১০:২৮ এম
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার সকালে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে। ধানমণ্ডি ৩২ নম্বর রোডে ওয়াটার ক্যানন আনা হয়েছে। এখানে দায়িত্ব পালন করছেন শতাধিক পুলিশ সদস্য।
এছাড়া, ধানমণ্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালন করা এপিবিএনের এসআই জহুরুল গণমাধ্যমকে জানিয়েছেন, রমনা জোনের পুলিশ কমিশনারের নির্দেশে ভোর থেকে এখানে ডিউটিতে আছেন। সকাল থেকে ৩৩ জন এপিবিএন সদস্য সড়কের দুইপাশে ডিউটি করছে।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
এদিকে, এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। রাজধানী জুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা মাঠে অবস্থান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন