ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুসহ ৩ জন হতাহত


পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুসহ ৩ জন হতাহত

ঢাকা, ১৫ জুন, ২০২৬ : পাকিস্তানের পূর্বাঞ্চলে পুলিশের গুলিতে এক অস্ট্রেলীয় শিশু নিহত হয়েছে। একই ঘটনায় শিশুটির পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

পাঞ্জাবের পুলিশ জানায়, বুধবার এক ডাকাতির ঘটনায় অভিযানের সময় পুলিশ সদস্যরা সন্দেহভাজনদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এসময় একটি গাড়িতে থাকা এক পরিবারের সদস্যদের জিম্মি করে রাখা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬ জন

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়লে দায়িত্বে থাকা কর্মকর্তা ভুলভাবে ধারণা করেন যে সন্দেহভাজনরা ভুক্তভোগীদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে এবং তিনি গুলি চালান।’

এই ভুল সিদ্ধান্তের কারণে ১০ বছর বয়সী হানিয়া নিহত হয় এবং তার বাবা ও ভাই আহত হন বলে জানানো হয়।

পাঞ্জাব পুলিশ আরও জানায়, নিহত শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সৌদির জ্বালানি স্থাপনা ও বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, পরিবারের সদস্যরা পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ বলেন, সরকার এই ঘটনার পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু তদন্ত আশা করে।

তিনি জানান, ‘শুধু একটি শিশুই প্রাণ হারায়নি, পরিবারের আরও সদস্যও গুরুতর আহত হয়েছেন— এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আইসিইউতে

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত অস্ট্রেলীয় নাগরিকের পরিবার ও আহতদের সহায়তা দিচ্ছে।

পাঞ্জাব পুলিশ বলেছে, ঘটনাটি নিয়ে ‘সম্পূর্ণ নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত’ চলছে।

এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করলেও, কোনোভাবেই নিয়মবহির্ভূত আচরণের যৌক্তিকতা নেই।

আরও পড়ুন: ঢাকা-চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট সপ্তাহে ৫ দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাপের বাড়ির কবরস্থানে মেয়ের মরদেহ দাফনে বাধা দিল স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


বাপের বাড়ির কবরস্থানে মেয়ের মরদেহ দাফনে বাধা দিল স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধার সদ্য মৃত্যুবরণ করা মেয়ের মরদেহ বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখীল এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ স্বজনদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিজবুল্লাহ্ বাহার (৪৮) নামের এক নারী। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দুল হকের কন্যা। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে দাফনের জন্য বাবার বাড়ির সামাজিক পুরনো কবরস্থানে কবর খনন শুরু করেন স্বজনেরা। এ সময় ‘ফকিরখীল এয়ার আলী খান সমাজকল্যাণ সমিতি’র সভাপতিসহ স্থানীয় কয়েকজন সমাজ পরিচালনা কমিটির নেতা কবর খননে বাধা দেন এবং সেখানে মরদেহ দাফন করতে অস্বীকৃতি জানান।

মৃত হিজবুল্লাহ্ বাহারের ছোট ভাই মো. মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘১৯৯৬ সালে বন্দর থানা এলাকার বাসিন্দা আবদুর রশিদের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছিল। তাদের সংসারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সেখানে নিজস্ব কোনো জমি না থাকায় বোন ও দুলাভাই আমার বাবার পৈতৃক জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের পড়াশোনা ও জীবিকার তাগিদে বোন শহরে চলে যান। রোববার সকালে হাসপাতালে তিনি মারা যাওয়ার পর আমরা আমাদের सामाजिक ও পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নিই। কিন্তু সমাজের সভাপতি জামশেদ উদ্দিনসহ বেশ কয়েকজন এসে বাধা দেন।

তিনি বলেন, তারা স্পষ্ট জানিয়ে দেন, ‘বোন অন্য এলাকার বাসিন্দা হওয়ায় এখানে দাফন করা যাবে না।’

মো. মুজিবুর রহমান আরও বলেন, তারা প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায় হয়ে পড়ি। কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত পৈতৃক কবরস্থান বাদ দিয়ে আমার এক চাচাতো ভাইয়ের নিজস্ব জমিতে কবর খনন করে বোনের লাশ দাফন করতে বাধ্য হয়েছি। বিষয়টি আমরা পুলিশকেও জানিয়েছি।

ফকিরখীল এয়ার আলী খান সমাজকল্যাণ সমিতির সভাপতি জামশেদ উদ্দিন বলেন, আমাদের মহল্লার নিয়ম অনুযায়ী সমাজের বহির্ভূত কাউকে সামাজিক কবরস্থানে দাফন করার সুযোগ নেই। এই কারণে তাদেরকে এখানে কবর না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে জেনেছি, ওই কবরস্থানের বাইরে অন্য একটি জায়গায় লাশ দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করছে বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করছে বিআরটিএ

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত এবং তা সচল রাখা বরাবর বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য দেশের সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত এবং সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। বিআরটিএ গণপরিবহনের মালিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির ৭ গোলের ম্যাচ নিয়ে আর্জেন্টিনা সমর্থক মেহজাবীন ও তানজিকার প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


জার্মানির ৭ গোলের ম্যাচ নিয়ে আর্জেন্টিনা সমর্থক মেহজাবীন ও তানজিকার প্রতিক্রিয়া

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা বিশ্বমঞ্চ জুড়ে ছড়িয়ে পড়েছে। শোবিজের অঙ্গনও থেমে নেই। তারা প্রিয় দলের খেলার জন্য সোশ্যাল মিডিয়াতে উন্মাদনা প্রকাশ করছেন। গতকাল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরিচিত জার্মানি যখন বিশাল জয় অর্জন করলো, তখন তারকারা সেই জয় উদযাপনে মাতলেন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭ গোলের জয় বিনোদন জগতের একটি বিশেষ মহলকে পুরোনো ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। সামাজিক মাধ্যমে তারকাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায়, জার্মানির এই জয়ে জার্মানে সমর্থকদের তুলনায় আরও বেশি আনন্দিত আর্জেন্টিনার সমর্থকেরা।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিকা আমিনের দেয়া ফেসবুক পোস্টগুলো এ কথার প্রমাণ।

আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে মেহজাবীনের পোস্ট নজর কাড়ে। খেলার শেষ মুহূর্তে তিনি লিখেছেন, 'জার্মানি এটা কি দেখাচ্ছে!' এরপর খেলা শেষে আরেকটি পোস্টে লেখেন, '৭-১ ফিলিং নস্টালজিক'।

অন্যদিকে, অভিনেত্রী তানজিকা আমিনও ফেসবুকে প্রায় একই বক্তব্য জানিয়ে লিখেছেন, 'ফিলিং নস্টালজিক.. জার্মানি ৭টা গোল দিসে... জাস্ট সেয়িং(শুধু বললাম আরকি)'।

শোবিজ অঙ্গনে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সংখ্যা সর্বাধিক। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে মেহজাবীনসহ বেশ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সি পরে দেখা গেছে। তানজিকা আমিনও সামাজিক মাধ্যমে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরে ছবি শেয়ার করেছেন।

এটি উল্লেখযোগ্য, ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিল ৭ গোল খেয়ে গিয়েছিল, তাই এ দুটি আর্জেন্টিনা ভক্তের মধ্যে এমন নস্টালজিয়া ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ চালু আছে: কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ চালু আছে: কর্তৃপক্ষ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি। শিক্ষার্থীরা প্র্যাকটিসের জন্য অন্য হাসপাতালগুলোতে যেতে পারবে। তাদের জন্য অন্যান্য হাসপাতাল আছে, সেখানে তারা প্র্যাকটিস করতে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে যদি কেউ খারাপ কিছু করে, তাহলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

হামের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হাম টিকাদানে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। পুরো দেশে শতভাগের বেশি টার্গেট আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। টিকাদান আমরা বন্ধ করার জন্য থামিয়ে দেইনি। ঈদের আগে থেকেই প্রতিদিন আমরা ডাক দিয়েছি এবং মাইকিংও করা হয়েছে। ইপিআই কর্মসূচি চলমান আছে।

তিনি আরও বলেন, এখনও হাম আক্রান্ত হচ্ছে। হাম একেবারে শেষ হবে না, গত পরশু দিন ৭০০ ছিল, আবার গতকাল ১,০০০ এ উঠেছে। অনেক সময় জ্বর হলে হাম দ্বারা আক্রান্ত হওয়া যায়। পরীক্ষিত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা আসছে ৫, ৪, ৩ জন। তবে, গত সপ্তাহ ধরে হাম থেকে মৃত্যুর সংখ্যা শূন্য রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বলবো না হামে মারা যাচ্ছে না, দুই একজন মারা যাচ্ছে। যেদিন ২০ তারিখে টিকাটি দেওয়া হয়েছে, অ্যান্টিবডি তৈরি হতে এক মাস সময় লাগে। হাম থেকে মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি আমরা সফল না হতাম এবং টিকা না দিতাম, ডাক্তার-নার্সরা সেবা না দিতেন এবং যন্ত্রপাতি না দিতাম, তাহলে পরিস্থিতি আরও খারাপ হত।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক একটি আসক্তি, এ নিয়ে কারোর ভুল নেই। যারা ধূমপান করেন, তারাই বড় সাক্ষী হতে পারেন যে এটি কত খারাপ। তামাক মানুষের ঘুম নষ্ট করে, ক্ষুধা কমিয়ে দেয় এবং ওজন কমিয়ে দেয়। সেইসঙ্গে শরীরের এমন কোনো অঙ্গ নেই যা আক্রান্ত করে না। তামাক খেলে গালে এবং দাঁতে ক্যানসার হতে পারে। তামক থেকে এখন সমাজ নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। আইনের ফাঁকে অপরাধীরা বের হয়ে যাচ্ছে, আইনের খসড়া আরও শক্ত করা প্রয়োজন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%