ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ে করলেন অর্জুন রামপাল


বিয়ে করলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর দীর্ঘ সময়ের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে প্রেম, সংসার ও দুই সন্তানকে নিয়ে একসঙ্গে পথ চলার পর এখন তাঁদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

তবে এই বিয়ের আয়োজন হয়নি তারকাখচিত কোনো জমকালো আয়োজনে। গোয়ায় একটি সাদামাটা আয়োজনের মাধ্যমে অর্জুন এবং গ্যাব্রিয়েলা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে নিবন্ধন করেছেন।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আইন অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।

আরও পড়ুন: মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, তিনজন আটক

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনটিকে তাঁরা রেখেছেন একেবারেই অনাড়ম্বর। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে কার্যালয়ে হাজির হন দুজন। সঙ্গে ছিলেন তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

অর্জুন এবং গ্যাব্রিয়েলার প্রেমের সম্পর্কের শুরু ২০১৮ সালে। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁরা একসঙ্গে সংসার শুরু করেন। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান এরিভ।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পরও অর্জুন ও গ্যাব্রিয়েলা বিয়ে নিয়ে তাড়াহুড়া করেননি। তাঁরা নিজেদের মতো করেই সম্পর্ককে এগিয়ে নিয়েছেন। পরে ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। আর এবার ২০২৬ সালে এসে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।

মজার বিষয় হলো, বিয়ের আগে একাধিকবার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অর্জুন নিজে মতামত জানিয়েছেন। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, "তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়।" অর্জুনের ভাষায়, "বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।" তাঁর যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়, যা সম্পর্কের স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্কের সৌন্দর্য ছিল সেই স্বাভাবিকতাতেই।

আরও পড়ুন: শিক্ষাকে কর্মজীবনের সঙ্গে যুক্ত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

অভিনেতা আরো বলেছিলেন, "তাঁদের কাছে তাঁরা এমনিতেই বিবাহিত।" দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। একই সঙ্গে তাঁরা প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন।

তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছেন অর্জুন। শেষ পর্যন্ত সেই 'কাগজের' স্বীকৃতিই অবশেষে নিলেন দুজন।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। তাঁদের বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে। তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা রয়েছে।

প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। তবে বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি আগের সংসারের সন্তানদের প্রতিও বাবার দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা ‘মাইগভ’ প্ল্যাটফর্ম উদ্বোধন

প্রেম থেকে সংসার, এরপর দুই সন্তানের জন্ম দেওয়ার পরও দীর্ঘ সময় বিয়ের আইনি স্বীকৃতি নেননি অর্জুন এবং গ্যাব্রিয়েলা। তাঁদের কাছে সম্পর্কের সংজ্ঞা ছিল সামাজিক বা আইনি স্বীকৃতির চেয়ে অনেক বেশি ব্যক্তিগত। তবে অবশেষে সেই দীর্ঘ সম্পর্ককেই আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে বাঁধল এই দুই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পৈতৃক জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


নেছারাবাদে পৈতৃক জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ, এলাকায় উত্তেজনা

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ও দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

 

অভিযোগ উঠেছে, জমির বিএস রেকর্ডীয় মালিকদের চাচাতো ভাই আল আমীন ও জিহাদ ওই জমিতে দখল প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ নিয়ে জাহাঙ্গীর কবির, আলমগীর কবির ও আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির ঢাকায় বসবাস করেন এবং আনোয়ার হোসেন প্রবাসে থাকেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তারা এলাকায় না থাকার সুযোগে তাদের জমি দখলের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

 

জমির কেয়ারটেকার মো. জামাল হোসেন বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি ওই সম্পত্তি দেখাশোনা করছেন। তার দাবি, বিরোধপূর্ণ জমির দলিল ও বিএস রেকর্ড মালিকদের পরিবারের নামে রয়েছে। তিনি অভিযোগ করেন, আল আমীন ও জিহাদ জমিতে বাধা সৃষ্টি করে দখলের চেষ্টা করছেন। এমনকি তাদের একটি কাচারি ঘর দখল করে সেখানে মাদকের আসর বসানোর অভিযোগও করেন তিনি।

 

তবে মাদক ব্যবসা কিংবা কাচারি ঘর দখলসহ এসব অভিযোগ অস্বীকার করেছেন আল আমীন ও জিহাদ।

 

স্থানীয় কৃষক মো. জুয়েল বলেন, প্রায় ১৩ বছর ধরে তিনি জাহাঙ্গীর কবিরের কাছ থেকে জমি নিয়ে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তাকে জমিতে চাষাবাদে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার ট্রাক্টর ভাঙচুরেরও অভিযোগ করেন এই কৃষক।

 

অন্যদিকে আল আমীন বলেন, মেসন্ডা গ্রামে তাদেরও পৈতৃক সম্পত্তি রয়েছে। তার দাবি, চাচাতো ভাই জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির নিজেদের ইচ্ছামতো ওই সম্পত্তি বিএস রেকর্ড করে নিয়েছেন। তিনি তাদের উত্থাপিত জমি দখলের অভিযোগও অস্বীকার করেন।

 

জাহাঙ্গীর কবিরের দাবি, বিরোধপূর্ণ জমি তাদের মায়ের নামে এবং বিএস রেকর্ডীয় সম্পত্তি। দীর্ঘদিন তারা এলাকায় না থাকায় স্থানীয় কৃষক জুয়েলকে জমি চাষাবাদের জন্য দেওয়া হয়েছে। অপর পক্ষ জমির মালিকানা দাবি করলেও তাদের কাছে বৈধ দলিল নেই বলেও দাবি করেন তিনি।

