ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নেটফ্লিক্সে ‘প্লাস্টিক বিউটি’ ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ অর্জন


নেটফ্লিক্সে ‘প্লাস্টিক বিউটি’ ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা ভিউ অর্জন

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাপানি সিরিজ ‘প্লাস্টিক বিউটি’। চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা, সৌন্দর্যের ধারণা এবং মানুষের শরীর নিয়ে অনিশ্চয়তা নিয়ে নির্মিত আট পর্বের এই সিরিজ ইতোমধ্যে নেটফ্লিক্সের বৈশ্বিক নন-ইংলিশ টিভি তালিকায় স্থান করে নিয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে সিরিজটি দেখা হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ঘণ্টা।

সিরিজের মূল গল্পের কেন্দ্রে রয়েছে ফুমি নুমাতা, একজন দক্ষ জরুরি বিভাগের সার্জন। মানুষের জীবন রক্ষা করা তার চিকিৎসার মূল উদ্দেশ্য। কিন্তু একটি জটিল অস্ত্রোপচারের পর পরিস্থিতি বদলে যায়। হাসপাতাল থেকে বের হয়ে ফুমি কসমেটিক সার্জারির জগতে প্রবেশ করেন। সেখানে তার পরিচয় ঘটে জনপ্রিয় ও প্রভাবশালী কসমেটিক সার্জন রিন তইয়ামার সঙ্গে।

দুই চিকিৎসকের চিকিৎসাদর্শ একেবারে ভিন্ন। ফুমির প্রশ্ন হলো, শারীরিকভাবে সুস্থ একজন ব্যক্তি কেন তার শরীর পরিবর্তন করবে? অপরদিকে, রিন মনে করেন, মানসিক যন্ত্রণাও মানুষের কষ্টের অংশ। তাই সৌন্দর্যের জন্য অস্ত্রোপচারকে শুধুমাত্র বিলাসিতা হিসেবে দেখা উচিত নয়। সময়ের সঙ্গে তাদের মতপার্থক্য জড়িয়ে পড়ে ক্ষমতা, অর্থ, খ্যাতি, পরিবার এবং চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতার সঙ্গে।

আরও পড়ুন: এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

সিরিজটির অন্যতম আকর্ষণ হলো দুই প্রধান অভিনেত্রী মায়ু মাতসুওকা ও রিসা নাকার অভিনয়। ফুমির চরিত্রে মায়ু একজন দক্ষ কিন্তু নিজের নৈতিক অবস্থানে অনড় চিকিৎসকের চরিত্র ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে রিনের চরিত্রে রিসা নাকা দেখিয়েছেন এমন একজন চিকিৎসককে, যার কাছে সৌন্দর্য কেবল বাহ্যিক বিষয় নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার মাধ্যম।

‘প্লাস্টিক বিউটি’ পরিচালনা করেছেন ইউকি সাইতো এবং চিত্রনাট্য লিখেছেন জুনিয়া ইকেগামি। নির্মাণের পূর্বে জাপানের কসমেটিক সার্জারি শিল্প নিয়ে গবেষণা করেছেন নির্মাতারা। ফলে গল্পে শুধু অস্ত্রোপচার নয়, সৌন্দর্য নিয়ে সামাজিক চাপ এবং মানুষের মানসিক অবস্থাকেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বর্তমানে নেটফ্লিক্সের বৈশ্বিক নন-ইংলিশ টিভি তালিকায় সিরিজটি পঞ্চম অবস্থানে রয়েছে। সমালোচকদের একটি বড় অংশ অভিনয়, চিত্রনাট্য ও নির্মাণের প্রশংসা করেছেন। কিছু সমালোচনা থাকলেও সাধারণ দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। বিশেষ করে প্রচলিত ক্রাইম-থ্রিলার বা পারিবারিক গল্পের বাইরে ভিন্নধর্মী বিষয়বস্তু দর্শকদের সিরিজটির প্রতি আকৃষ্ট করেছে।

আরও পড়ুন: রাঘব ও রেমো ডিসুজার নতুন ছবি ‘এনি বডি ক্যান ড্রিম’ এর শুটিং শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় রহিমা (২৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের মাঝের লেনে এ দুর্ঘটনা ঘটে। পোশাক শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন এবং বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রহিমা প্রতিদিনের মতো কারখানা ছুটির পর কাজী পাড়ার বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত রহিমা ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার লামাপাড়া গ্রামের সান্দু ডাক্তারের কন্যা। তিনি পরিবারের সাথে নগরীর ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা কাজীপাড়া এলাকায় বসবাস করতেন। স্থানীয় মাস্কো ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিক ও স্থানীয় লোকজনকে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় লোকজনদের মহাসড়ক থেকে সরিয়ে প্রায় আধাঘন্টা পর যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫০ এম


শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মানুষ বিভিন্ন প্রয়োজনে দোকানপাট এবং মার্কেটে যায়। কিন্তু যদি তারা তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখে সব দোকানপাট বন্ধ, তাহলে তাদের প্রচেষ্টা বিফলে যাবে। তাই শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া যাক।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর: এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও: বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর: শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২ গোলে পিছিয়ে পড়ার পর নেইমারের জোড়া গোলে সান্তোসের উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ এম


২ গোলে পিছিয়ে পড়ার পর নেইমারের জোড়া গোলে সান্তোসের উদ্ধার

সান্তোস ২-২ ফ্লামেঙ্গো

দুই গোলে পিছিয়ে পড়ার পরও সান্তোসের মনোবল ভাঙেনি। বিরতির পর মাঠে প্রবেশ করে মাত্র ৬ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে জোড়া গোল করে নেইমার জুনিয়র দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন। তার অসাধারণ নৈপুণ্যে সান্তোস ব্রাজিলের লিগে শীর্ষে থাকা ফ্লামেঙ্গোর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময় আজ (৯ অক্টোবর) ভোরে সান্তোসের ভিলা বেলমিরো মাঠে ব্রাজিলিয়ান লিগের ২৯তম রাউন্ডের ম্যাচে দুই দল মুখোমুখি হয়। প্রথমার্ধে ফ্লামেঙ্গো দাপট দেখিয়ে খেলতে থাকে।

৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে লুকাস পাকেতা ব্যবধান দ্বিগুণ করেন। ফলে বিরতির সময় অতিথিরা ২-০ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্রায় পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে ফিরে এসে তিনি দলের ভাগ্য পরিবর্তন করেন।

৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নেইমার ব্যবধান কমান। এরপর ৮৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে সমতায় ফেরান।

দ্বিতীয় পেনাল্টির ঘটনায় ফ্লামেঙ্গোর রক্ষণভাগে চাপ বাড়ে। প্রথম পেনাল্টির পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে জর্জিনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ম্যাচের শেষ দিকে ফ্লামেঙ্গোকে ১০ জন নিয়ে খেলতে হয়।

সমতায় ফেরার পর সান্তোস জয়ের জন্য চেষ্টা চালায়। তবে গ্যাব্রিয়েল বন্তেম্পোর একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে, ফলে জয় লাভ করা সম্ভব হয়নি।

এই ড্রয়ের মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি হলেও ফ্লামেঙ্গো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে, নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স সান্তোসকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছে।

ম্যাচ শেষে নেইমার মন্তব্য করেন, “ফ্লামেঙ্গোর বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। আমার মতে, ব্রাজিলের সেরা দুটি দল হলো সান্তোস ও ফ্লামেঙ্গো। এমন প্রতিপক্ষের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

আরেকবার চোট কাটিয়ে ফেরা প্রসঙ্গে নেইমার বলেন, “নিজের শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হয়েছে। ডান পায়ে অতিরিক্ত চাপ দিতে চাইনি। তাই কিছু ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে একটু সাবধানে খেলেছি। তবে মাঠে ফিরতে পেরে এবং দলকে সাহায্য করতে পেরে খুব খুশি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে: এবার চাহিদাপত্র পেলো আত-তাকওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১২ এম


মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে: এবার চাহিদাপত্র পেলো আত-তাকওয়া

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গুডনেস সার্ভিসেস লিমিটেডকে (আরএল-২০৬৮) প্রথমে ২৮টি চাহিদাপত্র প্রদান করা হয়েছিল। এবার মালয়েশিয়ার হাইকমিশন আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) ২৬ জন কর্মীর জন্য চাহিদাপত্র অনুমোদন করেছে।

জানা গেছে, প্রথম ধাপে মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার প্রেক্ষিতে গুডনেস সার্ভিসেস লিমিটেডের (আরএল-২০৬৮) জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশ হাইকমিশন সত্যায়ন করেছিল। দ্বিতীয় ধাপে হাইকমিশন থেকে ২৮ কর্মীর চাহিদাপত্রের সত্যায়ন করা হয়েছে। মালয়েশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান শরীকত পারনিগান মনজা’র চাহিদার ভিত্তিতে আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) এই অনুমোদন প্রদান করা হয়েছে।

আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের (আরএল-১৭০৩) ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার হাইকমিশন থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের কারণে ওই সময় নতুন কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মালয়েশিয়া সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বিশেষ বৈঠকে বন্ধ ও সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি এই লক্ষ্যে মালয়েশিয়া সফর করেন। সফরের সময় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।

এর ধারাবাহিকতায় মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আবার খোলা হলো। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশিকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে সেখানকার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন তারা। গত ৪ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%