১০:৪২ পি.এম
ঢাকার মহাখালীতে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তাওসিফ (২৫) নামে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।
নিহত মো. তাওসিফ ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার ২ নম্বর পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় টানপাড়া গ্রামের মো. তসলিম উদ্দিনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মহাখালীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে তাওসিফ ঢাকার মহাখালী থেকে মোটরসাইকেল নিয়ে ইস্টার্ন প্লাজার উদ্দেশে রওনা দেন। পথে মহাখালী এলাকায় তিনি এক মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
মো. তাওসিফ ঢাকার মোতালেব প্লাজার একটি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইল মার্কেটিং-সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। কর্মসূত্রে তিনি ঢাকায় অবস্থান করতেন।
মাত্র ২৫ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় এই তরুণের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন