০৬:১০ পি.এম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের বৃহত্তম আয়োজনের পরিকল্পনা করছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি আগামী ২৮-২৯ নভেম্বর জুলাই জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বুধবার, রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত মিট দ্য প্রেসে মহাপরিচালক এহ্সান মাহমুদ এই আয়োজনের ঘোষণা দেন।
এহ্সান মাহমুদ বলেন, "জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরূক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি। আগামী ২৮-২৯ তারিখে আমাদের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেব।"
আরও পড়ুন: জাপান ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিসির পাশে দাঁড়ালো
তিনি আরও যোগ করেন, "জায়গার সংকুলান না হওয়ায় চাইলেও আমরা আমাদের জাদুঘরের গ্যালারিতে সব স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না। এই আয়োজনের মাধ্যমে আমরা সব স্মৃতিস্মারক সামনে আনব। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাদের হত্যা করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।"
এছাড়া, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও এই আয়োজনের ভিন্ন তাৎপর্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম।
উল্লেখ্য, আগামী ২৮-২৯ নভেম্বর শনি ও রোববার জুলাই জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হবে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক শহীদদের স্মারক প্রদর্শনী। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: জামায়াত এমপি কামাল: সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি-অনিয়ম চলবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন