ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড


ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শীর্ষ মাদক ডিলার গ্রেফতার: ২ বোতল ভারতীয় সিরাপ দিয়ে আদালতে সোপর্দ করলো দামকুড়া থানা পুলিশ

অভিযানের পর উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং গ্রেপ্তার নারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়।

আদালতে বিষয়টি উপস্থাপনের পর বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে স্কুল ছাত্র ইমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ। গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম। নইলে কঠোর আন্দোলনের ঘোষনা শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ এম


আমতলীতে স্কুল ছাত্র ইমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ। গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম। নইলে কঠোর আন্দোলনের ঘোষনা শিক্ষার্থীদের


আমতলীতে স্কুল ছাত্র ইমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে সড়ক অবরোধ। গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম। নইলে কঠোর আন্দোলনের ঘোষনা শিক্ষার্থীদের

আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্র জাবেদ ইমনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে রবিবার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল পয়েন্টে অবরোধ করে রাখা হয়। স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ সড়ক অবরোধ করে রাখেন। বেলা সাড়ে১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

নিহত ইমনের সহপাঠী হিরা, মেহেদী, জিসান, মিশকাত ও রাকিবসহ স্কুল শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ ইমন হত্যা রহস্য উদঘাটন ও জড়িতেদের গ্রেপ্তার করতে পারেনি। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ যদি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে না পারে তাহলে কঠোর আন্দোলনের কর্মসুচী দেয়া হবে  ঘোষনা দেন তারা।   

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, আসামী অজ্ঞাত থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তদন্ত কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো। তিনি আরো বলেন, মানুষের ভোগান্তি লাঘবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছোট ছেলে জাবেদ ইমন আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্র গত ২৬ জুলাই বিকেলে  আড়পাঙ্গাশিয়া বাজারে যান। ওই বাজারের ব্যবসায়ী ইমরান তালুকদার (হৃদয়) স্কুল ছাত্র ইমনকে ডেকে তার দোকানে নিয়ে যান। ওই দোকানে ইমনের বন্ধু সাজিদকে রেখে ইমরান স্কুল ছাত্র ইমনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী ও তার পরিবার। এরপর থেকে ইমনের কোন খোঁজ নেই। পরের দিন অর্থ্যাৎ ২৭ জুলাই আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বহিস্কৃত ছাত্রদল সদস্য সচিব সগির বিশ্বাস ইমনকে খুজে পেতে তার বাবার কাছে ১০ হাজার টাকা দাবী করেন এবং ইমন বালিয়াতলী আছে বলে তাকে জানান। সগির তিন দিন নানাভাবে ইমনের পরিবারকে হয়রানী করেছে বলে অভিযোগ ইমনের বাবা আউয়াল প্যাদার। ২৯ জুলাই সন্ধ্যায় মধ্য আড়পাঙ্গাশিয়া পায়রা নদীর পাড়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। কিন্তু মরদেহ পঁচে যাওয়ায় সনাক্ত করতে পারেনি পরিবার। ৩০ জুলাই পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। ওই দিন ময়না তদন্ত শেষে বেওয়ারিশ  হিসেবে মরদেহ বরগুনায় দাফন করা হয়। ৩১ জুলাই আমতলী থানা পুলিশ নিহত স্কুল ছাত্রের বাবা আউয়াল প্যাদাকে থানায় ডেকে নেন এবং বস্তাবন্দি মরদেহের পরিহিত পোশাক দেখায়। ওই পোশাক দেখে তার ছেলে জাবেদ ইমনের মরদেহ তিনি সনাক্ত করেন। গত ৫ আগষ্ট নিহত ইমনের বাবা আউয়াল প্যাদা আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। আমতলী থানা পুলিশ নিহত স্কুল ছাত্রের হত্যার রহস্য উদঘাটনে নিদ্রা সকিনা নৌ-পুলিশের ইন্সেপেক্টর সাগর ভন্দ্রকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। স্কুল ছাত্র ইমনের মরদেহ সনাক্তের পরপরই সগির বিশ্বাস ও ব্যবসায়ী ইমরান তালুকদার এলাকা ছেড়ে পালিয়েছে। স্কুল ছাত্র ইমনের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে রবিবার বেলা সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহস্রাধীক নারী পুরুষ আমতলী-কুয়াকাটা সড়কের একে স্কুল পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। এ আগে গত ৯ আগষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সড়কে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভারতের মুখের ওপর এমন জবাব, এই প্রথম’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ এম


‘ভারতের মুখের ওপর এমন জবাব, এই প্রথম’

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন অবস্থানে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তিনি বলেন, শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে তারেক রহমান ভারত সফর করবেন না। এটা ভারতের মুখের উপর এমন জবাব যে কোনো প্রধানমন্ত্রীকে দিতে দেখলাম।

সাদিকুর রহমান খান রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আরও লেখেন, আজ বাংলাদেশ মাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং এক ধাপ বাংলাদেশের সার্বভৌমত্বের পথেও এগিয়েছে।

তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, “তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি ও বদমায়েশি উপেক্ষা করে, সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলার এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।”

তিনি আরও বলেন, দেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে মত, দ্বিমত, শতমত থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা এবং দিল্লির প্রশ্নে আমাদের এক হয়ে থাকার প্রয়োজন।

সাদিকুর রহমান খান যোগ করেন, “দিল্লি নাকি ঢাকা? এই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ জুলাইতে দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি আশা করি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া যাবে।” ১৭ বছরের পরাধীনতার পর আজকের স্বাধীনতার আনন্দের অনুভূতি বুঝি এমনই তীব্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর: দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ এম


শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর: দুলু

এ ব্যাপারে রংপুর অফিস থেকে জানা গেছে।

মন্ত্রী দুলু বলেছেন, বর্ষার পর শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর হবে। তিনি জানান, তিস্তার সঙ্গে ১৪টি শাখা নদী রয়েছে। এজন্য মাটি খনন করে পানি ধরে রাখতে হবে এবং এ লক্ষ্যে সরকার কাজ করছে।

মন্ত্রী রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেছেন। তিনি জানান, শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির সংকট দেখা দেয়। উজান থেকে পানি না পেলে এবং পার্শ্ববর্তী দেশ পানি না দিলে আমাদের পানি ধরে রাখতে হবে। এজন্য সার্ভিস ওয়াটারের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে।

মন্ত্রী দুলু আরও জানান, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীসেবার মান বাড়াতে নিয়মিত হাসপাতালের পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের (PWD) প্রকৌশলীর সঙ্গে বিষয়গুলো নজরদারিতে রাখা হচ্ছে। তিনি হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

দুলু বলেন, হাসপাতালে লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, খুব শিগগিরই এসব বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৬ এম


আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের পাহারায় দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারী ধর্মীয় আচার ও প্রার্থনা সম্পন্ন করেছে। ১৯৬৭ সাল থেকে চলে আসা আন্তর্জাতিক ও ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, অমুসলিমদের জন্য এই পবিত্র স্থানটিতে শুধুমাত্র প্রবেশের অনুমতি থাকলেও যেকোনো ধরনের ধর্মীয় প্রার্থনা পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ১৯৬৭ সালের যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেম দখল করার পর ইসরাইল অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেয়; যদিও আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি। আল-আকসা চত্বরটি বিশ্বের তিনটি প্রধান আব্রাহামীয় ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থান। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যার ভেতরে ঐতিহাসিক ডোম অব দ্য রক ও আল-আকসা মসজিদ অবস্থিত। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এখান থেকেই মহানবী (সা.) মিরাজে গমন করেছিলেন। অন্যদিকে, ইহুদি ধর্মে এই স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ বলা হয় এবং তাদের প্রাচীন উপাসনালয়ের ঐতিহাসিক অবস্থানের কারণে এটি তাদের কাছেও সবচেয়ে পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%