ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা


গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৬ সালের জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপনকে কেন্দ্র করে উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ জুলাই দুপুরে উপজেলা বিআরডিবির উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক। এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, জিয়া পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক আনারুল হক, সাংবাদিক তারাজুল ইসলাম এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

সভায় আলোচনা করা হয় আগামী ৬ জুলাই (সোমবার) যথাযথ মর্যাদা নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে। একই সঙ্গে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


রূপগঞ্জে আলেম-ওলামাদের প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনাকালীন হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা।

বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ নেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এসময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ম সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, এবং মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলাম ধর্মের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সময়ে বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর অতর্কিত হামলা চালায়। ফলে কয়েকজন আহত হন। তারা এই ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী জানান, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে সংগঠনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ায় অবৈধভাবে রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হারালেন বিশারকান্দির ভূমি উপ-সহকারী আছমা আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


বানারীপাড়ায় অবৈধভাবে রেকর্ড জালিয়াতির দায়ে চাকরি হারালেন বিশারকান্দির ভূমি উপ-সহকারী আছমা আক্তার

প্রশাসন দুর্নীতি ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে । এর ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়াতে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে খতিয়ান রেকর্ড সংশোধনের জন্য এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত কর্মকর্তার নাম আছমা আক্তার। তিনি বিশারকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আছমা আক্তার নির্ধারিত কাজের ক্ষমতাপ্রাপ্ত অফিসার না হয়েও ক্ষমতার অপব্যবহার করে উপজেলার মাছরং ও জম্বুদীপ মৌজার এস.এ খতিয়ান রেকর্ড অন্যায়ভাবে সংশোধন করেন। পরবর্তীতে বিষয়টি তদন্ত শুরু হলে তিনি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির ভিত্তিতে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয়। গত রোববার শুনানি শেষে বরিশাল বিভাগীয় কমিশনার কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন। তবে বিষয়টি আজ বুধবার (১ জুলাই) দুপুরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ এ বিষয়ে জানান: "বিভাগীয় মামলার পর পুঙ্খানুপূর্ব শুনানি শেষে উল্লেখিত ভূমি অফিসারের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। যার প্রেক্ষিতে আমরা এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।" তিনি আরও আশাবাদ প্রকাশ করে বলেন, প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের ফলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ ধরনের যেকোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো থেকে বিরত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


গায়ে হলুদের একদিন আগে কনের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় গায়ে হলুদের এক দিন আগে একটি কিশোরী, সুরাইয়া আক্তার রাইসা (১৬) নামে, পুলিশের দ্বারা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে সে নিজ বসতঘরে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত রাইসা ওই গ্রামের সবজি বিক্রেতা মো. রায়হান উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। আগামী বৃহস্পতিবার ২ জুলাই তার গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংকের টাকা লেনদেনের ফি সংক্রান্ত নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


ব্যাংকের টাকা লেনদেনের ফি সংক্রান্ত নতুন নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করেছে। বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এতে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, এনপিএসবির (NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS), বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়ে থাকে।

এছাড়া উল্লিখিত সার্কুলারের সব ফি বা চার্জ এবং শর্তাবলী অপরিবর্তিত রেখে, এনপিএসবির আওতায় কেবল বাংলা কিউআর কোড পরিশোধ ব্যবস্থা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট এ প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, এমএফএস, পিএসপির মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান কর্তৃক মার্চেন্ট হতে আদায়যোগ্য এমিডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাট অন্তর্ভুক্ত) নির্ধারণ করা হয়েছে।

তবে কোনো একোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের উন্নয়নের স্বার্থে প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%