ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরের শিবচরে যুবদল নেতার উপর নৃসংশ হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


মাদারীপুরের শিবচরে যুবদল নেতার উপর নৃসংশ হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের প্রাক্তন সভাপতি মো: জুনায়েদ চৌকদার-এর ওপর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা যুবদল।

শুক্রবার বিকেলে শিবচর উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ৭১ চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে যুবদল নেতা জোনায়েদ চোকদারের ওপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। বক্তারা হুঁশিয়ারি দেন যে, তা না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এ সময় মাদারীপুর জেলা যুবদলের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শিবচর পৌর যুবদলের প্রাক্তন সভাপতি শাহীন গোমস্তা, সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান, উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা, যুবনেতা সুমন মাদবর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল সিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর বেপারী এবং যুগ্ম আহবায়ক ঠান্ডু আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৫৬৬ মন্দির-মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে এসআরবি-১৩

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের প্রাক্তন সভাপতি জোনায়েদ চোকদারের ওপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা চালিয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয় : বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


ইরানকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা সম্ভব নয় : বিশ্লেষক

যুদ্ধ ইরানকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ছাড় দিলে বড় ভুল হবে। একই সঙ্গে ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে বাইরের বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করাও যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন তেহরানভিত্তিক বিশ্লেষক আলী আকবর দারেইনি।

কৌশলগত অধ্যয়ন কেন্দ্রের এই বিশ্লেষক আল জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের মতো কাউকে কোনো ছাড় দিলে সব শেষ’—যুদ্ধের মধ্য দিয়ে ইরান সেটিই শিখেছে।

দারেইনির মতে, চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিস্থিতিতে বড় পরিবর্তন এনেছে। যুক্তরাষ্ট্রের জন্য সংঘাতের খরচ বাড়িয়ে তুলতে চেয়েছে ইরান। অন্যদিকে, এখন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ইরানকে ‘শ্বাসরোধ’ করার চেষ্টা করছে।

তিনি বলেন, ট্রাম্প মনে করেছিলেন শক্তি প্রদর্শন ও সামরিক পদক্ষেপের হুমকি দিলে ইরান পিছু হটবে। কিন্তু তেহরান তা করেনি। মার্কিন দূত স্টিভ উইটকফও স্বীকার করেছেন যে ইরানের অবস্থানে ট্রাম্প হতাশ হয়েছেন।

দারেইনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখেও ইরান আত্মসমর্পণ করবে না। তার দাবি, যুক্তরাষ্ট্র চাইলেও ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারবে না।

এর কারণ হিসেবে ইরানের ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বাইরের বিশ্বের সঙ্গে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব নয়। কারণ দেশটির স্থল ও সমুদ্রসীমা মিলিয়ে ১৫টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে।’

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট আ’লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় দেশের মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে : দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


ফ্যাসিস্ট আ’লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় দেশের মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে : দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,ফ্যাসিস্ট আ’লীগ দেশ ধ্বংস করে যাওয়ায় দেশের মানুষকে বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। বিএনপি এমন এক সময়ে ক্ষমতায় এসেছে, যখন আগের সরকারের লুটপাট ও নানা সংকটের কারণে দেশের মানুষ গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছেন। তবে এসব সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। কৃষি মৌসুম শুরুর আগেই সার, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান হবে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশার কাজিপুরে তার বাবা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবের পাশাপাশি আগের সরকারের সময় দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে লুটপাটের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা দেশের ব্যাংকগুলো থেকে অর্থ সরিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নানা সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুত কাজ চলছে। ফলে এসব সমস্যা বেশি দিন স্থায়ী হবে না।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে দুলু বলেন, দেশের মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট করতে আগের সরকার কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করেছিল। একই সঙ্গে দেশের বিদ্যুৎ খাত বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

সার সংকট নিয়ে তিনি বলেন, দেশে সার নিয়ে কোনো সংকট নেই। আগের সরকারের নিয়োগ দেওয়া সার ডিলাররা বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তাঁদের কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সে জন্য দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য পিপি রুহুল আমীন তালুকদার টগর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি সানোয়ার হোসেন তুষার ও বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ আগস্ট, ২০২৬ : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়ন ও অগ্রগতি হলে দেশ এগিয়ে যাবে। একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে।

আজ শুক্রবার দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয়, তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। সেই লক্ষ্যেই আমরা মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিয়ে যাচ্ছি। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এসব নারী ও মেয়ে শিক্ষার্থীদের যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে আগামী দিনে বদলে যাবে বাংলাদেশের ভবিষ্যৎ।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই ভালো থাকবে। মনের মধ্যে ক্রোধ না রেখে, সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তি মূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন স্তরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যেসব অনুদান দিচ্ছে, তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনুদানের অর্থ দিয়ে সবজি চাষ, বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করলে, ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। এতে সন্তানদের পড়াশোনা, খাদ্য ব্যবস্থা নিশ্চিত ও চিকিৎসার খরচ বহন করা সহজ হবে। আমরা দেশের সকল পরিবারের মেয়েদের এসব সহযোগিতা দিয়ে যাচ্ছি। যাতে সরকারি সহযোগিতায় প্রত্যেক পরিবারের স্বচ্ছলতা বাড়ে। একটি নারীকে স্বাবলম্বী করা মানে, পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি ও অগ্রগামী করার বাস্তবতা স্থাপন হয়।

জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এস এম শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট এবং হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাছুদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে একটি করে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, দুস্থ ১০৬ জন ব্যক্তি ও আদিবাসী ৬৪ জনসহ ১৮টি মসজিদ ও ৬টি মন্দিরে উন্নয়ন কাজের জন্য প্রায় দেড় কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ সংকটের সমাধান শেষে সুফল পাওয়া যাবে : হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


বিদ্যুৎ সংকটের সমাধান শেষে সুফল পাওয়া যাবে : হুইপ দুলু

নাটোর, ২৮ আগস্ট, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা হচ্ছে। দ্রুত দেশবাসী এর সুফল পাবেন। 

আজ শুক্রবার নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুরে তাঁর পিতা মরহুম ডা. নাছির উদ্দিন তালুকদারের ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, এমন এক সময় বিএনপি ক্ষমতায় এসেছে যখন কুইক রেন্টালের নামে লুটপাট করে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে পালিয়ে যাওয়ায় দেশের মানুষকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইরান-আমেরিকা যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে। 

তিনি আরো বলেন, দেশে সার নিয়ে কোন সংকট নেই। ফ্যাসীবাদী সরকারের নিয়োগ দেয়া সার ডিলাররা দেশে সার সংকট সৃষ্টি করে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তারা যেন কোন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দ্রুত নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া হবে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন  জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%