ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত


চাঁদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ জমকালো আয়োজন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো। প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে পুরুষ বিভাগে চাঁদপুর সদর থানার কাছে শাহরাস্তি থানা বিশাল ব্যবধানে পরাজিত হয়, এবং নারী বিভাগে ফরিদগঞ্জ থানা হাইমচর থানাকে টানটান উত্তেজনার ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৮টি এবং নারী বিভাগে ৪টি থানার দল অংশগ্রহণ করে।

ফাইনালের মহারণে পুরুষ বিভাগে চাঁদপুর সদর থানার দল ৭০-২৪ পয়েন্টের বিশাল ব্যবধানে শাহরাস্তি থানাকে পরাজিত করে। অন্যদিকে, নারী বিভাগে ফরিদগঞ্জ থানার দল হাইমচর থানাকে ২৪-২১ পয়েন্টের তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ লড়াইয়ে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি উভয় ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহিত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ পুলিশ প্রধানের (আইজিপি) নির্দেশনায় ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এই আয়োজন। খেলাধুলা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান নারী ও পুরুষ কাবাডি খেলোয়াড়দের বাছাই করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের প্রতিনিধিত্ব করার জন্য একটি শক্তিশালী ও দক্ষ দল গঠন করা যায়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ, হাইমচর থানার অফিসার ইনচার্জ শাহ আলমসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, চাঁদপুর সদর থানার সেকেন্ড অফিসার ফেরদৌস আলম, এসআই গাজী কালাম, ফরিদগঞ্জ থানার এসআই ফারুক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা টুটুল পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, দীপু ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর সেনবাগে একরাতে দুটি বাড়িতে চুরির ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


নোয়াখালীর সেনবাগে একরাতে দুটি বাড়িতে চুরির ঘটনা

নোয়াখালীর সেনবাগে এক রাতের মধ্যে পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের একটি দল একটি বাড়ির টিনের চালা কেটে এবং অন্য বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেবিসিংহপুর গ্রামের মফিজের নতুন বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরেরা সিঁড়িঘরের টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ নুরুল ইসলাম মাস্টার বাড়ির প্রবাসী সুজনের বসতঘরে চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাওয়ার সুযোগে চোরেরা বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

দুটি ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী মিলন চুরির ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ি দুটিতে ওই সময় কেউ না থাকায় চোরের দল সুযোগ নিয়ে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও অপরাধ দমনে আপসহীন: কাঁঠালিয়াবাসীর আস্থার প্রতীক ওসি আবু নাছের রায়হান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী (স্টাফ রিপোর্টার)

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


মাদক ও অপরাধ দমনে আপসহীন: কাঁঠালিয়াবাসীর আস্থার প্রতীক ওসি আবু নাছের রায়হান

ঝালকাঠির ঐতিহাসিক কাঁঠালিয়া থানা ১৯৩৭ সালে (মতান্তরে ১৯৩৬ সালে) একটি পুলিশ স্টেশন বা জলথানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে অনেক পুলিশ কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করলেও বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান তাঁর অনন্য কর্মদক্ষতা, সততা ও মানবিক পুলিশিংয়ের মাধ্যমে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের কারণে পুরো উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ড আজ বহুলাংশে কমে এসেছে।

তালাশ বিডির অনুসন্ধানে জানা যায়, কাঁঠালিয়া থানায় যোগদানের পর থেকেই ওসির প্রথম ও প্রধান লক্ষ্য ছিল এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। তিনি মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, মাদক বিক্রেতা বা সেবনকারী যত বড়ই প্রভাবশালী কিংবা রাজনৈতিক নেতা হোন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর এই বজ্রকঠিন ও নিরবচ্ছিন্ন সাঁড়াশি অভিযানের মুখে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের দীর্ঘদিনের শক্তিশালী সিন্ডিকেট ও নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে।

