০৭:৪৫ পি.এম
"মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।" ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পৈতকাটি দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
হুইপ অপু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আগাম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: সিসিউতে ভর্তি ড. আব্দুল মঈন খান, দেখতে গেলেন সমাজ কল্যাণমন্ত্রী
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার কোনো বিকল্প নেই। পরিদর্শনকালে হুইপ অপু মন্দিরে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন