে বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার পটভূমি

জুলাইয়ে সাংবিধানিক আদালতের দেওয়া রায়ের পর হোম অ্যাফেয়ার্স নতুন আবেদনকারীদের জন্য অ্যাসাইলাম ব্যবস্থায় প্রবেশের সুযোগ পুনরায় চালু করে। এর আগে নির্দিষ্ট প্রক্রিয়াগত শর্ত পূরণ না করা অনেক ব্যক্তি অ্যাসাইলাম ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাচ্ছিলেন না। আদালতের রায়ের পর সেই বাধা দূর হওয়ায় নতুন আবেদনকারীদের চাপ বেড়ে যায় এবং বিভিন্ন রিফিউজি রিসেপশন অফিসে দীর্ঘ সারি তৈরি হয়।

সরকারের অবস্থান

সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, অ্যাসাইলাম আবেদন করার সুযোগ পাওয়া মানেই কাউকে শরণার্থী মর্যাদা বা স্থায়ী বসবাসের অধিকার দেওয়া নয়। প্রতিটি আবেদন পৃথকভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতের রায়ের অর্থ অবৈধ অভিবাসন বৈধ হয়ে যাওয়া নয় বলেও সরকার জানিয়েছে।

বিক্ষোভের প্রভাবে ডারবান ও সোয়েটুর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং হোম অ্যাফেয়ার্সের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও পাবলিক-অর্ডার ইউনিট মোতায়েন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুম্বন-বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের প্রস্তাব প্রত্যাখ্যান সারিমাহ ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


চুম্বন-বিকিনি দৃশ্যে আপত্তি, হলিউডের প্রস্তাব প্রত্যাখ্যান সারিমাহ ইব্রাহিমের

হলিউডে কাজের সুযোগ পাওয়া অনেক অভিনয়শিল্পীর কাছে স্বপ্নপূরণের মতো। তবে যদি সেই স্বপ্নের সঙ্গে ব্যক্তিগত মূল্যবোধের সংঘাত তৈরি হয়, তাহলে মালয়েশিয়ান অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব সারিমাহ ইব্রাহিম সুযোগটি ছেড়ে দিতে দ্বিধা করেননি।

৪৮ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জনপ্রিয় সিরিজে অভিনয়ের জন্য শর্টলিস্টেড হয়েছিলেন। এর মধ্যে ছিল নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে’। এমনকি সারিমাহ সিরিজটির জন্য সেলফ-টেপ অডিশনও দিয়েছিলেন।

তবে পরবর্তীতে তিনি জানতে পারেন, চরিত্রটির একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে দীর্ঘ সময় ঘনিষ্ঠভাবে চুম্বনের দৃশ্য রয়েছে। বিষয়টি তার ব্যক্তিগত নীতি ও সীমারেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিনি শেষ পর্যন্ত সেই সুযোগ থেকে সরে দাঁড়ান।

একই কারণে নিকোল কিডম্যান অভিনীত ‘নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স’ সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দেন সারিমাহ। সেখানে চরিত্রটির জন্য চুম্বনের দৃশ্যের পাশাপাশি বিকিনি পরার প্রয়োজন ছিল। নিজের মূল্যবোধের সঙ্গে সেটি না মেলায় তিনি দ্বিতীয়বারের মতো বড় আন্তর্জাতিক প্রযোজনার সুযোগ হাতছাড়া করেন।

তবে সারিমাহ স্পষ্ট করেছেন, তার এই সিদ্ধান্ত অন্য অভিনয়শিল্পীদের বিচার করার উদ্দেশ্যে নয়। প্রত্যেক শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও সীমারেখা আলাদা বলেই তিনি মনে করেন। কেউ এ ধরনের দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন, আবার কেউ নাও করতে পারেন। নিজের ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস ও নৈতিক অবস্থানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সারিমাহ এবার পড়াশোনাতেও মন দিচ্ছেন। সম্প্রতি জানা গেছে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের উইমেনস হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে এক বছরের একটি অনলাইন ও খণ্ডকালীন কোর্সে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন তিনি। মানুষের শরীর, আবেগ, মনোবিজ্ঞান ও আচরণ সম্পর্কে আরও গভীরভাবে জানতে এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেটফ্লিক্সে ‘প্লাস্টিক বিউটি’ ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


