ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তাপমাত্রা ও বন্যা নিয়ে আ-ব-হা-ওয়া অফিসের বিশেষ বার্তা


তাপমাত্রা ও বন্যা নিয়ে আ-ব-হা-ওয়া অফিসের বিশেষ বার্তা

সেপ্টেম্বর মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এর ফলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

পূর্বাভাস অনুযায়ী, মৃদু তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহের সময় ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে, সেপ্টেম্বর মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীর চিৎকার, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীর চিৎকার, অতঃপর...

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অভিযুক্ত ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ আবু বক্কর সিদ্দিককে আদমদীঘি আমলি আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলেন ওই নারী। ট্রেনটি নাটোর এলাকায় পৌঁছালে আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন তাকে জোরপূর্বক ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী নারীর চিৎকার শুনে ট্রেনের কয়েকজন যাত্রী ক্যান্টিনে এগিয়ে আসেন। এ সময় আবু বক্কর সিদ্দিককে আটক করে ওই নারীকে উদ্ধার করেন তারা।

পরে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক, দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ মামলার পর অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরব দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি সরানোর কড়া বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১১ এম


আরব দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি সরানোর কড়া বার্তা ইরানের

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আরব দেশগুলোকে সতর্ক করেছে। দেশটির রাজনৈতিক উপপ্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি উল্লেখ করেছেন যে, আরব দেশগুলোর ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনী ও সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া উচিত। তিনি সতর্ক করেছেন যে, যদি সেসব ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তাহলে পাল্টা সামরিক জবাব দেওয়া হবে।

আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে জাভানি বলেছেন, মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড থেকে সরিয়ে নিয়ে আরব দেশগুলোর জন্য ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া উচিত।

 

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যে ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করা হবে, সেগুলোই ইরানের পাল্টা হামলার লক্ষ্য হতে পারে। এ প্রসঙ্গে তিনি বিশেষভাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করেন।

জাভানির এই বক্তব্যটি এমন একটি সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানে হামলার দাবি করেছে। অন্যদিকে, জর্ডান ও বাহরাইন কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

এ পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে আরও বিস্তৃত করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপও বাড়ছে। তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের সামনেই কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


পুলিশের সামনেই কলকাতায় আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে গেরুয়া পোশাক পরিহিত একদল হিন্দুত্ববাদী বিক্ষোভকারী বিক্ষোভ ও হামলা চালিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে, মধ্য কলকাতার প্রফুল্ল সরকার স্ট্রিটে পত্রিকাটির অফিসের মূল ফটকের সামনে তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে, ভবনের প্রবেশপথের দুটি স্তম্ভে গেরুয়া রং লেপন করা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, বিক্ষোভকারীদের কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুপুরে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আনন্দবাজারের কার্যালয়ের সামনে সমবেত হয়। তাদের মধ্যে কয়েকজন গেরুয়া পোশাক ও পাগড়ি পরিহিত ছিলেন। তারা ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে, মূল ফটকের ওপর গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে দেয়া হয়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর, বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

বিক্ষোভকারীদের দাবি ছিল, আনন্দবাজার পত্রিকা সরকারের কিংবা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রং বা হিন্দু ধর্মীয় প্রতীককে অসম্মান করার অধিকার তাদের নেই। তারা জানান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষ যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর এই বিরোধের সূত্রপাত ঘটে। ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর ২১ আগস্ট আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়। এই শিরোনাম নিয়ে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের অভিযোগ, এই শব্দবন্ধের মাধ্যমে গেরুয়া রং ও হিন্দু ধর্মীয় অনুভূতিকে অবমাননা করা হয়েছে।

 

এ নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আনন্দবাজার পত্রিকাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি বলেন, শিরোনাম প্রত্যাহার করে ক্ষমা না চাইলে গেরুয়া পোশাকে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারিও দেন। এরপর আনন্দবাজারের সম্পাদক ঈশানী দত্ত রায়সহ সম্পাদকীয় বিভাগের কয়েকজনের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়। অভিযোগে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহারের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কয়েকটি সাংবাদিক সংগঠন। তাদের বক্তব্য, সংবাদ প্রকাশ ও সম্পাদকীয় সিদ্ধান্তের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তবে মঙ্গলবারের বিক্ষোভের সঙ্গে বিজেপির কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দলটির পশ্চিমবঙ্গ নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গেরুয়া পোশাক পরা ব্যক্তিদের কোনো কর্মসূচিকে সরাসরি দলের কর্মসূচি হিসেবে দেখা যায় না। একই সঙ্গে, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা বা বিশৃঙ্খলাকে দল সমর্থন করে না বলেও জানানো হয়েছে।

বিক্ষোভকারীরা চলে যাওয়ার পর, আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ ভবনের স্তম্ভে লাগানো গেরুয়া রং মুছে আবার সাদা রং করে দেয়। পরে সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা করা অংশের ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি ‘উচ্চ যেথা শির’ উল্লেখ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ। তিনি ৩০ আগস্ট ঢাকায় আগমন করেছিলেন।

বাংলাদেশে তার সফরের সময় অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ রাজনৈতিকভাবে নিপীড়িত নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেন। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্কের প্রসারে গুরুত্বারোপ করেন।

এ সফরের অংশ হিসেবে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%