০৪:৩৯ পি.এম
রাজশাহী, ৯ আগস্ট ২০২৬ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ২৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন