ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২৯ অক্টোবর মধ্য রাতে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা


২৯ অক্টোবর মধ্য রাতে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৯ অক্টোবর মধ্য রাত থেকে, যা জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষা ও মাছের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে ছিল।

এখন জেলার ৫৪ হাজার জেলে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাছঘাটগুলোতে জাল ও নৌকাসহ অন্যান্য কাজ সেরে নিতে তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন দাবি করেছেন, "গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে।"

মৎস্য বিভাগ ও জেলেরা জানাচ্ছেন, লক্ষ্মীপুরে ৫৪ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন, যারা মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ৮ অক্টোবর মধ্য রাত থেকে ২৯ অক্টোবর মধ্য রাত পর্যন্ত নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল।

আরও পড়ুন: মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

এই নিষেধাজ্ঞার ২০ দিনে ২শ’ ২৯টি অভিযান পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১৫০ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ৭৭ জেলেকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়মিত ১শ’টি মামলা করা হয়েছে এবং এ সময় সাড়ে ৪ টন ইলিশ ও ২০টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া ৩৭ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে।

৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রামগতির আলেকজান্ডার থেকে রায়পুরের হাজীমারা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগের নেতৃত্বে টাস্কফোর্স কমিটি।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর মধ্য রাতে। এরপর থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে। তাই মাছ শিকারের জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছেন। তারা মাছঘাটগুলোতে জাল ও নৌকাসহ সব ধরনের কাজ সেরে নিচ্ছেন।

আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ

এবার লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ ছিল।

নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে ১ হাজার ১শ’ ৫৩ মে.টন ভিজিএফের চাল বরাদ্ধ দেওয়া হয়। তবে অনেক জেলে বরাদ্ধকৃত চাল না পাওয়ার অভিযোগ করেছেন।

মতিরহাট হাট ঘাটের জেলে সফিক উল্যা ও মানা মাঝি জানিয়েছেন, "সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে নদীতে মাছ শিকারে যাইনি। তবে গত বারের চেয়ে এবার অভিযান খুবই কড়াকড়ি ছিল।" প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নদীতে নামতে সাহস করেনি জেলেরা। যারা আইন না মেনে নদীতে মাছ শিকারে গেছেন, তাদের প্রশাসনের হাতে আটক হতে হয়েছে।

এবার ভিজিএফের চালও পেয়েছি ঠিকমত। মজুচৌধুরীরহাট ঘাটের আবুল কালাম ও তোফায়েল আহমদ জানিয়েছেন, "প্রতিবছর নদীতে অভিযান চলে।"

আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ, বীরত্ব ও আত্মত্যাগ স্মরণে

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্য এবারের অভিযান সফল হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ অক্টোবর মধ্য রাতে। এরপর থেকে আবারও পুরোদমে নদীতে মাছ ধরা শুরু হবে। তারা মাছ শিকার করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন।

মজুচৌধুরীরহাট ঘাটের আড়ৎদার মিন্টু জানিয়েছেন, "২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। তাই ঘাটে আড়তের সব ঠিকটাক করে নিচ্ছি।" তিনি আশা করছেন, বন্ধের পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।

মজুচৌধুরীরহাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. আবদুর রহমান জানিয়েছেন, "দিনরাত নদীতে অভিযান চালিয়েছি। অনেক সময় বিভিন্ন বাধা সম্মুখীন হলেও অভিযান থেকে সরে যায়নি।"

এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেছেন, "গত দুই বছর মাছের উৎপাদন কম ছিল। তবে এবার মাছের উৎপাদন আগের তুলনায় বৃদ্ধি পাবে।"

আরও পড়ুন: ইউপি নির্বাচনের হাওয়ায় সরগরম বাকেরগঞ্জ, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

২২ দিনের অভিযানে দেড়শ জেলেকে জেল জরিমানা ও মামলা করা হয়েছে। ভবিষৎতেও তা অব্যাহত থাকবে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার মে.টন, যা গত বছরের চেয়ে ২ হাজার মে.টন বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

বাংলাদেশের সাম্প্রতিক সময়ে টেস্টে সাফল্য বেশ ভালো। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দারুণ সূচনা করা নাজমুল হোসেন শান্তর দলকে নিয়ে আলোচনা শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর। এরপর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচও ড্র করেছে। ফলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি নিজেদের পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এ পরীক্ষার প্রথম ধাপে আগামীকাল সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। এই ম্যাচটি একদিকে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই, অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্নকে আরো জোরালো করার হাতছানি। সাম্প্রতিক ব্যর্থতাকে পেছনে ফেলে লাল বলের ক্রিকেটে নিজেদের অবস্থান জানান দেওয়াই এখন নাজমুল হোসেন শান্তর দলের মূল লক্ষ্য।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। বাংলাদেশের হাতে এই চক্রে আরো ছয়টি টেস্ট রয়েছে। তাই ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজটি ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে ধারাবাহিক পারফরম্যান্সের প্রয়োজন, বিশেষ করে ব্যাটিংয়ে দায়িত্বশীলতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল কমানো।