স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, আগে অপরাধীদের ভয়ে সাধারণ মানুষ শঙ্কিত থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওসি আবু নাছের রায়হানের দিনরাত অক্লান্ত পরিশ্রম ও কঠোর আইনগত পদক্ষেপের কল্যাণে কাঁঠালিয়ার মানুষ এখন গভীর শান্তিতে ও নিরাপদে দিনাতিপাত করছেন। মাদকসেবী, সন্ত্রাসী, চোর, ডাকাত, ক্যাডার ও গডফাদারদের বিরুদ্ধে তাঁর অনমনীয় অবস্থান প্রমাণ করেছে যে, সমাজের এই অপরাধীদের সঠিক জায়গা কেবলই জেলখানা।

ভুক্তভোগীরা আরও জানান, কাঁঠালিয়া থানায় বর্তমানে সর্বসাধারণের জন্য ওসির দরজা সব সময় উন্মুক্ত থাকে। সাধারণ মানুষের সমস্যাগুলো তিনি অত্যন্ত আন্তরিকতা ও ধৈর্যের সাথে শোনেন এবং আইনি সমাধান নিশ্চিত করেন। তিনি তাঁর কাজের মাধ্যমে সাধারণ জনগণের কাছে প্রমাণ করেছেন যে, পুলিশই জনগণের প্রকৃত বন্ধু। অপরাধীদের কাছে তিনি যেমন এক আতঙ্কের নাম, তেমনি সাধারণ, নিরীহ ও সু-নাগরিকদের কাছে তিনি আজ গভীর ভরসা ও উপমার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ সাইফুল ইসলামের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


পাবনায় ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ সাইফুল ইসলামের বিরুদ্ধে

পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ঘটনা এখনও মানুষের মনে দাগ কাটছে। এর মধ্যেই এবার ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির আরেক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম সাদুল্লাপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। তিনি ওই বিদ্যালয়ের সামনে চা বিক্রি করতেন। শিশুটি সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বেলায় শিশুটিকে চায়ের দোকানের ভেতরে জোরপূর্বক নিয়ে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল। এ সময় স্থানীয়রা ঘটনাটি দেখতে পান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের চায়ের দোকানে আগুন ধরিয়ে দেন। এছাড়া তার বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ১১ বছর বয়সী এক শিশুকে চায়ের দোকানের ভেতরে ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত পালিয়ে গেছে।

ওসি আরো বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ওই চায়ের দোকানে আগুন দিয়েছে এবং অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য: গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলোনিয়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলিকে মোস্তফা প্রামানিক নামের এক মুদি দোকানি ধর্ষণের পর হত্যা করে। এরপর ১৬ সেপ্টেম্বর বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোস্তফা প্রমানিক ও তার ভাড়াটিয়া ইয়সিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে পাবনাবাসী ফুঁসে উঠে। অভিযুক্তের বহুতল ভবন ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পুলিশের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন মোস্তফা। তবে ভাড়াটিয়া কোনটিই স্বীকার করেনি। সে হত্যার পর মোস্তফাকে সহযোগীতা করেছে বলে জানিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেক শিশু ধর্ষণচেষ্টার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোহালাকান্দায় চেয়ারম্যান হতে চান শিক্ষক জিএম হায়দার, উন্নয়ন-সুশিক্ষার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এম আর উজ্জ্বল নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


গোহালাকান্দায় চেয়ারম্যান হতে চান শিক্ষক জিএম হায়দার, উন্নয়ন-সুশিক্ষার প্রতিশ্রুতি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জিএম হায়দার তালুকদার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জিএম হায়দার তালুকদার পেশায় একজন শিক্ষক। তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মনাটি উচ্চ বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধার সুষম বণ্টন এবং ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

জিএম হায়দার তালুকদার বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজ ও শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোহালাকান্দা ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান। বিশেষ করে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার বিষয়ে তিনি গুরুত্ব দিতে চান।

তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা সরাসরি শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

জিএম হায়দার তালুকদারের ভাষ্য, জনপ্রতিনিধি হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। উন্নয়ন, শিক্ষা, নাগরিক সেবা ও সামাজিক সচেতনতার মাধ্যমে গোহালাকান্দা ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।

তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নির্বাচনী প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিধিবিধানের ওপর নির্ভরশীল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%