ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহের দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, তদন্ত শুরু


ঝিনাইদহের দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, তদন্ত শুরু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া মজুমদারপাড়া দুর্গামন্দিরে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরের কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। মন্দির কমিটির নেতাদের ধারণা, পূর্বশত্রুতার কারণে কেউ এই ন্যাক্কারজনক কাজটি করতে পারে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টার দিকে এক নারী মন্দির পরিষ্কার করতে এসে কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা মন্দিরে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গণেশের দুই হাতের কবজি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তাঁর বাম হাতের কনুইও মোচড়ানো ছিল। লক্ষ্মীর দুই হাতের কনুই, কার্তিকের বাম হাতের আঙুল ও ডান হাতের কনুই এবং ময়ূরের গলা মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে কারিগর ডেকে দুপুরে প্রতিমাগুলো মেরামত করা হয়।

আরও পড়ুন: চাঁদপুরে যুবকের লুঙ্গির গোছায় মিলল ওয়ান শুটার গান

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা মন্তব্য করেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তি অন্য দেশে হামলার অনুমতি দেয় না: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


মক্কা প্রতিরক্ষা চুক্তি অন্য দেশে হামলার অনুমতি দেয় না: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ পরিচালনার অনুমতি প্রদান করে না; বরং চুক্তিতে অন্তর্ভুক্ত যে কোনো দেশ আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় সহযোগিতা করা এর মূল উদ্দেশ্য- এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানিয়েছেন, চুক্তিটি অনুমোদনের জন্য দেশটির পার্লামেন্টে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আঙ্কারায় হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব কথা বলেন।

তিনি জানান, বুধবার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কাছে চুক্তি বিষয়ে চূড়ান্ত উপস্থাপনা করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এটি পার্লামেন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ফিদান স্পষ্টভাবে উল্লেখ করেন, চুক্তিতে অন্তর্ভুক্ত কোনো দেশ আক্রান্ত হলে অন্য সদস্যরা তার প্রতিরক্ষায় সহযোগিতা করবে। তবে অন্য কোনো দেশের ভূখণ্ডে হামলা চালানোর উদ্দেশ্যে তুরস্ক সেনা পাঠাবে না।

সউদী আরবের প্রতিরক্ষায় সহযোগিতার উদ্যোগ : সউদী আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে মক্কা চুক্তির আওতায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান ফিদান। গত ৫ অক্টোবর সউদী আরবের রিয়াদে অনুষ্ঠিত চুক্তির কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে তুরস্কের অংশগ্রহণের পেছনেও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৈঠকে জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো, সামরিক সদর দপ্তর, সচিবালয় এবং নতুন সচিব নিয়োগের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা মোকাবিলায় সউদী আরবকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে, তা নিয়ে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তবে ইয়েমেন সংঘাতের সমাধানে শান্তি ও সংলাপের প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

কৃষ্ণসাগরে নতুন সংঘাতের আশঙ্কা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ফিদান সতর্ক করে বলেন, এই সংঘাত যেন কৃষ্ণসাগরে নতুন কোনো যুদ্ধক্ষেত্র তৈরি না করে। তাঁর মতে, যুদ্ধটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, সংঘাতের শুরু থেকেই কৃষ্ণসাগরে যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে তুরস্ক কাজ করছে। এ ক্ষেত্রে মন্ট্রো কনভেনশন বাস্তবায়ন এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনের উদ্যোগে দেশটির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

ফিদান আরো বলেন, রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বেসামরিক জাহাজে হামলা মানুষের জীবন, সম্পদ, নৌ চলাচল ও পরিবেশের জন্য বিপজ্জনক। একই সঙ্গে শস্য পরিবহন ব্যাহত হলে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে খাদ্যনিরাপত্তার সংকট আরও বাড়তে পারে।

গাজায় মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান : গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন ফিদান। তিনি জানান, সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি, ফিলিস্তিনি জাতীয় কমিটির প্রশাসনিক দায়িত্ব গ্রহণ এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি গাজা, পশ্চিম তীর ও আল-আকসা মসজিদকে ঘিরে পরিস্থিতি নিয়েও তুরস্কের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ফিদানের বক্তব্য অনুযায়ী, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য সদস্যদেশগুলোর নিরাপত্তা সহযোগিতা জোরদার করা; অন্য দেশে সামরিক আক্রমণ চালানোর সুযোগ তৈরি করা নয়।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ অপু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য: হুইপ অপু

"মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।" ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

হুইপ অপু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আগাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার কোনো বিকল্প নেই। পরিদর্শনকালে হুইপ অপু মন্দিরে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মা ইলিশ সংরক্ষণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দুধল, সরসী ও দুর্গাপাশা সংলগ্ন কারখানা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত আনুমানিক ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আম্বানি-ইলন মাস্কের দ্বন্দ্বের পেছনে কী কারণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


আম্বানি-ইলন মাস্কের দ্বন্দ্বের পেছনে কী কারণ

ভারতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক। এই প্রসঙ্গে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির নামও উল্লেখ করেছেন তিনি। তবে মাস্কের অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সমাজমাধ্যম এক্সে একটি পোস্টে মাস্ক প্রশ্ন করেন, বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে স্টারলিংক পরিষেবা চালানোর অনুমতি রয়েছে। তিনি জানতে চান, গত পাঁচ বছর ধরে ভারত সরকারের নিয়ম মেনে চলার পরও কেন ভারতে পরিষেবা চালুর অনুমতি পাচ্ছে না সংস্থাটি? একই পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘মুকেশ আম্বানিই কি ভারতের আসল বস?’

মাস্কের অভিযোগের জবাবে ভারতের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার অনুমতি দেওয়ার ক্ষেত্রে কোনো সংস্থার প্রতি পক্ষপাত করা হয় না। সব সংস্থাকেই একই নিয়ম মেনে চলতে হয় এবং নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। সরকারের তথ্য অনুযায়ী, স্টারলিংক, জিও স্যাটকম এবং ইউটেলস্যাটের ওয়ানওয়েব, এই তিনটি সংস্থারই বর্তমানে নিরাপত্তা যাচাই চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে তারা স্পেকট্রাম বরাদ্দের জন্য আবেদন করতে পারবে।

এর আগে, ভারতে স্টারলিংকের পরিষেবা চালুর পথে বাধা দেওয়ার জন্য কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীকে দায়ী করেন ইলন মাস্ক। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যবসার একচেটিয়া দখল বজায় রাখতেই তারা স্টারলিংককে ভারতের বাজারে ঢুকতে বাধা দিচ্ছেন।

একটি পোস্টের জবাবে মাস্ক লেখেন, কিছু শিল্পপতি নিজেদের স্বার্থে ভারতীয়দের ওপর ব্যবসায়িক নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন। তার মতে, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মাস্কের শেয়ার করা পোস্টে আরো বলা হয়েছে, ভারতের বহু গ্রাম ও প্রত্যন্ত এলাকায় এখনো দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা নেই। স্টারলিংকের দাবি, তাদের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এমন এলাকাতেও ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব, যেখানে ফাইবার সংযোগ বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন।

সংস্থাটি জানিয়েছে, ভারতে তারা ২০টি গেটওয়ে সাইট তৈরি করেছে। স্টারলিংক শিক্ষা, টেলিমেডিসিন, ক্ষুদ্র ব্যবসা এবং দুর্যোগকালীন ত্রাণকাজের ক্ষেত্রে সংযোগ সুবিধা প্রদানে সহায়তা করতে পারে।

কম্পানিটি জানিয়েছে, তারা ভারতে তাদের কাজ চালু করার জন্য প্রস্তুত, তবে এটি অনুমোদন লাভ এবং স্পেকট্রাম বরাদ্দের ওপর নির্ভরশীল। স্টারলিংকের দাবি, তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শিক্ষা, টেলিমেডিসিন, ছোট ব্যবসা এবং দুর্যোগের সময় ত্রাণকাজে সাহায্য করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ভারতে পরিষেবা চালু করতে তারা প্রস্তুত। তবে এর জন্য সরকারের অনুমোদন এবং স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় রয়েছে তারা। ভারত সরকার জানিয়েছে, স্টারলিংকের প্রতি কোনও বৈষম্য করা হচ্ছে না। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের দাবি, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে সব সংস্থার জন্য একই নিয়ম প্রযোজ্য।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, স্টারলিংকসহ তিনটি সংস্থাকে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা চালুর জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। তবে পরিষেবা চালুর আগে প্রতিটি সংস্থাকে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।

সরকারের বক্তব্য, ব্যবহারকারীদের নিরাপত্তা ও তাদের তথ্য সুরক্ষিত রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, তিনটি সংস্থারই নিরাপত্তা যাচাই চলছে। এই প্রক্রিয়া শেষ হলে তারা স্পেকট্রাম বরাদ্দের জন্য পরবর্তী ধাপে এগোতে পারবে। তাই স্টারলিংকের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম প্রয়োগ করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয় বলে দাবি করেছে সরকার।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে পরিষেবা চালুর উদ্যোগ নেয় স্টারলিংক। ২০২৫ সালের জুনে সংস্থাটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পায়। সেপ্টেম্বরে পরীক্ষামূলক পরিষেবার জন্য স্পেকট্রাম বরাদ্দ করা হলেও বাণিজ্যিক পরিষেবা চালুর আগে আরো কিছু অনুমোদন বাকি রয়েছে।

অন্যদিকে, ভারতের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিলায়েন্স জিও ও এয়ারটেলের সঙ্গে স্টারলিংকের অংশীদারিত্বও রয়েছে। ২০২৫ সালের মার্চে সংস্থা দুটির সঙ্গে চুক্তি করে স্টারলিংক। এই চুক্তির মাধ্যমে তাদের বিক্রয়কেন্দ্রে স্টারলিংকের সরঞ্জাম বিক্রির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য লাইসেন্স পেয়েছে তিনটি সংস্থা, স্টারলিংক, রিলায়েন্স জিও এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব।

স্টারলিংক যখন ভারতীয় বাজারে প্রবেশের উদ্যোগ নেয়, তখন স্পেকট্রাম নিয়ে একটি বড় ধরনের বিরোধ দেখা দিয়েছিল। মাস্ক চেয়েছিলেন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে স্যাটেলাইট কম্পানিগুলোকে স্পেকট্রাম বরাদ্দ করা হোক, অন্যদিকে রিলায়েন্স জিওসহ ভারতের কয়েকটি কম্পানি নিলামের পক্ষে ছিল। শেষ পর্যন্ত ভারত সরকার নিলামের পরিবর্তে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেই স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%