ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ১৮ অক্টোবর থেকে


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ১৮ অক্টোবর থেকে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ থাকবে। ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তরও বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। একইসঙ্গে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর। তবে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম—চালু থাকবে।

আরও পড়ুন: গ্রেড ফোরে হিফজ সম্পন্ন করলো রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৫ শিক্ষার্থী

এছাড়া লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজার ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ: প্রাণিসম্পদ সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের উদ্যোগ: প্রাণিসম্পদ সচিব

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন জানিয়েছেন, নিরাপদ প্রজনন নিশ্চিত করার জন্য ২২ দিনের ইলিশ আহরণে নিষেধাজ্ঞার বিকল্প নেই। তিনি নদ-নদীর প্রবাহ হ্রাস, নাব্যতা সংকট ও নদী দূষণের বিষয়গুলো স্বীকার করে বলেন, এসব কারণে গত কয়েক বছরে দেশে ইলিশের উৎপাদন হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তবে সচিব জানান, সরকার এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (৯ অক্টোবর) বরিশালের কাশীপুরে মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ। একে রক্ষা করার কোনো বিকল্প নেই।

সচিব আরও বলেন, ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে সরকার দক্ষিণ উপকূলের ৩৮টি জেলার ১৬৮টি উপজেলার কর্মহীন ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে ১৬,১৫৭ টন চাল মানবিক খাদ্য সহায়তা হিসেবে বিনামূল্যে বিতরণ করছে। তিনি উল্লেখ করেন, আমাদেরকে বছরের ৩৬৫ দিনের মধ্যে ২২টি দিন একটু কষ্ট করে হলেও ইলিশ আহরণ বন্ধ রাখতে হবে। তাহলে সারা বছরই আমরা আরো ভাল ইলিশ পাব।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বলেন, গত কয়েক বছরে উৎপাদন কিছুটা হ্রাস পেলেও বাংলাদেশ এখনো ইলিশ উৎপাদনে বিশ্বের এক নম্বরে রয়েছে এবং সারা বিশ্বের ৬০ ভাগ ইলিশ আমাদের দেশে উৎপাদিত হচ্ছে। সচেতন হলে আমরা আরো বেশি ইলিশ উৎপাদন করতে সক্ষম হব বলেও তিনি জানান। ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে মাঠ পর্যায়ে পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, বরিশালের বিভাগীয় পরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার এবং নৌ পুলিশের পুলিশ সুপারসহ একাধিক জেলে ও মৎস্যজীবী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। শুক্রবার, ৯ অক্টোবর, ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে ককটেলগুলো উদ্ধার করা হয়, যা একটি আমবাগান থেকে সংগৃহীত হয়।

এসআরবি-১০ এর সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত ছিল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, "উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।" এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসিক অসুস্থতার ভয় ও কুসংস্কার দূর করতে আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


মানসিক অসুস্থতার ভয় ও কুসংস্কার দূর করতে আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতার সাথে সম্পর্কিত ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার জন্য সমাজের সকল সদস্যকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ১০ অক্টোবর (শনিবার) ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে প্রদত্ত এক বাণীতে তিনি মন্তব্য করেন, ‘দৃশ্যত স্বাস্থ্যবান অথবা নীরোগ থাকাটাই স্বাস্থ্য নয়, বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। সুতরাং, মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।’

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়, এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। কাউকে তার মানসিক সমস্যার জন্য অবহেলা বা বিচ্ছিন্ন না করে তার কথা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় সহায়তার পথ সহজ করতে হবে।’

এবারের দিবসের প্রতিপাদ্য ‘Lived experiences heard: real voices, real change’-এর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যারা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন, তাদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করাই প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।

বাণীতে প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা, টেলি-কাউন্সেলিং সম্প্রসারণ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি হাসপাতালে মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক স্বাস্থ্য, শিশু-কিশোরদের সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তরিকতার সঙ্গে মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন, সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সচেষ্ট থাকুন।’

একটি কল্যাণমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সরকার, স্বাস্থ্য পেশাজীবী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে কেউ সংকোচ বোধ করবে না, সহায়তা চাইতে কেউ লজ্জিত হবে না কিংবা নিজেকে একা বা অবহেলিত মনে করবে না।’

বাণীর শেষে প্রধানমন্ত্রী দেশ ও বিশ্বের সব মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদের বিচার ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা হবে: সিলেট জমিয়ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ফ্যাসিবাদের বিচার ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা হবে: সিলেট জমিয়ত

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ফ্যাসিবাদের বিচার দ্রুত কার্যকর করার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে সিলেট মহানগর জমিয়তের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগরের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা মুখতার আহমদ, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির যামডরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল ও হাফিজ আহমদ সগির আমকোনী এবং জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা মুফতি মতিউর রহমান চৌধুরী, সৈয়দ সালিম কাসেমী, উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, শ্রমিক জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের অন্যতম নেতা মাওলানা শামীম আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রফিক আহমেদ মহল্লী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এমাদ উদ্দিন সালিম ও মাওলানা আবুল খায়ের, মাওলানা হাবিবুল্লাহ জালালি সাবেক ছাত্রনেতা সেলিম চৌধুরী।

যুবনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আসাদুদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, আবু সুফিয়ান, আব্দুল হাসিব খান, মনসুর আহমদ, আফতাব উদ্দিন খান, সিরাজুল ইসলাম, মাওলানা খলিল উল্লাহ মাহবুব, এম ফয়সাল আহমদ, দিলদার হোসাইন, আব্দুল কাদির, মাওলানা জিয়াউর রহমান, ও মাওলানা হাসান বিন ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা জামিল আহমদ, আবু হানিফা সাদি, মাহাদি চৌধুরী, কোবাইব বিন জামিল, রায়হানউদ্দিন, মীর আইনুল হক ও আনোয়ার চৌধুরী।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "দীর্ঘ লড়াই-সংগ্রামের পরে একটি নির্বাচিত সংসদ যেখানে বিদ্যমান, সেখানে সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় সংসদে সোচ্চার হওয়া এবং জনগণের পক্ষে কথা বলার মতো দৃশ্যমান বা কার্যকর কোনো ভূমিকা আমরা প্রত্যক্ষ করিনি।

সরকারকে সাবধান করে নেতৃবৃন্দ আরও বলেন, "জনগণের পালস (ক্ষোভ ও আকাঙ্ক্ষা) বুঝে দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করুন। অন্যথায় জনগণের ক্ষোভ থেকে রেহাই পাবেন না।" তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে উন্নয়নের সবকিছুই ভেস্তে যাবে। কাজেই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন এবং সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%