নেটফ্লিক্সে ‘প্লাস্টিক বিউটি’ ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ অর্জন

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’। চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা, সৌন্দর্যের ধারণা এবং মানুষের শরীর নিয়ে অনিশ্চয়তা নিয়ে নির্মিত আট পর্বের এই সিরিজ ইতোমধ্যে নেটফ্লিক্সের বৈশ্বিক নন-ইংলিশ টিভি তালিকায় স্থান করে নিয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে সিরিজটি দেখা হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা।

সিরিজের মূল গল্পের কেন্দ্রে রয়েছে ফুমি নুমাতা, একজন দক্ষ জরুরি বিভাগের সার্জন। মানুষের জীবন রক্ষা করা তার চিকিৎসার মূল উদ্দেশ্য। কিন্তু একটি জটিল অস্ত্রোপচারের পর পরিস্থিতি বদলে যায়। হাসপাতাল থেকে বের হয়ে ফুমি কসমেটিক সার্জারির জগতে প্রবেশ করেন। সেখানে তার পরিচয় ঘটে জনপ্রিয় ও প্রভাবশালী কসমেটিক সার্জন রিন তইয়ামার সঙ্গে।

দুই চিকিৎসকের চিকিৎসাদর্শ একেবারে ভিন্ন। ফুমির প্রশ্ন হলো, শারীরিকভাবে সুস্থ একজন ব্যক্তি কেন তার শরীর পরিবর্তন করবে? অপরদিকে, রিন মনে করেন, মানসিক যন্ত্রণাও মানুষের কষ্টের অংশ। তাই সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারকে শুধুমাত্র বিলাসিতা হিসেবে দেখা উচিত নয়। সময়ের সঙ্গে তাদের মতপার্থক্য জড়িয়ে পড়ে ক্ষমতা, অর্থ, খ্যাতি, পরিবার এবং চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতার সঙ্গে।

সিরিজটির অন্যতম আকর্ষণ হলো দুই প্রধান অভিনেত্রী মায়ু মাতসুওকা ও রিসা নাকার অভিনয়। ফুমির চরিত্রে মায়ু একজন দক্ষ কিন্তু নিজের নৈতিক অবস্থানে অনড় চিকিৎসকের চরিত্র ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিনের চরিত্রে রিসা নাকা দেখিয়েছেন এমন একজন চিকিৎসককে, যার কাছে সৌন্দর্য কেবল বাহ্যিক বিষয় নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার মাধ্যম।

‘প্লাস্টিক বিউটি’ পরিচালনা করেছেন ইউকি সাইতো এবং চিত্রনাট্য লিখেছেন জুনিয়া ইকেগামি। নির্মাণের পূর্বে জাপানের কসমেটিক সার্জারি শিল্প নিয়ে গবেষণা করেছেন নির্মাতারা। ফলে গল্পে শুধু অস্ত্রোপচার নয়, সৌন্দর্য নিয়ে সামাজিক চাপ এবং মানুষের মানসিক অবস্থাকেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বর্তমানে নেটফ্লিক্সের বৈশ্বিক নন-ইংলিশ টিভি তালিকায় সিরিজটি পঞ্চম অবস্থানে রয়েছে। সমালোচকদের একটি বড় অংশ অভিনয়, চিত্রনাট্য ও নির্মাণের প্রশংসা করেছেন। কিছু সমালোচনা থাকলেও সাধারণ দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। বিশেষ করে প্রচলিত ক্রাইম-থ্রিলার বা পারিবারিক গল্পের বাইরে ভিন্নধর্মী বিষয়বস্তু দর্শকদের সিরিজটির প্রতি আকৃষ্ট করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%