ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত


ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘরে ফের দুধর্ষ চুরি সংঘটিত

দুর্ধষ চুরি আবারও সংঘটিত হয়েছে ইউপি সদস্যার বসত ঘরে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো ঘটলো। সংঘবদ্ধ চোরেরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের ঘর থেকে একটি পানির মোটর, এলইডি টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্যা হেলেনা আক্তারের খাঞ্জাপুর গ্রামের বাড়িতে ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইউপি সদস্যা হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা রবিবার দিবাগত রাতে বরিশালের বাসায় ছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা বসত ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

দুস্কৃতকারীরা বাসার মধ্যে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। ইউপি সদস্যা আরও জানান, সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাদের খবর দেয়। পরে বাড়িতে এসে দুধর্ষ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

সূত্রমতে, এর আগে গত ১৪ জুলাই দিবাগত রাতে সংঘবদ্ধ দুস্কৃতকারীরা ইউপি সদস্যা হেলেনা আক্তারের বসত বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্যাকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে

আগৈলঝাড়ার একটি প্রাথমিক বিদ্যালয় এবং সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে যাতায়াতের এইচবিবি রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব দিকে বাশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ১ লক্ষ্য ২০ হাজার টাকা ব্যয়ে ৩শ ফুট ইটের সলিং রাস্তা দুই মাস পূর্বে কাজ সম্পন্ন হয়। শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব সঙ্গীয় লোকজন নিয়ে ওই রাস্তার জায়গা নিজের দাবী করে রাস্তার মাঝামাঝি স্থানে ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ৮০-৯০ জন শিক্ষার্থী রয়েছে এবং রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন যাবত নিয়মিত পূজা অর্চনা করে আসছেন। সামনে শারদীয় দুর্গোৎসবে এ রাস্তার ইট তুলে ফেলার ফলে অনুষ্ঠান উদযাপনে সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তিতে পরতে হবে।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব জানান, "পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পরবে।" বাগধা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, "সরকারি টাকায় মাটির রাস্তাটির ইটের সলিং'র কাজ দুই মাস পূর্বে শেষ হলেও শনিবার রাতে ইট তুলে ফেলে দিয়েছে ৭ নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বরিশালের উজিরপুরে কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আক্টোবর) বেলা ১১ টার দিকে উজিরপুর পৌরসভার পৌর প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উম্মে সালমা খানুন, যিনি সদ্য যোগদান করেছেন, স্থানীয় সংবাদকর্মীদের সহায়তা কামনা করেন তার উপর অর্পিত দায়িত্ব পালনে। তিনি সাংবাদিকদের কাছে সঠিকভাবে দায়িত্ব পালনে সহায়তা চেয়েছেন।

মতবিনিময় সভায় সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু (দেশ রুপান্তর), কল্যান কুমার চন্দ (সংবাদ), আব্দুর রহিম সরদার (আমাদের সময়), নাজমুল হক মুন্না (আমার সংবাদ), জুনায়েত খান সিয়াম (সময়ের বার্তা), আসাদুজ্জামান সোহাগ (কালবেলা), রফিকুল ইসলাম হিমেল (চ্যানেল দূর্বার), গোলাম মোস্তফা আকাশ (শাহনামা), মেহেদী ভুইয়া (ভোরের আলো), নিয়াজ মাহামুদ (ফেইজ দ্যা পিপলস) ও বিপ্লব হাজারী উপস্থিত ছিলেন।

উজিরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান খানও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন মন্তব্য করেন, "সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ, ইলিশ আহরণ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ, ইলিশ আহরণ নিষিদ্ধ

মা ইলিশের সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ধরে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে।

এই প্রেক্ষাপটে বরিশালের বাবুগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর জেলেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি জেলেদের প্রতি আহ্বান জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার জন্য।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও কেনাবেচা থেকে বিরত থাকতে হবে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানান। এ সময় বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাংচুর ও লুটপাট, বিরোধ মিটেছে উপজেলাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাংচুর ও লুটপাট, বিরোধ মিটেছে উপজেলাবাসীর

বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বাস ভাড়া নিয়ে দ্বন্দের ফলস্বরূপ পাশ্ববর্তী মাদারীপুরের ডাসার উপজেলাবাসীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর দুই উপজেলাবাসীর মধ্যে চলমান উত্তেজনার অবসান ঘটেছে। ফলে দুই উপজেলার সীমান্তবর্তী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিরোধে জড়িত দুই পক্ষকে নিয়ে ভুরঘাটা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উভয় পক্ষই ভবিষ্যতে কোনো বিরোধে জড়াবেনা বলে অঙ্গীকার করেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস, কালকিনি থানার ওসি জহিরুল আলম, ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে উভয়পক্ষের বক্তব্য উপস্থাপনের পর আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে সংঘর্ষে না জড়িয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের অঙ্গীকার করেছেন। উল্লেখ্য, বাসভাড়া নিয়ে দ্বন্দের জেরধরে গত শুক্রবার মাদারীপুরের ডাসার উপজেলার বনগ্রাম এবং গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটে। এ সময় ২০/২৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পাশাপাশি ভুরঘাটা বাসষ্ট্যান্ডের প্রায় ১৫টি দোকানে ভাংচুর করে লুটপাট চালানোর অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%