ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান (৮২) মারা গেছেন


মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান (৮২) মারা গেছেন

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান (৮২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৫ অক্টোবর) ভোরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে আব্দুল মান্নান চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এসপি তানিয়া বরখাস্ত

মরহুমের মেয়ে মনোরমা আক্তার জানিয়েছেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

তিনি সকলের কাছে আবেদন করেছেন, "সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অজান্তে তিনি কোনো ভুল করে থাকলে অনুগ্রহপূর্বক ক্ষমা করে দেবেন।"

মনোরমা আক্তার আরও জানান, আজ বিকেল সাড়ে ৩টায় মহাদেবপুর ডাকবাংলা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বিকেল সাড়ে ৪টায় নিজ বাসভবন গোফানগরে দ্বিতীয় জানাজা শেষে বাবাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রাজনীতির বাইরে আব্দুল মান্নান ডেনমার্কের একটি এনজিওতে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। এলাকার সজ্জন হিসেবে পরিচিত এই ব্যক্তি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করেছেন এবং লড়াই করেছেন ন্যায় ও সত্যের পক্ষে।

আরও পড়ুন: হংকংয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দিলেন সবুজ অর্থায়নের বার্তা

মানবাধিকার নিয়ে ওতপ্রোতভাবে কাজ করা আব্দুল মান্নানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ আমিরাতের রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইন ও শারজাহর সৈকত বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ এম


হঠাৎ আমিরাতের রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইন ও শারজাহর সৈকত বন্ধ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহের সব সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহর উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ওই দুই এলাকার সৈকত বন্ধের এক দিন পর শনিবার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায়।

রাস আল খাইমাহ পুলিশের সদর দপ্তরের মাধ্যমে একটি বিবৃতিতে আমিরাতটির পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট সৈকত বন্ধের ঘোষণা দেয়। তবে এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

শুক্রবার ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র উপকূলে একটি ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ চলছে। দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এ ঘটনায় পরিবেশগত মূল্যায়ন করছে।

মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ব্যবস্থা নির্ধারণ না করা পর্যন্ত উম্ম আল কুয়াইনের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। জেলে ও সমুদ্রে চলাচলকারীদেরও ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউএইর উত্তর উপকূলে উম্ম আল কুয়াইনের সীমান্তসংলগ্ন আল হামরিয়াহ সৈকত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে শারজাহ কর্তৃপক্ষ।

শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনের কয়েকটি এলাকায় বাসিন্দারা অস্বাভাবিক দুর্গন্ধের কথা জানিয়েছেন। তবে ইউএইর পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্গন্ধে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। শুক্রবারও উম্ম আল কুয়াইনে তীব্র দুর্গন্ধ ছিল।

এ ঘটনায় জড়িত ট্যাংকারটির নাম প্রকাশ করেনি ইউএই কর্তৃপক্ষ। কী কারণে তেল ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে সংঘাতের পরিবেশগত প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

সৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত রাস আল খাইমাহর আল মারজান দ্বীপে উইন রিসোর্টসের একটি ক্যাসিনো রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইউএইর প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে রিসোর্টটি চালুর আশা করছে তারা।

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলেও মার্চে উইন জানায়, সাময়িক বিরতির পর রিসোর্টটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ এম


বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অবশেষে সচল হয়েছে

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, যা সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, এখন পুনরায় চালু করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, জরুরি নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল। ঝুঁকি বিশ্লেষণ সম্পন্ন হওয়ার পর এটি পুনরায় চালু করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা কাজ করছেন। একই কারণে পিএইচপিভিত্তিক কিছু ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে ৭৩৬ সামরিক অভিযান, হতাহত ৩০৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫০ এম


হুথিদের বিরুদ্ধে ৭৩৬ সামরিক অভিযান, হতাহত ৩০৭

ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৭৩৬টি সামরিক অভিযান পরিচালিত হয়েছে, এমন তথ্য জানিয়েছে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকার। এই অভিযানে ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হওয়ার দাবি করা হয়েছে। এ সময় ৬৮টি সামরিক যান ও অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ইয়েমেন সেনাবাহিনী এই তথ্য প্রকাশ করে। তারা জানায়, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় এসব হামলা চালানো হয়েছে।

পশ্চিমা সমর্থিত সেনাবাহিনীর একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশ, অতিরিক্ত সেনা ও রসদ সরবরাহকারী বহর, অস্ত্রের গুদাম এবং সরবরাহপথ লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করা হয়েছে। তবে, ৩০৭ জনের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, সে সম্পর্কে সেনাবাহিনী কোনো স্পষ্টতা দেয়নি। হুথিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সেনাবাহিনী একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলে থাকা অস্ত্রের গুদামে হামলা চালানোর কথা জানায়।

সেনাবাহিনীর অভিযোগ, হুথিরা হোটেলটিকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের স্থান হিসেবে ব্যবহার করছিল। এভাবে আবাসিক এলাকাগুলোকে হুমকির মুখে রাখা এবং তাইজ শহরের ওপর অবরোধ বজায় রাখার চেষ্টা করা হচ্ছিল। সরকারি বাহিনী ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করতে অভিযান পরিচালনা করেছে বলেও জানানো হয়।

তাইজে সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সাম্প্রতিক সময়ে গ্রামীণ ও উপকূলীয় এলাকায় হুথিরা অগ্রগতি অর্জন করেছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে।

বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সরকারি বাহিনী ও তাদের মিত্ররা দক্ষিণের এডেন এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে, নতুন বিনিয়োগে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ এম


মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে, নতুন বিনিয়োগে উদ্বেগ

মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে গেলেও আমদানিতে প্রবৃদ্ধি ঘটেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ১২.২০ শতাংশ। তবে এ সময়ে মূলধনি যন্ত্রপাতির আমদানি ৩২.৪৭ শতাংশ কমেছে। এই পরিস্থিতিতে নতুন বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় নতুন বিনিয়োগের গতি কমে গেছে। উচ্চ সুদহার এবং বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কম থাকার কারণে উদ্যোক্তারা নতুন ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। কিছু ব্যাংকের তারল্য সংকটের কারণে ঋণপ্রাপ্তি কঠিন হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা নতুন কারখানা স্থাপন বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর খরচও বৃদ্ধি করেছে। বড় প্রকল্পের অভাবে মূলধনি যন্ত্রপাতির চাহিদা কমে গেছে। ফলে ব্যবসায়ীরা বিদ্যমান কার্যক্রম সচল রাখতেই বেশি মনোযোগ দিচ্ছেন। এই কারণে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে দেশে মোট এক হাজার ২৮৯ কোটি ৬০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল এক হাজার ১৪৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ১৪০ কোটি ৩০ লাখ ডলার।

তবে আমদানির এই প্রবৃদ্ধিতে মূলধনি পণ্যের অবদান নেই। বরং মূলধনি পণ্য আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে এই খাতে আমদানি ছিল ২০০ কোটি ৫০ লাখ ডলার, যা চলতি অর্থবছরের একই সময়ে কমে ১৬০ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতির আমদানি ৭৫ কোটি ১০ লাখ ডলার থেকে কমে ৫০ কোটি ৭০ লাখ ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মন্তব্য করেছেন, ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। পরিস্থিতি ভালো থাকলে আমদানি বৃদ্ধি পায়। বর্তমানে যে আমদানি প্রবৃদ্ধি হচ্ছে, সেটি মূলত জ্বালানির কারণে। চলমান সংকটে নতুন করে কেউ এই খাতে বিনিয়োগে যাচ্ছেন না। ফলে মূলধনি যন্ত্র আমদানির নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

শিল্পের কাঁচামালসহ মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে ১৯.১৩ শতাংশ। এই খাতে আমদানি ৭১০ কোটি ৪০ লাখ ডলার থেকে বেড়ে ৮৪৬ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে ১১.৬ শতাংশ। তবে তুলা আমদানি কমেছে ৫.৬১ শতাংশ।

বস্ত্র খাতের মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন আমার দেশকে জানিয়েছেন, গত তিন বছর ধরে দেশে বিনিয়োগের প্রবৃদ্ধি নেতিবাচক। নতুন করে কোনো ধরনের মূলধনি বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। এর অন্যতম কারণ নির্বাচনের সময়কার রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। নির্বাচনের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং ব্যাংকিং খাতে অসহযোগিতামূলক মনোভাব ও তারল্য সংকটের কারণে উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থায়ন পাচ্ছেন না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ৪০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেও এখন পর্যন্ত এ তহবিল থেকে উল্লেখযোগ্য অর্থ বিতরণ হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বিতরণ হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে বিনিয়োগের সবচেয়ে বড় সমস্যা অর্থায়ন।

আবদুল্লাহ আল মামুন আরো বলেন, গত তিন-চার বছরের রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও ডলারের উচ্চমূল্যের কারণে টাকার অবমূল্যায়ন হয়েছে। এতে বিদ্যমান ব্যবসায়ীদের কার্যকরী মূলধন কমে গেছে। ফলে ব্যবসা সম্প্রসারণের মতো সক্ষমতা অনেক উদ্যোক্তার আর নেই।

জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, ১৫-২০ দিন আগে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট ব্যবসায়ীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে। জ্বালানি সংকট আগে থেকেই ছিল, তবে সম্প্রতি তা প্রকট হওয়ায় অনেক উদ্যোক্তা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংকটের সমাধান কীভাবে হবে, তা নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এজন্য মূলধনি যন্ত্রপাতির আমদানির এই চিত্র দেখা যাচ্ছে।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মাসাদুল ইসলাম বলেছেন, গ্যাস-বিদ্যুৎ সরবরাহের সমস্যা সমাধান না হলে নতুন শিল্পে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম। কারণ, ইউটিলিটি সুবিধা ছাড়া কোনো শিল্পকারখানা চালানো সম্ভব নয়। সরকার থেকে দুই বছরেও গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে না—এমন বাস্তবতা জানিয়ে দেওয়ায় উদ্যোক্তারা এখন নতুন করে মেশিনারি এনে বিপদে পড়তে চাইছেন না।

অর্থনীতিবিদরা জানিয়েছেন, মূলধনি যন্ত্রপাতি আমদানি করে উদ্যোক্তারা সাধারণত নতুন শিল্পকারখানা স্থাপন বা কারখানা সম্প্রসারণ করে থাকেন। অর্থাৎ শিল্প খাতে বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হয়। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা আসে। মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার অর্থ হলো বিনিয়োগ থমকে যাওয়া। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে না। ফলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ঋণ প্রবৃদ্ধিতে শ্লথগতি

গত আগস্ট শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪.৭৫ শতাংশে, যা ইতিহাসে সর্বনিম্ন। এর ফলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। টানা কয়েক মাস ধরে এই হার এক অঙ্কের ঘরে অবস্থান করছে। ২০২৪ সালের আগস্টের পর রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ স্থবিরতার কারণে নতুন ঋণ চাহিদা কমে যায়। নতুন শিল্প স্থাপন বা বড় কারখানা সম্প্রসারণ না হলে মূলধনি যন্ত্রপাতি আমদানি স্বাভাবিকভাবেই সীমিত থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%