ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ‘স্থবির’ দাবি নৌমন্ত্রীর, বন্দর রক্ষা কমিটির প্রতিবাদ


চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ‘স্থবির’ দাবি নৌমন্ত্রীর, বন্দর রক্ষা কমিটির প্রতিবাদ

চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ‘স্থবির পর্যায়ে’ ছিল এবং সেই 'স্থবিরতা কাটিয়ে উঠতে বিদেশি প্রতিষ্ঠানকে আনার পথ উন্মুক্ত' করা হয়েছে মর্মে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যকে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম বাস্তবতা-বিবর্জিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো সচল, গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল বিদেশিদের কাছে দীর্ঘমেয়াদে ইজারা চুক্তি থেকে জাতীয় স্বার্থে বিরত থাকতে হবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ‘স্থবির’ ছিল- নৌমন্ত্রীর এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং দীর্ঘদিন ধরে বন্দর শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা, প্রকৌশলী ও দেশীয় দক্ষ জনশক্তির নিরলস শ্রম, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর তার কার্যক্রম সচল রেখেছে এবং কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে ধারাবাহিকভাবে সক্ষমতা বৃদ্ধি করেছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

বিবৃতিতে তারা বলেন, বৈরী আবহাওয়া, সমুদ্রের সতর্ক সংকেত ও নানা প্রতিকূল পরিস্থিতিতেও বন্দর শ্রমিক-কর্মচারীরা ঝুঁকি নিয়ে বন্দরের কার্যক্রম সচল রেখেছেন। চট্টগ্রাম বন্দরের আয় ও হ্যান্ডলিং কার্যক্রমে ধারাবাহিক প্রবৃদ্ধি থাকলে সেটিকে ‘স্থবিরতা’ হিসেবে চিহ্নিত করা বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। বন্দরের এই অর্জনের পেছনে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও দক্ষতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা সম্প্রসারণ অবশ্যই প্রয়োজন। তবে উন্নয়ন ও আধুনিকায়নের প্রয়োজনীয়তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়ার যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয় না।

তারা বলেন, বিদেশি প্রযুক্তি, কারিগরি জ্ঞান বা ব্যবস্থাপনা সহযোগিতা গ্রহণের বিরোধিতা বন্দর রক্ষা কমিটির নয়। প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ও দক্ষতা নেওয়া যেতে পারে।

কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামোর কৌশলগত নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় অর্থনীতি, নিরাপত্তা, শ্রমিকস্বার্থ, রাজস্ব এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্বার্থের ওপর এর প্রভাব প্রকাশ্যে মূল্যায়ন করা প্রয়োজন।

বিবৃতিতে তারা আরও বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অতীত সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্ত কিংবা পরবর্তী সময়ে এ বিষয়ে নেওয়া উদ্যোগ- কোনোটিই জনস্বার্থ ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না।

তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বন্দরের প্রকৃত সক্ষমতা, আয়, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং এবং দেশীয় ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন প্রকাশ করা প্রয়োজন।

বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, ‘আমরা বন্দরের আধুনিকায়ন চাই, প্রযুক্তিগত উন্নয়ন চাই, সক্ষমতা বৃদ্ধি চাই; কিন্তু জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বিসর্জন দিয়ে নয়। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন দেশের শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা, প্রকৌশলী ও দেশীয় দক্ষ জনশক্তিকে সঙ্গে নিয়েই করতে হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তারা জানান, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার উদ্যোগ বাতিল এবং বন্দরের জাতীয় স্বার্থ সংরক্ষণের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিসহ ধারাবাহিক কর্মসূচি আরও জোরদার করা হবে।

উল্লেখ্য যে, ফ্যাসিবাদী পতিত হাসিনা আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দরের প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘ মেয়াদি ইজারা চুক্তিতে ছেড়ে দেওয়ার পদক্ষেপ বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম এবং বিভিন্ন শ্রমিক কর্মচারী সংগঠন, শ্রমিক জোট, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের ঐক্যবদ্ধ চলমান আন্দোলন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, অবরোধ, ঘেরাও, সভা সমাবেশ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল, সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবের পর জিতের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন ইধিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


দেবের পর জিতের সঙ্গে সিনেমায় অভিনয় করবেন ইধিকা

ছোটপর্দার সীমানা অতিক্রম করে বড়পর্দায় নিজের অবস্থান প্রতিষ্ঠা করা সহজ ছিল না, তবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল নিজগুণে সেই স্থানটি তৈরি করেছেন। দেবের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে তিনি ইতোমধ্যে সিনেমাপ্রেমী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এখন শোনা যাচ্ছে, টালিপাড়ার আরেকজন প্রথম সারির নায়কের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। জানা গেছে, দেবের পর এবার জিতের নায়িকা হিসেবে ইধিকা পালকে দেখা যাবে।

গণমাধ্যমের সূত্রমতে, পরিচালক পথিকৃৎ বসুর আসন্ন সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। সিনেমাটি এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হবে বলে জানা গেছে।

তবে এই সিনেমার বিষয়ে এখন পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনেতা জিৎ কিংবা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, অভিনেতা দেবের সঙ্গে ইধিকার জুটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে। একের পর এক সিনেমায় পাগলুখ্যাত অভিনেতার বিপরীতে তাকে দেখা গেছে। সেই সিনেমাগুলোর সাফল্যের পর টালিপাড়ায় ইধিকা পালের চাহিদা বেড়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’-এর শুটিং শেষ করেছেন ইধিকা পাল। সেখানে যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। নতুন সিনেমার সবকিছু এখন আলোচনা পর্যায়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩ শ্রমিক

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপথে পাচারের সময় বাংলাদেশ কোস্ট গার্ড ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে। এই ঘটনায় চারটি ট্রাক, একটি মাছ ধরার ট্রলার এবং তিন শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেট এলাকায় অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার হাতিয়ায় নেওয়ার উদ্দেশ্যে সাগরপথে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৯৭৫ বস্তা সারসহ একটি মাছ ধরার ট্রলার এবং চারটি ট্রাক জব্দ করা হয়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মূল চক্রের সদস্যরা ১২৫ বস্তা সার নিয়ে একটি ট্রলারে পালিয়ে যায়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটক তিন শ্রমিককে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জব্দ ট্রলারটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৯৭৫ বস্তা সার, ১টি ফিশিং বোর্ট, ৪টি ট্রাক এবং ৩ জন শ্রমিককে আটক করি। এরপর মোবাইলকোর্টের মাধ্যমে আটককৃত ৩ জনকে অর্থদণ্ড প্রদান করি এবং জব্দকৃত সার নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করি। জব্দকৃত ট্রলার কোস্ট গার্ড হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার, একটি মাছ ধরার ট্রলার, চারটি ট্রাক ও চার শ্রমিককে আটক করা হয়েছে। সাগরপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মাদকবিরোধী লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আতাহার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

এ সময় মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক স্ত্রীর বিয়ের জেরে ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


সাবেক স্ত্রীর বিয়ের জেরে ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসাছাত্র মো. নাঈম (১৪) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা মো. ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করেছে চর জব্বর থানার পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইব্রাহীম খলিল চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে, নিহতের মা ফাতেমা আক্তার সুমি ইব্রাহীমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নাঈমের নানা এবায়েদ উল্যাহ জানান, ‘সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নাঈম আমার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা এবং সে শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখি।’

নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ ঘটে। এরপর নাঈম নানাবাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার রাতের খাবার খেয়ে নানার বসতঘরেই ঘুমিয়ে ছিল নাঈম। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে তার মরদেহ পাওয়া যায়। ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। সুমির বিয়ের কারণে নাঈমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তারা আরো জানান, ইব্রাহীম বলেছিলেন, ছেলের আয়-রোজগার খেয়ে কিভাবে মা খায়, তা দেখে নেওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন। ঘটনার পরপরই নাঈমের মা সুমি তার সাবেক স্বামী ইব্রাহীমকে সন্দেহ করেন।

 

ইব্রাহীম খলিলকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তিনি নিজে কল করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, ‘বৃহস্পতিবার অভিযুক্ত বাবাকে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলের হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে হত্যাকাণ্ডের কারণ জানানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%