০১:০৬ এম
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. পিয়াল আহমেদ, যিনি পিয়াল মাহমুদ সাদ্দাম নামেও পরিচিত, গ্রেফতার করা হয়েছে। তিনি ২৬টি মামলার বিচারাধীন আসামি এবং একটি মামলায় দণ্ডপ্রাপ্ত, যার বয়স ৩৪ বছর। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিজ্ঞ পুলিশ দল শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে আলমডাঙ্গা থানাধীন মিরাপাড়া, কানালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুদ্দুস নামের এক ব্যক্তির বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল মাহমুদ সাদ্দামের হেফাজত থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ৬টার দিকে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে আইন অনুযায়ী তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় গোডাউনের একটি টেবিলের নিচ থেকে নিম্নলিখিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়:
আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬
১। ১৪ ইঞ্চি লম্বা ১টি লোহার চাপাতি।
২। কাঠের বাটযুক্ত ১টি দেশীয় লোহার কুড়াল।
৩। ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার ছুরি।
৪। কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা ১টি বড় লোহার ছোরা।
আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
৫। স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা ১টি বড় ছোরা।
৬। ৪৪.৫ ইঞ্চি লম্বা ১টি লোহার রড।
গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জিআর-৪৪/২০ (আলমডাঙ্গা) মামলায় তাকে ৪ (চার) বছরের সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ (তিন) মাসের কারাদণ্ড দেওয়া হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন