ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র


ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যা স্থলপথে ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে কাজ করবে। এই ঘোষণা আজ শনিবার (৭ নভেম্বর) তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেয়া হয়েছে।

সেন্টকম জানায়, ‘আয়রন গেট’ নামক এই টাস্কফোর্সে সামরিক ও বেসামরিক সদস্য মিলিয়ে প্রায় ২০ জন সদস্য থাকবে। টাস্কফোর্সটি ইরানের সীমান্ত ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে অস্ত্র স্থানান্তর ঠেকাতে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় এই বাহিনীর সদর দফতর স্থাপন করা হবে। এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। অস্ত্র পরিবহন ঠেকানোর পাশাপাশি, টাস্কফোর্সটি দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধের বিষয়েও নজর দেবে।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোভে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ১০

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা আরও জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সক্ষমতা পুনরায় গড়ে তোলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।’

মার্কিন কমান্ডের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরও জোরদার হবে। একই সঙ্গে, ওয়াশিংটনের মতে, সন্ত্রাসবাদে অর্থায়নের ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করা সম্ভব হবে।

সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক মাসগুলোতে নৌ অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি করতে পারেনি।

এছাড়া, মার্কিন সামরিক কমান্ড ইরানের বন্দরে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সব জাহাজের ওপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রাখার কথাও জানিয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন উভয়পক্ষের।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে সংঘর্ষটি ঘটে।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, সাওতিকান্দা গ্রামের আলমগীর মাতুব্বর ও মোস্তফা মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে মোস্তফা মাতুব্বরের ছেলে আক্তার মাতুব্বরের সঙ্গে আলমগীর মাতুব্বরের পক্ষের তরিকুল নামে এক যুবকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ঢাল, সরকি, রামদা ও ইট-পাটকেল ব্যবহার করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সোবহান মাতুব্বর (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মাহবুব মাতুব্বর (২৫), ইলিয়াস মাতুব্বর (৫০), আবুল মাতুব্বর (৫০), আওলাদ মাতুব্বর (৪০), আক্তার মাতুব্বর (২৮) এবং সোহেল মাতুব্বর (২৭) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা

চলতি মৌসুমের শুরুতে ভালো ফলাফল করতে ব্যর্থ হলেও রিয়াল মাদ্রিদ এখন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। লা লিগায় বার্সেলোনাকে পরাজিত করার পর চ্যাম্পিয়নস লিগে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে এমবাপ্পে ও বেলিংহ্যামের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাদের সামনে এখন লা লিগায় শীর্ষস্থান দখলের জন্য লড়াই করতে হবে।

এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার (৭ নভেম্বর) স্পেনের মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

যদি রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জয়লাভ করে, তবে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে। বর্তমানে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে ভিনিরা। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

যেখাবে দেখবেন খেলা

বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায় হিসেবে yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Valencia live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।

আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ

স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv।

বিশেষ টিপস: যদি আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা সম্ভব না হয়, তবে VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত মহাসাগরে চীনের আধিপত্য বাড়ছে, ৪০০টির বেশি রণতরী বহরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


ভারত মহাসাগরে চীনের আধিপত্য বাড়ছে, ৪০০টির বেশি রণতরী বহরে

চীনের নৌবাহিনী এখন আর সীমাবদ্ধ নেই শুধুমাত্র নিজেদের উপকূলীয় জলসীমায়। দক্ষিণ চীন সাগর থেকে জাপান ও তাইওয়ানের আশপাশের গুরুত্বপূর্ণ নৌ ও বাণিজ্যিক পথে প্রতিদিন প্রায় ১০০টি চীনা যুদ্ধজাহাজ চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে।

চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাবিদদের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বর্তমানে জাহাজের সংখ্যায় চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। একই সঙ্গে, দেশটির নৌবহর যে গতিতে সম্প্রসারিত হচ্ছে, সেই গতির সঙ্গে তাল মেলানো ওয়াশিংটনের জন্য কঠিন হয়ে পড়ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পর্যালোচিত যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের নৌবাহিনীতে বর্তমানে ৪০০টির বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে। এই সংখ্যার দিক থেকে এটি মার্কিন নৌবহরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি।

চীনের হাতে বর্তমানে তিনটি বিমানবাহী রণতরি রয়েছে এবং চতুর্থটি নির্মাণাধীন। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, নতুন এই রণতরিটি পারমাণবিক শক্তিচালিত হতে পারে। আধুনিক ইতিহাসে শান্তিকালীন সময়ে নৌবাহিনীর অন্যতম বৃহৎ সম্প্রসারণ হিসেবে চীনের এই উদ্যোগকে দেখা হচ্ছে।

এশিয়ার বিভিন্ন জলসীমায় চীনা যুদ্ধজাহাজ ছড়িয়ে পড়ছে। দেশটির যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের আশপাশ, ফিলিপাইনের পূর্বাঞ্চল এবং জাপানের দক্ষিণ উপকূলে চলাচল করছে। এর বাইরেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে নিয়মিত উপস্থিতি বাড়াচ্ছে তারা। এ ছাড়া এডেন উপসাগরেও নিয়মিত নৌবহর মোতায়েন করছে বেইজিং।

চীনা নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণকারী নিরাপত্তা কর্মকর্তাদের হিসাবে, যেকোনো সময়ে তাইওয়ানের আশপাশের জলসীমায় চীনের প্রায় ছয়টি যুদ্ধজাহাজ অবস্থান করে। সামরিক মহড়ার সময় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি এর প্রায় তিন গুণ। এ অঞ্চলের বিভিন্ন দ্বীপ ও জলসীমার মালিকানা নিয়ে ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত চীন।

তবে বেইজিংয়ের লক্ষ্য কেবল যুদ্ধজাহাজের সংখ্যা বাড়ানো নয়। নিজেদের উপকূলীয় জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিরোধপূর্ণ ভূখণ্ডের দাবিকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে কোনো সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ঠেকানোও চীনের কৌশলগত পরিকল্পনার অংশ।

সূত্র: এনডিটিভি

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


এবার আরও ভয়ংকর সক্ষমতার মিসাইল তৈরির পথে ইরান!

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। এই পরিবর্তনের ফলে, নতুন করে তৈরি হওয়া মিসাইলগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার থেকে বেশি হবে।

শনিবার (৭ নভেম্বর) এই তথ্য প্রকাশ করেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি। এ তথ্য এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অনুযায়ী, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের এই ঘোষণাটি এমন একটি সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

কিছুদিন আগে, ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি জানান, যদি ইরানের ওপর নতুন করে হামলা হয়, তাহলে তাদের পাল্টা হামলা হবে ভৌগলিক সীমাবদ্ধতার বাইরে। অর্থাৎ হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিপ্লবী গার্ডের মুখপাত্র জানান, মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে এটি করে দেখাবে।

তিনি স্পষ্ট করেননি যে, ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল আছে কি না, অথবা অতীতে ছিল কি না।

বর্তমানে দুই হাজার কিলোমিটার রেঞ্জের সীমাবদ্ধতার আওতায় রয়েছে ইউরোপের গ্রিস ও বালকান অঞ্চলের কিছু অংশ, পুরো আরব উপত্যকা এবং মিসরের বেশির ভাগ অংশ। এর অর্থ হলো, ইরান তাদের মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অংশে হামলা চালাতে পারবে। যদি রেঞ্জ বৃদ্ধি করা হয়, তাহলে অন্যান্য দেশগুলোও তাদের মিসাইলের আওতায় চলে আসবে।

চলতি বছরের মার্চে, ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল; যা ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে। রেঞ্জের বাইরের অঞ্চলে মিসাইল নিক্ষেপের ঘটনায় প্রশ্ন উঠেছিল, ইরান কি আরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরি করেছে। যদিও দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া তাদের দুটি মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগ, নিজেদের মহাকাশ প্রোগ্রামকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%