অধিনায়ক শান্তর ভাবনায় আপাতত দূরের হিসাব নয়, বরং একটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সত্যি বলতে আমি শুধু এ টেস্ট নিয়েই ভাবছি, এমনকি দুই ম্যাচের সিরিজ নিয়েও নয়।’ তিনি আরও বলেন, নিজেদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। প্রধান কোচ ফিল সিমন্সের জন্যও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা একটি বড় প্রেরণা। ‘ফাইনালে খেলার লক্ষ্য ও আকাঙ্ক্ষা আমাদের অবশ্যই রয়েছে’—এ কথা তিনি উল্লেখ করেন। তবে প্রস্তুতির সময় কম পাওয়ার বিষয়টিও একটি বাস্তবতা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকার কারণে দলের সব ক্রিকেটারকে একসঙ্গে নিয়ে কাজ করার সুযোগ সীমিত ছিল।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও সিরিজটিকে হালকাভাবে নিচ্ছে না। প্রধান কোচ ড্যারেন স্যামির ভাষায়, ‘বাংলাদেশের নিজেদের মাঠে তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হবে, আর আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’ অধিনায়ক রস্টন চেজের নেতৃত্বে ক্যারিবীয়দের লক্ষ্যও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান উন্নত করা, ‘এ সিরিজে আমরা দুটি ম্যাচই জিততে চাই। এর ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বছর শেষ করতে পারব।’

বাংলাদেশ দলে ফিরেছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। লিটনের প্রত্যাবর্তন ব্যাটিংয়ে অভিজ্ঞতা জোগাবে, আর পেস আক্রমণে তাসকিনের গতি ও দক্ষতা হতে পারে গুরুত্বপূর্ণ। তবে গতকাল অনুশীলনে হাতে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম; তার চোটের অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্পিনে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ওপরও থাকবে বড় দায়িত্ব।

বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে। এখন প্রয়োজন পাঁচ দিন ধরে পরিকল্পনা অনুযায়ী খেলা। ঢাকা টেস্টে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই সিরিজে ভালো শুরুর পাশাপাশি ফাইনালের স্বপ্নও নতুন গতি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

বলিউডের অভিনেতা ইমরান খানকে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) পক্ষ থেকে প্রদত্ত ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করেছে বোম্বে হাইকোর্ট। অভিনেতা আদালতে নোটিশটি চ্যালেঞ্জ করার পর এই নির্দেশনা প্রদান করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের রিপোর্ট অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের ‘অপরাধে’ ইমরান খানকে আগামীকাল বুধবারের (২৮ অক্টোবর) মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বোম্বে হাইকোর্টের আপাতত স্থগিতাদেশের ফলে নায়ককে এখন ভারত ত্যাগ করতে হচ্ছে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান স্বস্তি পেয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে এ নোটিশের ভিত্তিতে কোনো জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনের ভিত্তিতে, প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি এবং বিচারপতি অদ্বৈত শেঠনাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানির সময় নায়কের ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করা হয়। শুনানিতে বোম্বে হাইকোর্ট জানায়, ইমরানের দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ এম


সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দশম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)-২০২৬ দুই দিনব্যাপী সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বৈঠক গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শেষ হয়। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কৌশলগত অংশীদারি জোরদারের বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এই তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

আইএসপিআর জানায়, বৈঠক শুরুর আগে ২৬ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান, যিনি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপ্যাক) স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস বিষয়ক ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল জাইলস জে এস কর্নেলিয়া। আলোচনায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

বৈঠকে উভয় পক্ষ সামরিক সহযোগিতা জোরদার, পারস্পরিক দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। এ সময় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, উন্নত প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের এই নিয়মিত সামরিক সংলাপ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা খাতের সক্ষমতা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ এম


কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। বুলেটের স্ত্রী উর্মি হীরা জানিয়েছেন, স্বামীকে হারিয়ে তিনি আর্থিক সংকটে পড়েছেন। সরকারি সহায়তা ও চাকরির আশ্বাস পেলেও তিনি এখনো কিছুই পাননি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বিকেলে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগপত্রে আসামিরা হলেন মো. সোহাগ (৩৪), ইসমাইল হোসেন জনি (২৮), এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪), রাহাত হোসেন জুয়েল (২৭) ও মো. সুজন (৩২)। বর্তমানে তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশের ভাষ্যমতে, জনি, জুয়েল ও সুজনের স্থায়ী ঠিকানা শনাক্ত করা যায়নি, তাই অভিযোগপত্রে তাদের ‘ভাসমান’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামে। তিনি স্ত্রী, শিশুসন্তান ও মা-বাবাকে নিয়ে কুমিল্লা নগরের রাজগঞ্জের পানপট্টি এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার রাতে উর্মি হীরা বলেন, "বুলেটের উপার্জনেই আমাদের সংসার চলত। এখন প্রতি মাসে বাসাভাড়া বাবদ ২০ হাজার টাকা দিতে গিয়ে আমাকে কষ্ট করতে হচ্ছে। চাকরির আশ্বাস দেয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কাস্টমস বিভাগ থেকেও তারা প্রাপ্য সরকারি অর্থ পাননি।" তিনি স্বামীর হত্যাকারীদের দ্রুত বিচার এবং নিজের চাকরির ব্যবস্থা করার দাবি জানান।

চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ শেষে গত ২৪ এপ্রিল রাতে বাসে কুমিল্লার উদ্দেশে রওনা হন বুলেট। গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

পরদিন ২৫ এপ্রিল সকালে সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়িয়া এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় বুলেটের মা লিলিমা বৈরাগী বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওসি মো. সামসুল আলম শাহ জানান, গ্রেফতার পাঁচ আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, "টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে যাত্রীবেশে ছিনতাইকারীরা বুলেটের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তাকে অটোরিকশা থেকে ফেলে দেয়া হয়। এতে মাথায় আঘাত পেয়ে বুলেটের মৃত্যু হয়।"

কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%