ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দালালচক্রের প্রতারণা প্রতিরোধ এবং প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উমর ফারুক বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু, একশ্রেণির অসাধু দালালচক্রের খপ্পরে পড়ে অনেক প্রবাসী এবং তাঁদের পরিবার সকল কিছু হারাচ্ছেন। কেরানীগঞ্জে কোনো দালাল সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরাপদ ও নিশ্চিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে হবে। দালালচক্রের প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ আরও জোরদার করতে হবে।’

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অভিবাসন-সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসএফের হাতে আটক বাংলাদেশি বৃদ্ধ, জবাবে দুই ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


বিএসএফের হাতে আটক বাংলাদেশি বৃদ্ধ, জবাবে দুই ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় কৃষিকাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে নিয়ে গেছে। এই ঘটনায় সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা ভারতের দুই নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আটক হওয়া আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশের ঝালখেতে কীটনাশক ছিটানোর সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা আব্দুল মান্নানকে আটক করে নিয়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন এলাকায় কৃষিকাজ করছিলেন। হঠাৎ বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের দিকে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরপর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশি ওই কৃষক সীমান্তসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফ তাকে আটক করে। পরে স্থানীয়রা আটক করে ভারতীয় নাগরিকদের বিজিবির কাছে সোপর্দ করেন।

তিনি আরও জানিয়েছেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক দুই দেশের নাগরিককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তরের লক্ষ্যে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে ভূমিসেবা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


সোনারগাঁয়ে ভূমিসেবা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়িত্ব পালনের এক বছরে উদ্ধার করা হয়েছে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ (সাড়ে ১১ একর) খাস জমি। তিনি জানিয়েছেন, প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম। তিনি একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস এবং কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিজের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি গত এক বছরের ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে যাতে কোনো মানুষ হয়রানির শিকার না হন এবং দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।’

তিনি জানান, গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখল থেকে সরকারি সম্পত্তি রক্ষা এবং দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে বলে জানান এসিল্যান্ড।

ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়েও ফাইরুজ তাসনিম বলেন, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতেই এসব কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মতবিনিময় সভায় দায়িত্ব পালনকালে বিভিন্ন ইতিবাচক ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এসিল্যান্ড।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমের স্বচ্ছতা এবং জবাবদিহি আরও বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০জন আহত হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। এলাকাবাসী ও খাঁটি হাতা হাইওয়ে পুলিশ জানান, নরসিংদী থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়াকালীন ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রায় ১ ঘণ্টার চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়।

বর্তমানে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এদিকে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এইদিকে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে সর্বোচ্চ বৃষ্টি ৬১ মিলিমিটার পরিমাপ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%