ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাজারে নতুন ‘আরএক্স’ ব্র্যান্ডের ইলেকট্রিক টু-হুইলার উন্মোচন


বাজারে নতুন ‘আরএক্স’ ব্র্যান্ডের ইলেকট্রিক টু-হুইলার উন্মোচন

বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ উন্মোচন করেছে র‌্যাংগসএক্স। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মানুষের কাছে বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করার লক্ষ্য নির্ধারণ করেছে।

রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, র‍্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক স্ট্যাটেজিক বিজনেস ইউনিট র‌্যাংগসএক্স, যা বাজারে তিনটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। মডেলগুলো হলো আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস। বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী এই মডেলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি স্কুটারে রয়েছে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা সম্ভব। ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং প্রতিযোগিতামূলক সাশ্রয়ী মূল্যও রয়েছে। শিগগিরই আরএক্সের আরও একটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ কুমিল্লার পর্যটন কেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা বাড়ছে

এছাড়া, প্রদর্শনীতে আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সের পরিচয় করিয়ে দেওয়া হয়, যা ইতালীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের চাহিদার সমন্বয়ে তৈরি। ডংফেং ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাসও প্রদর্শিত হয়েছে। ইতোমধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেং ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বৃহত্তম বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‍্যাংগসএক্স।

র‍্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার মন্তব্য করেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি, যার পেছনে রয়েছে র‍্যাংগস গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আস্থা ও প্রতিশ্রুতি।’

হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু আরেকটি কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়। আমরা এমন একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি, যা বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারকে আরও বাস্তবসম্মত, সুবিধাজনক ও সহজলভ্য করে তুলবে।’

জানা যায়, প্রদর্শনীতে দর্শনার্থীরা র‍্যাংগসএক্সের বিভিন্ন মডেলের যানবাহন সরাসরি দেখার সুযোগ পাবেন এবং নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে ইলেকট্রিক স্কুটার চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন। প্রদর্শনী উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় ৫ হাজার টাকা ছাড় প্রদান করা হচ্ছে। ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ১০ হাজার টাকা ছাড় এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, ডংফেং ইএম২৬ বা ইএম২৭ প্রি-বুকিং করলে গ্রাহকরা ইনস্টলেশনসহ একটি ৭.৪ কিলোওয়াট এসি ইভি চার্জার বিনামূল্যে পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


পাঁচ বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে গ্লাভস জোড়া তুলে রাখলেন মুসলেরা

উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এবং বর্ণাঢ্য ফুটবলজীবন শেষ করেছেন। ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন এই তারকা, যিনি পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

মুসলেরার দীর্ঘ খেলোয়াড়ি জীবন কোপা লিবার্তাদোরেসের ফাইনালের মাধ্যমে শেষ হলো। তিনি নিজের দেশের মাটিতে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন।

তবে মুসলেরার স্বপ্ন ছিল শিরোপা জিতে বিদায় নেওয়ার, যা পূরণ হয়নি। ফাইনালে তার দল এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ১-০ গোলে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কাছে পরাজিত হয়েছে। ম্যাচের ৫২তম মিনিটে রামন সোসার করা একমাত্র গোলটি ব্রাজিলিয়ান দলটির জন্য শিরোপা নিশ্চিত করে। এটি পালমেইরাসের চতুর্থ কোপা লিবার্তাদোরেস জয়।

ম্যাচ শেষে মুসলেরা হতাশা সত্ত্বেও নিজের বিদায় নিয়ে সন্তুষ্ট। তিনি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "শেষ দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেই খুশি।" তার মতে, ফলাফল যা-ই হোক, ক্যারিয়ার শেষ করার জন্য এটি ছিল অসাধারণ একটি মুহূর্ত।

মুসলেরা পুরো টুর্নামেন্টে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, নিজের দেশের দর্শকদের সামনে মহাদেশীয় ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে খেলে ক্যারিয়ার শেষ করতে পারাকে স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন।

মুসলেরা অবসরের সিদ্ধান্তটি অবশ্য শেষ ম্যাচের পর নেননি। তিনি আগেই এস্তুদিয়ান্তেসের পরিচালনা পর্ষদকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছিলেন। স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সতীর্থদের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি।

