ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে


রাজবাড়ীতে স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদলাত। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন এ আদেশ দেন। 

কারাগারে পাঠানো ওই নারীর নাম মোছা. তানিয়া খাতুন (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। 

তানিয়ার স্বামী মো. সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি জাতীয় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সাখাওয়াতের সঙ্গে বিয়ে হয় তানিয়ার। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। তবে বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচলাখ টাকা যৌতুক দাবি করেন। একপর্যায় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তানিয়া যৌতুকের টাকা ছাড়া সংসারে ফিরতে রাজি হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনের বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তাফা জানিয়েছেন, আদালতের তদন্তের পর তানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে তিনি স্বেচ্ছায় সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে আসামি ও বাদির সঙ্গে সংসার করতে নাজি না হওয়ায় এবং মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিনেট প্রতিনিধিকে ১ বছরের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিনেট প্রতিনিধিকে ১ বছরের শাস্তি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট প্রতিনিধি আকিল বিন তালেবকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। ওই পরীক্ষাগুলো তাকে পুনরায় দিতে হবে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবীর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে তাকে এক বছরের শাস্তি দেওয়া হয়েছে। তাকে ওই বছরের সব পরীক্ষা পুনরায় দিতে হবে। শুধু তিনিই নন, এমন অভিযোগে বিভিন্ন বিভাগের কয়েক ডজন শিক্ষার্থীর শাস্তি হয়েছে।

এর আগে, এ বছর ফেব্রুয়ারিতে আকিল বিন তালেবের বিরুদ্ধে মাস্টার্স প্রোগ্রামের ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল কোর্সের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত বছর রাকসু-সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ খোলার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


হরমুজ খোলার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়ে বড় ধরনের প্রস্তাব দিয়েছে। তবে এর বিনিময়ে ওয়াশিংটন শর্ত জুড়ে দিয়েছে। ইরানকে অবিলম্বেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিতে হবে এবং মধ্যপ্রাচ্যে সক্রিয় তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর যাবতীয় হামলা বন্ধ করতে হবে। 

সম্প্রতি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল হাদাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরান সফরকালে তিনি ইরানি কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাবটি তুলে ধরেন। বার্তাটি হস্তান্তরের পাশাপাশি অসিম মুনির তেহরানকে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের কাজ পুনঃরায় শুরু করার অনুরোধ জানান। তিনি স্পষ্ট করে দেন যে, চলমান আঞ্চলিক দ্বন্দ্বে ইসলামাবাদ কোনো পক্ষ অবলম্বন করছে না। 

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবহণ করা হয়। 

সূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও মোবাইল ফোনে আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


মাদক ও মোবাইল ফোনে আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

মাদক ও মোবাইল ফোনে আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

 

মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় শত শত শিক্ষার্থী মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের ক্ষতিকর ব্যবহারের বিরুদ্ধে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে। একইসাথে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকার শপথ গ্রহণ করেছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এই দৃশ্য দেখা যায়। এতে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, "তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা না গেলে দেশের উন্নয়নও একসময় অর্থহীন হয়ে পড়বে। মাদক প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি পরিবার থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"

 

ওসি জুনায়েত চৌধুরী বলেন, "মাদকের কারণে পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও সহিংসতা সৃষ্টি হচ্ছে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় আনছে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"

আলোচনা সভা শেষে ইউএনও মো. মহিন উদ্দিন শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের ক্ষতিকর ব্যবহার থেকে দূরে থাকার শপথ পাঠ করান।

 

শপথ গ্রহণের পর শিক্ষার্থীরা হাতে থাকা প্রতীকী লাল কার্ড উঁচিয়ে মাদক ও সমাজবিরোধী কর্মকাণ্ডকে ‘না’ জানায়।

অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাইফুল ও আশিক বক্তব্য দেন।

কাওসার আলম সোহেল জানান, "নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করছে সংগঠনটি। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪২তম সচেতনতামূলক কার্যক্রম।"

এদিকে একই দিনে উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা, লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্যাশনের কি এতটাই আকাল পড়েছে’, কৃতিকে কঙ্গনার খোঁচা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


‘ফ্যাশনের কি এতটাই আকাল পড়েছে’, কৃতিকে কঙ্গনার খোঁচা

একটি জুয়েলারি ব্র্যান্ডের রাখিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক এবং উপস্থাপন ঘিরে ভারতজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াজুড়ে চলমান এই বিতর্কের মাঝেই এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। কৃতির নাম সরাসরি উচ্চারণ না করলেও তার পোশাক নির্বাচনকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা এই পুরো বিজ্ঞাপনটিকে ‌‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত বা অমার্জিত’ বলে আখ্যা দিয়েছেন।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ডের বিশেষ বিজ্ঞাপন চিত্র, যেখানে উৎসব উদযাপনের সময় কৃতিকে অফ-হোয়াইট রঙের ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ, কেপ এবং পেঁচানো স্কার্ট পরে থাকতে দেখা যায়। ছবিটির প্রচার শুরু হতেই নেটিজেনদের একাংশ অভিযোগ তোলেন যে ঐতিহ্যবাহী ভারতীয় উৎসবকে উপহাস করা হয়েছে। অনেকেই কৃতির পরিহিত পোশাককে ‘সংক্ষিপ্ত’ এবং উৎসবের পরিপন্থী বলে কটাক্ষ করতে শুরু করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে কঙ্গনা লেখেন, নারীদের জন্য এটি একটি অসাধারণ সময়, কারণ এখন ওয়ার্ডরোবে প্রচুর পোশাকের বৈচিত্র্য রয়েছে। আজকের নারী বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করেছে—ককটেল ড্রেস থেকে শুরু করে লেহেঙ্গা চোলি, জিন্স থেকে শাড়ি কিংবা বিকিনি থেকে সালোয়ার কামিজ, পোশাক বেছে নেওয়ার অসংখ্য সুযোগ তাদের সামনে উন্মুক্ত। কঙ্গনা প্রশ্ন তুলে বলেন, এত সব বিকল্প পোশাকের মধ্যে নিজের ভাইকে অন্তর্বাস বা বিকিনি পরে কেন রাখি বাঁধতে হবে? কোনো একজনের স্টাইলিংয়ের কি এতটাই আকাল পড়েছে?

পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনে দেখানো আরেকটি দৃশ্য নিয়েও নেটিজেনদের মধ্যে কড়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজ্ঞাপনটিতে দেখা যায়, পোষা কুকুরটি ডেকে ওঠার পর কৃতি সেটিকে একটি ঐতিহ্যবাহী রাখি পরাচ্ছেন। পবিত্র উৎসব রাখিবন্ধনে কুকুরকে রাখি বাঁধার এই মানসিকতা এবং পোশাকের ধরন দুটিকেই অনভিপ্রেত বলে চিহ্নিত করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় এবং কঙ্গনা রানাওয়াতের এই ধরনের মন্তব্যের পরেও কৃতি শ্যানন কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি। তবে বিতর্কের আবহেই কৃতি তার বোন নূপুর শ্যানন এবং কথিত প্রেমিক কবির বাহিয়ার সঙ্গে কিছু হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, কিছু স্মৃতি যা ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু এর চেয়েও অনেক বেশি সুন্দর মুহূর্ত বাস্তবে বাঁচা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%