০৩:৪০ পি.এম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাঁকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, সাইফুল্লাহ রাসেল যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার জন্য তাঁর প্রশংসা করেন।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা
মহাপরিচালক আশা প্রকাশ করেন যে, পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আগামী দিনে একটি বৃহৎ ও পেশাদার আধাসামরিক বাহিনী হিসেবে আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন