ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে ২০ মামলার আসামি ছেনি বাবলু পুলিশের জালে, উদ্ধার অস্ত্র-মাদক ও ইয়াবা


সন্দ্বীপে ২০ মামলার আসামি ছেনি বাবলু পুলিশের জালে, উদ্ধার অস্ত্র-মাদক ও ইয়াবা

 

গোপন সংবাদ এর ভিক্তিতে সন্দ্বীপ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫), পিতা- শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা- মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি দেশীয় এলজি, ০৪টি কার্তুজ, ০১টি ছেনি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি চাপাতি এবং নগদ ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

পুলিশের জানায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে বাউরিয়া ইউনিয়ন এর শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান রিমন কে দেশীয় অস্ত্র সহ গেপ্তার করতে সক্ষম হয় সন্দ্বীপ থানা পুলিশ

চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্যাবধি জেলার ১৭টি থানা এলাকায় মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, ৯টি মামলা রুজু এবং ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২,৪৫,০৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১৫২টি মামলা রুজু করা হয়েছে এবং ১৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ ( ওসি) সুজন হাওলাদার বলেন মাদকের ও সন্ত্রাস বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে আরো যারা আছে সন্ত্রাসির সাথে জড়িত আছে তাদের কে গেপ্তার এর চেষ্টা চলমান

চট্টগ্রাম জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সরবরাহে চাপ কম থাকবে মধ্যরাত পর্যন্ত: তিতাসের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


গ্যাস সরবরাহে চাপ কম থাকবে মধ্যরাত পর্যন্ত: তিতাসের ঘোষণা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউর (ভাসমান টার্মিনাল) জরুরি রক্ষণাবেক্ষণের কারণে, তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় মধ্যরাত পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলএনজি সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে অথবা কম চাপ থাকতে পারে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাঈমের সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক ও অগ্রহণযোগ্য: তামিম ইকবাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


নাঈমের সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক ও অগ্রহণযোগ্য: তামিম ইকবাল

চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশের মারধর ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি এই ঘটনায় নাঈম ও তার পরিবারের পাশে থাকার পাশাপাশি বিসিবির পক্ষ থেকে সব ধরনের আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তামিম ইকবাল এই প্রতিক্রিয়া জানান। তামিমের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য নিচে হুবহু দেয়া হলো। "নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।"

বিসিবির পক্ষ থেকে আজ সকালে একটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। এরপর যা যা করণীয়, সবকিছু আমরা করব। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা সবসময় আছি।

উল্লেখ্য, চট্টগ্রামে নিজ বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলশী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। মামলায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান জানান, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন তিনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি গাড়ি থামান।

নাঈমের অভিযোগ, গাড়ি থামানোর পর তাকে জোর করে নামিয়ে পরিচয়পত্র দেখানো সত্ত্বেও এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে আঘাত করেন। একই সঙ্গে সাদা পোশাকের এক ব্যক্তি পাইপ দিয়ে তাকে মারধর করেন। তিনি বারবার নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও কেউ তা আমলে নেননি।

নাঈম বলেন, ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হয়ে তার পরিচয় নিশ্চিত করলেও তারা মারধর থামায়নি। উল্টো তাকে আসামি বলে চুপ থাকতে বলা হয়। তিনি আরও অভিযোগ করেন, মারধরের এক পর্যায়ে তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টা করা হয়। পরে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও তিনি হেনস্তার শিকার হন।

নাঈম জানান, থানায় তার মোবাইল ফোন ফেরত পাওয়ার পর তিনি বিসিবির সভাপতি তামিম ইকবালকে বিষয়টি জানান। পরে বিসিবির কর্মকর্তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতি পরিবর্তন হয়।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, একটি অটোরিকশায় সোনা চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের আগে নিয়ম মেনে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না এবং তথ্য কতটা সঠিক ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আপাতদৃষ্টিতে কিছু ভুলত্রুটি পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছুটিতে থাকা খুলশী থানার এসআই মনিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে এসआई শফিকুল ইসলাম ওই অভিযান পরিচালনা করেন। তথ্য ছিল একটি সিএনজিচালিত অটোরিকশায় সোনার চালান বহন করা হচ্ছে।

এদিকে ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবি করেছেন নাঈমের বাবা মাহবুবুল আলম। তিনি বলেন, খবর পেয়ে থানায় গেলে ডিউটি অফিসার তার সঙ্গেও দুর্ব্যবহার করেন।

ঘটনার পর রাতে থানায় ভিড় করেন নাঈমের স্বজন ও ক্রিকেটপ্রেমীরা। তারা জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খুলশী থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়ে তাকে আগে কিছু জানানো হয়নি। থানায় আনার পর নাঈমের পরিচয় নিশ্চিত হওয়া গেলে তার কাছ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তবে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ভুক্তভোগী পক্ষ থানা ছাড়তে রাজি হয়নি।

তিনি আরও জানান, ঘটনার পরপরই এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেওয়া আরও এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো ভয় ঘিরে ধরেছে কার্লো আনচেলত্তিকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


পুরোনো ভয় ঘিরে ধরেছে কার্লো আনচেলত্তিকে

কার্লো আনচেলত্তি ইউরোপীয় ক্লাব ফুটবলের প্রায় সবকিছুর স্বাদ নিয়েছেন। তার সফলতার হাত ধরে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাজিলের। বিশ্বকাপের পর্দা ওঠার আগেই, তিনিও সেই পুরোনো ভয়ের অনুভূতিটা অনুভব করেন। এই কারণে তিনি bastante খুশি হন।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর চারটায় মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের কোচ বলেছেন, স্নায়ুচাপ কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি দরকারি সতর্কতা, বিশেষত এমন একটি দলের বিরুদ্ধে যারা গত বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল।

আনচেলত্তি বলেন, ভয় জীবনকে একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনার ভয় না থাকে এবং আপনি অপ্রস্তুত অবস্থায় পড়েন, তাহলে হয়তো আপনি একটি সিংহকে বিড়াল মনে করে ভুল করবেন। ভয় আপনার জীবন বাঁচাতে পারে। সতর্ক ও মনোযোগী থাকা সবসময় ভালো, যাতে আপনার দল দুর্দান্ত খেলা খেলতে পারে এবং অপ্রস্তুত অবস্থায় না পড়ে।

বরাবরের মতো শান্ত,但 নিজেকে পাথরের মতো অটল না দেখিয়ে এই ইতালীয় নাগরিক উল্লেখ করেছেন, আফ্রিকার অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ব্রাজিলকে শুরু থেকেই সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আমি স্বভাবতই একজন আশাবাদী এবং আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। আমরা আগামীকাল একটি দুর্দান্ত খেলা খেলার জন্য এবং একটি সাফল্যমন্ডিত বিশ্বকাপ কাটানোর জন্য প্রস্তুত।

আমাদের সব দিক থেকে একটি পরিপূর্ণ পারফরম্যান্স প্রদানের প্রয়োজন। আধুনিক ফুটবলে কোন দুর্বল দল নেই, মরক্কো ফিফার সর্বাধিক সেরা দলগুলোর মধ্যে একটি।

আনচেলত্তির জন্য ইউরোপে তার অসাধারণ ক্লাব ক্যারিয়ারের পর এটি একটি নতুন অধ্যায়, যেখানে তিনি মহাদেশের শীর্ষ পাঁচটি লীগে শিরোপা জিততে সক্ষম প্রথম ম্যানেজার হয়েছেন এবং খেলোয়াড় হিসেবে মিলানে জিতুন দুটির পাশাপাশি কোচ হিসেবে রেকর্ড পাঁচটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতেছেন।

এখন তিনি ব্রাজিলকে বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দিকে পরিচালিত করার চেষ্টা করছেন, যে কাজটিকে তিনি যেন সৌভাগ্য ও দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন।

আনচেলত্তি বলেন, এটি একটি নতুন অভিজ্ঞতা হলেও নিঃসন্দেহে বিশেষ। এর অর্থ হলো ফুটবলের তীর্থভূমি, বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব এবং সম্মান। তার দুইটি জিনিস দায়িত্ব এবং সম্মান। আনচেলত্তি বলেছেন, তিনি এই মুহূর্তের আবেগে ভেসে না গিয়ে বরং একে আলিঙ্গন করতে চান। তিনি বলেন, আমি এই মুহূর্তটিকে আনন্দ ও আনন্দের সঙ্গে উপভোগ করতে চাই, কারণ এটি আমার জীবনের একটি চমৎকার মুহূর্ত। আমি দারুণ অনুভব করছি। আমি আশা করি, এই দলকে সফল করার জন্য যা কিছু করা প্রয়োজন তা আমি করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৮০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২৮৮০টি মামলা করেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০টি বাস, ৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৮৭টি সিএনজি ও ৩৫০টি মোটরসাইকেলসহ মোট ৪৮৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ১৯টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা করেছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ৩৯৬টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ৩১৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২৬৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%