ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে


আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

 শুক্রবার (২৬ জুন) বিকেলে ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়।

 ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তিনি মো. আবদুর রশিদের মেয়ে।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

 পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং তিনি আজিজ সুপার মার্কেটের ১৪তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন। তবে, ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

 বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 শাহবাগ থানা-পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


লজ্জার রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল তিউনিসিয়া

তিউনিসিয়া বিশ্বকাপে হতাশাজনক এক অভিযান শেষ করল। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরে যাওয়ার পাশাপাশি তারা নিজেদের নাম লিখিয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায়।

উত্তর আফ্রিকার এই দলটি দুর্বল রক্ষণভাগের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ভুগেছে। তিন ম্যাচে তারা মোট ১২ গোল হজম করেছে। এর মাধ্যমে তারা এক আসরের গ্রুপ পর্বে সর্বাধিক গোল হজমের রেকর্ডে ভাগ বসিয়েছে।

এর আগে ২০০২ বিশ্বকাপে সৌদি আরব এবং ২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়া গ্রুপ পর্বে ১২টি করে গোল হজম করেছিল। এবার সেই বিব্রতকর তালিকায় যুক্ত হলো তিউনিসিয়ার নাম।

বিশ্বকাপের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পরেই তিউনিসিয়া ফুটবল ফেডারেশন প্রধান কোচকে বরখাস্ত করে। নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। পরের দুই ম্যাচেও তারা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি।

শুধু তিউনিসিয়াই নয়, স্বাগতিক কাতারও রক্ষণভাগের দুর্বলতায় ভুগেছে। গ্রুপ পর্বে তারা ১০ গোল হজম করে, এবং সবচেয়ে বেশি গোল খাওয়া দলের তালিকায় জায়গা করে নিয়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, আধুনিক ফুটবলে শক্তিশালী রক্ষণভাগই সফলতার অন্যতম ভিত্তি। সেখানে মাত্র তিন ম্যাচে ১২ গোল হজম করা দলের কৌশলগত ও রক্ষণাত্মক দুর্বলতার স্পষ্ট প্রমাণ। তিউনিসিয়ার এবারের বিশ্বকাপ অভিযান তাই শুধু হতাশার নয়, বরং রেকর্ড বইয়ে একটি বিব্রতকর অধ্যায় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে আইআরজিসির সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে আইআরজিসির সতর্কবার্তা

হরমুজ প্রণালি দিয়ে ইরান অনুমোদিত পথেই জাহাজ চলাচল করতে হবে বলে সতর্কবার্তা জারি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (২৬ জুন) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহের পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে কেবল তেহরান-নির্ধারিত পথই ব্যবহার করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলে একমাত্র যে আইনটি কার্যকর, তা হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনীর আইন। অন্যদিকে, আইআরজিসি নৌবাহিনীর হুঁশিয়ারির পর হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাঙ্কার ফিরতে বাধ্য হয়েছে।

এছাড়াও, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সতর্ক করে জানিয়েছেন, তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়াই এই প্রণালী দিয়ে নিরাপদ নৌ-চলাচলের কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। জাহাজ চলাচলের তথ্য-উপাত্ত (ট্র্যাকিং ডেটা) থেকে দেখা যায়, সমুদ্রপথে যান চলাচল যুদ্ধের আগের তুলনায় সামান্য কম পর্যায়ে রয়েছে। সপ্তাহের শুরুতে তুলনায় শুক্রবার এই প্রণালী দিয়ে কম সংখ্যক জাহাজ চলাচল করেছে। এর কয়েক ঘণ্টা আগে ওমান উপকূলের কাছে তাইওয়ানের পরিচালনায় থাকা একটি জাহাজে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া ১১ হাজারেরও বেশি নাবিকের জন্য তাদের স্বেচ্ছায় সরে আসার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে।

লএসইজি, মেরিনট্রাফিক এবং কেপলার-এর ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অপরিশোধিত তেল সংগ্রহের উদ্দেশ্যে অন্তত চারটি তেলবাহী ট্যাঙ্কার—যার মধ্যে তিনটি অত্যন্ত বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি অন্তর্ভুক্ত—উপসাগরীয় এলাকায় প্রবেশ করেছে। পাশাপাশি আরও দুটি সুপারট্যাঙ্কার তেল সংগ্রহের জন্য প্রণালীতে প্রবেশ এবং প্রায় ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি জাহাজ ওমান উপকূল হয়ে বেরিয়ে গেছে।

কেপলারের তথ্যমতে, শুক্রবার উভয় দিক মিলিয়ে মোট ১৩টি ট্যাঙ্কার চলাচল করেছে। যেখানে গতকাল এই সংখ্যা ছিল ২৪ এবং বুধবার ছিল ২৭। সংঘাত শুরুর সময়ে এই জলপথে দৈনিক গড়ে প্রায় ১২৫টি জাহাজের চলাচল ছিল। এএক্সএসমেরিন-এর পৃথক পরিসংখ্যানে দেখা যায়, ২৪ জুন ড্রাই বাল্ক ক্যারিয়ারসহ মোট জাহাজ চলাচলের সংখ্যা ছিল ৬২টি। ইরানের সঙ্গে যুদ্ধের পর থেকে সর্বাধিক দৈনিক সংখ্যা হলেও, গত বছরের একই দিনে রেকর্ড করা সংখ্যার সাথে তুলনা করলে তা মাত্র ৫৩ শতাংশ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, ‘অনুমতি ছাড়া’ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার আইআরজিসি-র সতর্কবার্তার পর ফিরে যেতে বাধ্য হয়েছে। এর আগে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ অজ্ঞাত কোনো বস্তু (প্রজেক্টাইল) হামলার শিকার হয়েছিল। এর ফলে, হরমুজ প্রণালীতে অবস্থানরত ১১ হাজার নাবিককে উদ্ধারের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় জাতিসংঘ।

তেহরান এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের অনুমতি ছাড়া এই জলপথ দিয়ে চলাচলের বিরুদ্ধে একাধিকবার সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে আটক দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


আড়াইহাজারে আটক দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির ঘটনায় আটক সোনারগাঁ উপজেলার দুই যুবক মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে।

শুক্রবারের এই কর্মসূচি উপজেলাটির নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আটকদের পরিবার, নারীরা, পুরুষেরা, শিক্ষার্থীরা এবং স্থানীয় অনেক বাসিন্দা অংশ নেন। দুই যুবক, রাকিব এবং সজিবের পরিবারের সদস্যদেরও তারা সমর্থন দেন।

অংশগ্রহণকারীরা জানান, গত ১৯ জুন সোনারগাঁ উপজেলার সীমান্ত এলাকায় ডাকাতির একটি ঘটনায় অন্তত ছয়জন আহত হন, তাদের মধ্যে কুমিল্লার মুরাদনগরের সহকারী কমিশনারও ছিলেন। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় সোনারগাঁ উপজেলার চরনোয়াগাঁও এলাকার বাসিন্দা রাকিব ও সজিব।

মানববন্ধনের বক্তারা বলেন, রাকিব এবং সজিব সম্পূর্ণ নিরীহ ও সৎ স্বভাবের যুবক। তারা ঘটনার সময় এলাকায় ছিলেন না এবং ঘটনার চার দিন পর তারা তাবলিগ জামাতের চিল্লা থেকে ফিরে আসেন। বক্তাদের অভিযোগ, তাদেরকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অবিলম্বে দুই যুবকের নিঃশর্ত মুক্তি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান।

এদিন মানববন্ধনে মতিউর মাস্টার, জহিরুল ইসলাম, সজিবের মা জরিনা আক্তার, তার খালা বিলকিস আক্তার, মফিজুল ইসলাম, আহসান উল্লাহ, আলম মিয়া, ফরহাদ ও আমির হোসেনসহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে এলাকাবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শুরু হয় চরনোয়াগাঁও থেকে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধন্ধী বাজারে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরমে ইউরোপজুড়ে সতর্কতা জারি করল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


তীব্র গরমে ইউরোপজুড়ে সতর্কতা জারি করল কর্তৃপক্ষ

বিভিন্ন দিন ধরে ইউরোপজুড়ে তাপমাত্রা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে কিছু কিছু স্থান।

শুক্রবার (২৬ জুন) তীব্র দাবদাহের কারণে প্রাণহানির আশঙ্কায় ইউরোপ জুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে। এর ফলে ফ্রান্সে মদ্যপান নিষিদ্ধ করা হয় এবং জার্মানিতে রাস্তার উপরে ফাটল দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রিটেন ও ফ্রান্স থেকে শুরু করে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া ও সার্বিয়া পর্যন্ত রেকর্ড ভাঙা তাপপ্রবাহে ইউরোপ পুড়ছে।

বিজ্ঞানীরা বিষয়ে মন্তব্য করেছেন যে, এই তাপপ্রবাহটি ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। যেটা দ্রুত জলবায়ু পরিবর্তনের ফলে ঘটছে।

ফ্রান্স ও ব্রিটেনে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। যেখানে জুন মাসের রেকর্ড ভেঙেছে। ইতালি চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা উল্লিখিত হয়ে ছিল। ফলে এই গ্রীষ্মে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%