পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার,
১০:৫৩ এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের উদ্যোগে,
নারায়ণগঞ্জ ডিএনপি লেকপাড়ে সিদ্ধিরগঞ্জ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহামুদ, নারায়ণগঞ্জের এক নম্বর ওয়ার্ডে, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে, পনেরশো বৃক্ষরোপণ করার করার জন্য কার্যক্রম অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা মাহমুদা মুন্স, প্রজেক্ট কর্মকর্তা সুজন,
বিএনপি ওয়ার্ড সভাপতি মনির হোসেন, যুবদলের নেতা জুয়েলস সহ বিভিন্ন রাজনৈতিক বিদ,
নারায়ণগঞ্জক কল কারখানার একটি শহর, তাই এখানে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিনকে সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, পনেরশো বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন, বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জের কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেয়া হয়েছিল, সরকার তা বাতিল করেছে।
সোমবার (৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশটি উল্লেখ করেছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো।
এদিকে, আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে সরকারি সংবাদ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তিনি বিশ্বজুড়ে ক্রীড়াবিদ ও সাংবাদিকদের কাছে ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-র মুখোমুখি হবে মিশর। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি দল নিয়ে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি ফিলিস্তিন প্রসঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন হাসান।
এর আগে রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা হাতে উপস্থিত ছিলেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনাকে হারাতে পারলে কি তিনি আবারও একই কাজ করবেন।
জবাবে হাসান বলেন, ‘পৃথিবীর যেখানেই থাকুক, কেউ যদি ফিলিস্তিনের মানুষের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি তার মানবতার একটি অংশ হারিয়ে ফেলেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি আরব, মুসলিম বা খ্রিস্টান হওয়ার আগে একজন মানুষ। ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক মাধ্যমগুলোর একটি। আমি এই মঞ্চ থেকে শুধু একটি বার্তা দিতে চাই, দয়া করে ফিলিস্তিনের মানুষকে বাঁচতে দিন।’ বিশ্বের সব ক্রীড়াবিদ ও সাংবাদিকের কাছে তিনি আহ্বান জানান, আপনারাও এই বার্তাটি ছড়িয়ে দিন।
মানবাধিকার নিয়ে কথা বলতে গেলে ফিলিস্তিনের সাধারণ মানুষের কথাও বলা উচিত বলে মন্তব্য করেছেন মিশর কোচ। তিনি বলেন, ‘যখন আমরা মানবাধিকার, প্রাণীর অধিকার কিংবা ন্যায়বিচারের কথা বলি, তখন ফিলিস্তিনের সাধারণ মানুষের কথাও বলা উচিত।’
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই বিতর্ক বিদ্যমান। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থা সেখানে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে।
এদিকে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পোশাক বা সরঞ্জামে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অনুমতি নেই। তবে সংবাদ সম্মেলনে কোচদের রাজনৈতিক মত প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনো স্পষ্ট নিয়ম খুঁজে পাওয়া যায়নি।
ফুটবল প্রসঙ্গেও কথা বলেন হোসাম হাসান। তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তাদের দলকে অনেকেই পিছিয়ে রাখছেন। তবুও তার বিশ্বাস, মাঠে লড়াই করতে প্রস্তুত মিশর।
হাসান বলেন, ‘আমরা জানি, আমরা বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামছি। তাদের দলে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রয়েছে। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু মিশরের প্রতিনিধিত্ব করছি না। আমরা আরব বিশ্ব এবং আফ্রিকার প্রতিনিধিত্বও করছি। এই দায়িত্ব আমাদের নিজেদের খেলায় মনোযোগী থাকতে সাহায্য করে। মাঠে আমরা কী করতে পারি, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সোমবার (৬ জুলাই) রাতে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওমানের লিমা থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে যখন দক্ষিণ দিকে যাওয়ার সময় একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত কোনো বস্তুকণার আঘাতে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে সৃষ্ট সংঘাতের পর কূটনীতির জন্য সুযোগ তৈরি করার উদ্দেশ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই হামলা ঘটেছে। এদিকে, গত সপ্তাহে পরোক্ষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর স্থায়ী শান্তির পথে অগ্রগতির কোনো প্রকাশ্য লক্ষণ দেখা যাচ্ছে না।
সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার পর তেহরান যে প্রতিরোধ গড়ে তুলেছে, তার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নতুবা ‘কাজটি শেষ করে দেবে’ বলে।
‘আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের ওপর হামলা চালাতে প্রস্তুত’, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে এই সতর্কবার্তা দিয়েছে বলে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রাপ্ত একটি রেকর্ডিং উদ্ধৃত করে জানিয়েছে।
হামলার শিকার হওয়া জাহাজগুলোর একটি হলো আল রেকায়াত, যা কাতারের এলএনজি শিল্পের শিপিং শাখা নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ট্যাংকার। পত্রিকাটি জানিয়েছে, এই জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের উপরের অংশে আঘাত হানা হয়েছে।
‘ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং ধোঁয়ায় ছেয়ে গেছে। আরও ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। সকল নাবিক নিরাপদে আছেন এবং জাহাজের ডান পাশে একত্রিত হয়েছেন’ বলে একটি রেকর্ডিং থেকে উদ্ধৃত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাউশি। মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে, এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নাম ব্যবহার করে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষণ ও বদলিসহ অন্যান্য কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। কিছু ক্ষেত্রে, এসব অসাধু চক্র কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজের মাধ্যমে অর্থ দাবি করছে বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাউশির আওতাধীন কোনো কর্মকর্তা বা অন্য কোনো পরিচয় দিয়ে কাজ করিয়ে দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে ওই প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় অবহিত করতে হবে। একই সঙ্গে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