 

এদিকে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিষয়টির দ্রুত আইনগত সমাধান না হলে বিরোধ আরও জটিল হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির কাগজপত্র যাচাই করে আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে উত্তরাঞ্চল রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। পরে সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে মেরামতের পর ট্রেনের চলাচল স্বাভাবিক হয়ে যায়।

শনিবার (২২ আগস্ট) সকালে পৌনে ৯টার দিকে, চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনটি বিকল হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানায়, জয়পুরহাট অতিক্রম করার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে গেছে বলে পরীক্ষা করা হয়।

প্রধান লাইনে ট্রেনটি দীর্ঘ সময় আটকে থাকার কারণে সান্তাহার, পার্বতীপুর, রাজশাহী ও ঢাকাগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

এতে হাজারো যাত্রী তীব্র ভোগান্তির মধ্যে পড়েন। তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে সান্তাহার ও পার্বতীপুর রেলওয়ে জংশন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সান্তাহার থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করলে বেলা পৌনে ১২টার দিকে রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়।

বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি কিছু সময় আটকে ছিল। দ্রুত রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ সম্পন্ন করে শিডিউল সচল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে দেশের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে যে, ৪৯ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক অভিযানে ১২ জন যোদ্ধা নিহত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চালানো আরেকটি অভিযানে আরো ৩৭ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে কিছু সদস্যকে সামরিক বাহিনী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার এই নাম ব্যবহার করছে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগানিস্তানে থাকা নিরাপদ আশ্রয়স্থল থেকে হামলা চালায় এবং এই বেলুচ গোষ্ঠীগুলো ভারত থেকেও সমর্থন পায়। তবে আফগানিস্তান ও ভারত উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি একটি আলাদা সংগঠন হলেও তাদের আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়েছে এবং এসব হামলার বেশিরভাগের জন্য টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়।

এছাড়া, পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবহুল প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বেলুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহের কেন্দ্র হিসেবে গণ্য হচ্ছে। এ সমস্ত গোষ্ঠী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে আরো বেশি স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দাবি করে থাকে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, আফগানিস্তানের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা বেলুচিস্তানে টিটিপি ও ইসলামিক স্টেটের (আইএস) মতো সশস্ত্র গোষ্ঠীও বিভিন্ন সময় হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের ধাক্কায় গভীর অর্থনৈতিক সংকটে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


যুদ্ধের ধাক্কায় গভীর অর্থনৈতিক সংকটে ইরান

যুদ্ধে ছয় মাসের মধ্যেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের কারণে বিদেশে তেল রফতানি করা কঠিন হয়ে পড়েছে, ফলে বৈদেশিক আয় কমছে। এর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যে ১০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন ইরানের শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে ক্রেতারা কম দামে নিত্যপণ্য কিনতে আসছেন। কিন্তু যুদ্ধের প্রভাবে সেখানে স্বস্তি মিলছে না। মুদি দোকানে চালের দাম বেড়ে গেছে প্রায় ৬০ শতাংশ, আর গরুর মাংসের দাম বেড়েছে ১৫০ শতাংশ পর্যন্ত। নির্দিষ্ট বেতনে থাকা পরিবারগুলোর জন্য খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাও এখন কঠিন হয়ে পড়েছে।

একজন ক্রেতা মন্তব্য করেছেন, যুদ্ধের পূর্বের তুলনায় ওষুধের দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যেরই দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন তারা। কখনো কখনো এক সপ্তাহের মধ্যেই দামের পরিবর্তন ঘটে। যারা নির্দিষ্ট বেতনে জীবনযাপন করেন, তাদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।

যুদ্ধের পর বিভিন্ন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে ইরানের অর্থনীতি বেশি চাপে পড়েছে। দেশটির প্রধান রফতানি পণ্য তেল বিদেশে পাঠানো এখন কঠিন হয়ে গিয়েছে, যার ফলে বৈদেশিক আয় কমছে এবং বেকারত্ব বাড়ছে। ইরানের শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, এই যুদ্ধ শুরু হওয়ার মাত্র তিন মাসেই ১০ লাখের বেশি মানুষ চাকরি হারাতে হয়েছে।

এমন অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস জানাচ্ছে যে, বছরের শেষ নাগাদ ইরানে মূল্যস্ফীতি ৭০ শতাংশে পৌঁছাতে পারে। অর্থনীতিও সংকুচিত হতে পারে। উৎপাদনের তুলনায় বেশি জ্বালানি ব্যবহার করার কারণে পেট্রোলের দাম বাড়ানোর চাপ বাড়ছে। অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ ইরানিরা আগেই ছিলেন, ফলে দাম বৃদ্ধি ঘটলে নতুন করে বিক্ষোভ ছড়াতে পারে।

অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আরো কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অভিজ্ঞতায় বিকল্প বাণিজ্যপথ ও ছায়া নৌবহর ব্যবহার করে টিকে থাকার কৌশল গড়ে তুলেছে তেহরান।

অন্যদিকে, অর্থনৈতিক সংকট সমাধানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার পক্ষে থাকলেও, দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনী শত্রু পক্ষের যেকোনো হামলার জবাব দিতে কঠোর অবস্থান নিয়েছে। হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ পাওয়ার পাশাপাশি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় ছাড় চাওয়ার দাবি তাদের। ফলে অর্থনৈতিক চাপ যত বৃদ্ধি পাক, যুদ্ধ শেষ করতে তেহরান কতটা ছাড় দেবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%