ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, দুই ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ


কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, দুই ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।

মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় ও আহত হওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার তথ্যও পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের কারণ, হতাহতের প্রকৃত সংখ্যা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: নকলায় শীতার্তদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র শীত নিবারনের সামগ্রী বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় শীতার্তদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র শীত নিবারনের সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


নকলায় শীতার্তদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র শীত নিবারনের সামগ্রী বিতরণ

শেরপুরের নকলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ দাতব্য স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত শীতার্ত পরিবার প্রধানের হাতে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে একটি করে শীতের হুডি জ্যাকেট, একটি কম্বল, একটি মাথার টুপি, এক জোড়া পায়ের মোজা ও দুটি করে দাওয়াহমূলক ইসলামিক বই দেওয়া হয়।

এ উপলক্ষে কায়দা বাজারদী গোরস্থান মসজিদ মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে আগত আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মো. যোবাইর হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান হাসিব, কায়দা বাজারদী গোরস্থান মাদরাসা ও আহমদীয়া এতিমখানার মুহতামিম হাফেজ আহমাদ উল্লাহ, মমিনা কান্দা আল-আমিন দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মুহাম্মদ হযরত আলী, লয়খা খিচা রাণীশিমুল কওমি মাদরাসার শিক্ষক আজিজুল হক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন প্রমুখ।

এসময় মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, সহ-প্রচার সম্পাদক হাসান মিয়া, তরুণ সাংবাদিক লিখম মিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অর্ধশত শীতার্ত নর-নারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী জানান, শীতের শুরুতেই শীতবস্ত্র বিতরণ করলে অসহায় শীতার্তরা শীতের একটি দিনও শীতে কস্ট পেতে হবেনা; তাই শীত মৌসুমের শুরুতেই আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে অন্তত ৩০ হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে নকলায় প্রথম ধাপে ৫০ জনের মাঝে শীতবস্ত্র ও শীত নিবারনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হলো। তিনি আরো জানান, গত বর্ষা মৌসুমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশ ব্যাপি ২ লক্ষ গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া বন্যায় গৃহহারা শেরপুরের দরিদ্র পরিবারের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে বেশ কয়েকটি ঘর নির্মান করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


গ্রামবাসীর দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আলী হোসেন গ্রামবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রচারণার শুরুতে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। বিশেষ করে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।
এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%