০২:০২ পি.এম
চট্টগ্রামের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছেন। তিনি উল্লেখ করেন, "আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে প্রশাসন সব সময় পাশে থাকবে।" তিনি আরও বলেন, "আপনারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বিনিময় ছাড়াই ধানের শীষকে বিজয়ী করেছেন। আপনারা নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করবেন। কোনো দুষ্কৃতকারী এতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।"
৮ নভেম্বর রোববার রাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট বুড়াকালি মন্দিরে শ্যামাপূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, "তরুণ ও যুবসমাজ ঐক্যবদ্ধ থাকলে মাদক নির্মূল করা সম্ভব। মাদক কারবারি ও চাঁদাবাজরা সরকারের চেয়ে শক্তিশালী নয়। কোনো অবস্থাতেই মাদক ও চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। অভিভাবকেরা একটু সচেতন থাকলে আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব। মাদক কারবারি ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।"
আরও পড়ুন: এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা তিন স্বর্ণপদক পেল
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা শ্যামল দে, পূজা উদযাপন পরিষদের নেতা তাপস দে, মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন নাজিম, বিএনপি নেতা আবু বক্কর, মো. উল্লাহ, নুর হোসেন, খোরশেদ আলম, মো. করিম, আবুল হোসেন, যুবদল নেতা মো. শুক্কুর, এমরান, তারেক, ছাত্রদল নেতা আশিক, নিহন, আবু বক্কর প্রমুখ।
এদিকে, বুড়াকালীমন্দিরে শ্যামাপূজা উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে। এতে দেশ-বিদেশের ভক্ত-অনুরাগীরা ভিড় করেন। পূজাকে কেন্দ্র করে বসে লোকজ মেলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন