ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত নেতার গণজোয়ারের দাবি, নির্বাচনে জনগণের ক্ষোভ প্রকাশের আশাবাদ


ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত নেতার গণজোয়ারের দাবি, নির্বাচনে জনগণের ক্ষোভ প্রকাশের আশাবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ পাবে। তিনি উল্লেখ করেন, সরকার গণভোটের গণরায় অস্বীকার করার পাশাপাশি জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তার যথাযথ জবাব দেবে।

মাওলানা আবদুল হালিম বলেন, মজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে একটি গণজোয়ার তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত জগন্নাথপুর, বেগুনবাড়ী, নারগুন, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর, চিলারং, রহিমানপুর, আকচা ও সালন্দর ইউনিয়নে নির্বাচনি কর্মী ও দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বেগমগঞ্জে তরুণ কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোট চুরি প্রতিরোধে জামায়াতের কর্মীরা সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা পালন করবে। ঠাকুরগাঁও-১ আসনের জনগণ কোনো প্রকারের কারচুপি, ইঞ্জিনিয়ারিং ও ভোটডাকাতি বরদাশত করবে না।

মাওলানা আবদুল হালিম অভিযোগ করেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে বাস্তবে ‘সবার আগে বিএনপি’ হয়ে উঠেছে। তিনি বলেন, সব খাতে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে এবং পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ মজলুম জননেতা ও সাবেক ছাত্রনেতা দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

বৃহস্পতিবার মাওলানা আবদুল হালিম মোট ১০টি ইউনিয়ন সফর করেন এবং বিভিন্ন দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন। এসব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবী এবং বালিয়াডাঙ্গী উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


‎রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের বনরূপা ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
‎
‎আটক দুজন হলেন মাগুরা জেলার জীবলু মোল্লা ও মোস্তফা কামাল। পুলিশ জানায়, বাসের বক্সে রাখা একটি বস্তা থেকে ৩০টি রোলে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎কোতয়ালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রাঙামাটি থেকে ঢাকাগামী একটি বাসে গাঁজা পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ দল বাসটিতে তল্লাশি চালায়। এ সময় গাঁজাভর্তি বস্তাটি উদ্ধার করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করা হয়।
‎
‎পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের পরিচয় ও পুলিশি রেকর্ড যাচাই করে জীবলু মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং মোস্তফা কামালের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
‎
‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুজন রাঙামাটি থেকে যাত্রীবাহী বাসে করে তিনবার গাঁজা পরিবহনের কথা জানিয়েছেন। প্রতিবার ১৫ কেজি করে গাঁজা নিয়ে তাঁরা মাগুরার দিকে যেতেন বলে দাবি করা হয়েছে।
‎
‎পুলিশের প্রাথমিক তথ্যে আরও জানা গেছে, রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় এক অটোরিকশাচালকের মাধ্যমে তাঁরা গাঁজা সংগ্রহ করতেন। পরে বস্তাটি শ্যামলী পরিবহনের বাসে তুলে যাত্রীবেশে নিয়ে যেতেন। এরপর মাগুরা হয়ে কাশিনাথপুর এলাকায় শাহিন ও রোমান নামের দুই ব্যক্তির কাছে গাঁজা হস্তান্তর করা হতো বলে জানা গেছে। এসব তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
‎
‎ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গাঁজার উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে আন্তজেলা মাদক পাচারচক্রের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

২৩ শে অক্টোবর ২০২৬,, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাপ্তি, সমৃদ্ধি ও সাফল্যের আর ও একটি বছর পেরিয়ে ৪৮ বছর পূর্ণ করবে,
অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে, এই স্লোগানকে সামনে রেখে বিআরবি প্রায় পাঁচ দশক ধরে মানসম্পন্ন পূর্ণ সরবরাহ ও সন্তোষজনক গ্রাহক সেবায় মাধ্যমে কে তাদের আস্তা, বিশ্বাস ও সরমান অর্জন করেছে,
বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এর সকল গ্রাহক, ক্রেতা ব্যাংক বিভাগ পরিবেশ ও সুভা অনধাবি সাফল্যের এই অগ্রতার অংশীদার এবং বাংলাদেশের সকল ইলেকট্রিশিয়ান দের সহযোগীতা করে আসছেন দীর্ঘদিন যাবৎ, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় উপস্থিত, ৪৬ বছর সাফল্য উপলক্ষে দেশের সকল টেকনিশিয়ানদের সংগঠনের মাঝে মিষ্টি বিতরণ করেন, নারায়ণগঞ্জ জেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে, বিআরবি কেবলস লিমিটেডের সকল কর্মকর্তা বিন্দুদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ইরানে হামলার প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনার কথা জানাচ্ছেন। অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে নীরবে সেনা সরিয়ে নিচ্ছে। পাশাপাশি, ওয়াশিংটন অঞ্চলটির কয়েকটি কূটনৈতিক মিশন থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে। বুধবার এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রথম দফার হামলার পূর্বে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর যেভাবে প্রস্তুতি নিয়েছিল, বর্তমান পদক্ষেপের সঙ্গে তার মিল রয়েছে। এ বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা ও আরো দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, কাতার ও কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তবে বিমান প্রতিরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদেরসহ এসব অঞ্চলের ঘাঁটিতে সীমিতসংখ্যক সেনা রাখার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার আগে সম্ভাব্য ইরানি পাল্টা আক্রমণ থেকে সেনাদের সুরক্ষিত রাখতে ঝুঁকিপূর্ণ ঘাঁটিগুলো থেকে বিপুলসংখ্যক মার্কিন সেনা সরিয়ে নিয়েছিল পেন্টাগন। সে সময় হাজার হাজার মার্কিন সেনা বেসামরিক হোটেল ও অফিস ভবনে আশ্রয় নেওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছিল তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স সেনা সরানোর বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, সামরিক অভিযানের প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে নিয়মিত সেনাদের অবস্থান পরিবর্তন করা হয়। মার্কিন সেনা ও স্বার্থ রক্ষায় বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে, ইয়েমেনের হুথি আন্দোলনের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঝুঁকির কথা উল্লেখ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের আরো কয়েকটি দেশ থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট অতিরিক্ত কর্মী প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘ভুল’ বলে দাবি করেছেন।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দুই রাষ্ট্রদূতের বৈঠকে শান্তিরক্ষা ও মানবাধিকার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫০ এম


নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দুই রাষ্ট্রদূতের বৈঠকে শান্তিরক্ষা ও মানবাধিকার আলোচনা

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে দুই রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শান্তিরক্ষা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন অভিন্ন বহুপাক্ষিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি রাষ্ট্রদূত ডেম সারা ম্যাকিনটোশকে স্বাগত জানানো হয়। এই সময় তিনি জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জেড. খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যকর বহুপাক্ষিকতা জোরদারের বিষয়ে উভয় রাষ্ট্রদূত তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%