১১:১১ পি.এম
ইরানে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম এক্সিওস জানাচ্ছে, মার্কিন সেনারা ইরানের মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালিয়েছে। এ ছাড়াও, হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় বিপ্লবী গার্ডের ছোট নৌকাগুলোর ওপর হামলা হয়েছে।
গতকাল রাতে যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানে প্রায় সারারাত হামলা চলেছে। এরপর ইরান তেহরান থেকে পাঁচটি আরব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামোর ওপর পাল্টা হামলা চালায়।
এক্সিওস খবর প্রকাশের পূর্বে, ইরানের দুটি বার্তাসংস্থার মাধ্যমে জানা যায়, বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
কিছুক্ষণের মধ্যেই কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুদের তরফ থেকে ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, সম্ভাব্য মিসাইল, দ্বীপে আঘাত হেনেছে।
বার্তাসংস্থা ইরনাকে তিনি জানিয়েছেন, হামলাগুলো সবই হয়েছে সামরিক অবকাঠামোতে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: এক্সিওস
আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন