ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল


কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। এই কর্মসূচিগুলো আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একই দিনে সকাল ১১টায় রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হবে। এই উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রধান কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সংগঠনের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজা নিয়ে জামায়াত-শিবির-এনসিপির রাজনীতি: ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছির

সভায় কোকোর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ আগস্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জন্মদিনের কর্মসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করা হবে। এর পরে তার কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অবদানের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।

আয়োজকদের কথায় উল্লেখ করা হয়, ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করার উদ্দেশ্যে এবং নতুন প্রজন্মের কাছে তার কর্মজীবন তুলে ধরতেই এই আয়োজন করা হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো দীর্ঘকাল ধরে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন: টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র সিফাত উদ্ধার, দুই অপহরণকারী গ্রেফতার

বাংলাদেশের ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রেও কোকোর ভূমিকা উল্লেখযোগ্য। বিসিবিতে দায়িত্ব পালনকালে হাই পারফরমেন্স (এইচপি) কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও পেশাদার ক্রিকেটের প্রস্তুতির সুযোগ তৈরি হয়।

ক্রিকেটের জন্য গভীর অনুরাগী এই ক্রীড়া সংগঠক শুধু প্রতিভাবান ক্রিকেটার তৈরির ওপরই গুরুত্ব দেননি, বরং তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পেশাদার প্রস্তুতির ক্ষেত্রেও গুরুত্ব প্রদান করেছিলেন।

কোকোর ৫৭তম জন্মদিনের আয়োজনের মাধ্যমে তার ক্রীড়াঙ্গনে অবদানকে স্মরণ করার পাশাপাশি পল্টনে জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হবে।

আরও পড়ুন: শজিমেক হাসপাতালে অপারেশন থিয়েটারে এসি বিস্ফোরণ, হতাহতের খবর নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী ক্যাডেট কলেজে এসএসসি ফলাফলে শতভাগ জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


রাজশাহী ক্যাডেট কলেজে এসএসসি ফলাফলে শতভাগ জিপিএ-৫

রাজশাহী ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী শতভাগ সাফল্য অর্জন করেছে বলছে সংবাদ। কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীর প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১০ আগস্ট), এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। কলেজটির রয়েছে ভালো ফলাফল অর্জনের গৌরবোজ্জ্বল অতীত।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাডেটদের শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক এবং মানসিক উন্নয়নে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়।

এছাড়া, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়।

এদিকে, ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আরেকবার সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজের কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও বিনামূল্যে ফার্স্ট এইড কিট বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।


সোমবার(১০ আগস্ট) সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তিনজন করে মোট ২৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও)।

প্রশিক্ষণে দুর্ঘটনা, আঘাত, রক্তপাত, অজ্ঞান হওয়াসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ফার্স্ট এইড কিট দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম এলাকায় জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছানো অনেক সময় সম্ভব হয় না। এ কারণে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তুললে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে। এতে গুরুতর জটিলতার ঝুঁকিও কমবে।

প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের পাশাপাশি ফার্স্ট এইড কিট ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য তাৎক্ষণিকভাবে উপকারী। একই সঙ্গে স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবায় আরও সচেতন ও সক্ষম করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের এ উদ্যোগে স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ গ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি জন্মের মজা!' এই তথ্য জানা যায় সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে।

এরপর রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চান, পছন্দের মিষ্টি কোনটি- রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি? এর আগে রবিবার তিনি ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথাবার্তা বলেন। তখন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি: ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত তার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি: ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭, লুণ্ঠিত তার উদ্ধার

চট্টগ্রাম মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে জোরারগঞ্জ থানাধীন মীরসরাই ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন ফ্যাক্টরিতে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে ৩টি মোবাইল ফোন এবং আনুমানিক ২৫০ মিটার মূল্যবান বৈদ্যুতিক তার লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আব্দুল্লাহ আল মাসুদকে।
ঘটনার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।
টানা ৩২ ঘণ্টার নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ইকোনমিক জোন ও আশপাশের এলাকা থেকে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ১০ আগস্ট ভোরে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে লুণ্ঠিত ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মেহেদী হাসান (২৩)
২. মোঃ রাকিব (২১)
৩. সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪)
৪. এমদাদুল হক প্রকাশ এমরান (২৮)
৫. মিজান উদ্দিন (৩২)
৬. মোঃ সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪)
৭. ইউসুফ (২৬)। গ্রেফতারকৃতরা সকলেই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান এখনো অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%