ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি


বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে এডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকের সময় বিএসইসি চেয়ারম্যান দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে বর্তমান কমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশে পুঁজিবাজারের ভূমিকা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন: ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

বিএসইসি এডিবির সহযোগিতামূলক উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেয়। বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করে।

এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (ওএমডিপি) প্রধান তাকেও কোইকে।

এডিবির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা, প্রাইভেট সেক্টর অপারেশনস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার ক্রেইগ লি রবার্টস এবং সাউথ এশিয়া ডিপার্টমেন্টের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের আঞ্চলিক প্রধান শুজি হাশিজুমে সহ এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএসইসির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ এবং কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিনদিন বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিনদিন বন্ধ থাকবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবি-দাওয়া ও এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, যানজটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, যানজটের আশঙ্কা

রাজধানীর বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজনে দোকানপাট ও মার্কেটে যেতে হয়। কিন্তু যদি তীব্র যানজট পেরিয়ে গিয়ে দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে মূল্যবান সময় নষ্ট হয়।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে জানা জরুরি, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের নামাজের সময়সূচি, ১৭ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের নামাজের সময়সূচি, ১৭ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ৬ জমাদিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৪৭ মিনিটে।

আসরের নামাজ শুরু হবে ৩টা ৩৬ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৫টা ১৬ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৬টা ৩২ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৫টা ০০ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ১৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৬টা ১৩ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ এম


বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের প্রেক্ষিতে মেয়র জোহরান মামদানি পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই ঘোষণা দিয়েছেন সোমবার (১৬ নভেম্বর)।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) মামদানির ঘোষণার পর পুলিশের কৌশলগত প্রতিক্রিয়া দল বিলুপ্ত করে এর প্রায় ৫০০ সদস্যকে আগামী বসন্তের আগে পুলিশের অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে। নতুনভাবে গঠিত দলটি বড় বিক্ষোভ সামাল দিতে নিরস্ত্র এবং গ্রেপ্তারের ক্ষমতাহীন বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত হবে।

২০২০ সালে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভের সময় ওই বিশেষ ইউনিটের বিরুদ্ধে মরিচের গুঁড়া ছিটানো এবং গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে ২০২৩ সালে একটি আইনি সমঝোতাও হয়েছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে, নতুন নামে পুলিশের আরেকটি দল গঠন করে পুরোনো ইউনিটের কার্যক্রম অব্যাহত রাখা হতে পারে। অন্যদিকে, পুলিশ ইউনিয়ন বলছে, এই সিদ্ধান্তের ফলে কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%