উরুগুয়ের জাতীয় দলের জার্সিতে মুসলেরার পথচলা শুরু হয়েছিল ২০০৯ সালে। তিনি ২০২৬ সাল পর্যন্ত দেশটির হয়ে ১৩৭টি ম্যাচ খেলেছেন। পাঁচটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও মুসলেরার দক্ষতার ছাপ রয়েছে। বিশেষ করে, তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি। ক্লাবটির সমর্থকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও আস্থার প্রতীক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মুন্সীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন গ্রেফতার

মুন্সীগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২৬ : জেলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন মাঝিকে (৪১) গ্রেফতার করেছে স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেফতার হওয়া খালেদ হোসেন মাঝি লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশি এলাকার মো. হোসেন মাঝির পুত্র।

স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্পের অভিযাত্রিক দলের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর যোগিনী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন মাঝিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. খালেদ হোসেন মাঝি লক্ষীপুর জেলার রায়পুর থানায় একটি মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মৌসুমে গোল-অ্যাসিস্টে দুইয়ে এমবাপ্পে, শীর্ষে কারা?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


চলতি মৌসুমে গোল-অ্যাসিস্টে দুইয়ে এমবাপ্পে, শীর্ষে কারা?

রিয়াল মাদ্রিদ আলভেসের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে, যদিও কিলিয়ান এমবাপ্পে একটি গোল করেছেন। এই গোলের ফলে ২০২৬-২৭ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল-অ্যাসিস্টে এমবাপ্পে দুইয়ে উঠে এসেছেন।

চলতি মৌসুমে এমবাপ্পের গোল ও অ্যাসিস্টের সংখ্যা ২৫টি। এর মধ্যে ২০টি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন বার্সেলোনার তরুণ স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল, যার গোল অবদান ২৬, ১৩টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট। তিন নম্বরে আছেন রাফিনহা, যার গোল-অ্যাসিস্টের সংখ্যা ১৮।

আলভেসের বিপক্ষে গোলটি ছিল কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদের জার্সিতে ৭০তম গোল। তিনি মাত্র ৭৯ ম্যাচেই এই মাইলফলক অর্জন করেছেন। ২০১৭ সালে বার্সেলোনার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও ৭৯ ম্যাচে এই কীর্তি স্থাপন করেছিলেন।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ক্লাবটির হয়ে প্রথম গোলটি তিনি আতালান্তার বিরুদ্ধে উয়েফা সুপার কাপের ম্যাচে করেন। রিয়ালে অভিষেক মৌসুমে এমবাপ্পে দুর্দান্ত পারফরম্যান্স দেখান, সব প্রতিযোগিতায় ৫৯ ম্যাচে ৪৪ গোল করেন এবং ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন। পরবর্তী মৌসুমেও তার গোলের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেই মৌসুমে তার গোলসংখ্যা ছিল ৪২।

এ বছরের এপ্রিলে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। চলতি মৌসুমেও তিনি গোলসংখ্যা বাড়িয়ে চলেছেন, যা ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা গোলদাতা হিসেবে তার অবস্থানকে আরও সুসংহত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরদীতে ৩০০ এর বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মনোহরদীতে ৩০০ এর বেশি কৃষকের মধ্যে বীজ বিতরণ

নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং গম ও ভুট্টার আবাদ সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি এ নিয়ে চতুর্থবারের মতো কৃষকদের মধ্যে বীজ বিতরণ করছে।

শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ কেজি গম ও তিন কেজি ভুট্টার বীজ দেওয়া হয়। এ সময় কৃষিবিদরা কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, বীজ বপন ও ফসলের পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. মাহবুবুর রহমান এবং গাজীপুর কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মোস্তফা খান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই। গম ও ভুট্টার মতো গুরুত্বপূর্ণ খাদ্য ও শিল্পফসলের আবাদ সম্প্রসারণে কৃষকদের উন্নতমানের বীজ সরবরাহ এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। শুধু বীজ বিতরণ নয়, ফসলের সঠিক পরিচর্যা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া জরুরি।

তারা বলেন, কৃষকের হাতে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে গম ও ভুট্টার আবাদ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে।

প্রধান বক্তার বক্তব্যে কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকদের পাশে দাঁড়াতে এ্যাবের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%