০৩:১৫ পি.এম
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব তথ্য উপস্থাপন করেন।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি বলেন, "বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।"
আরও পড়ুন: নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ
মামলার কোন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মো. আকতার হোসেন বলেন, "মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানা যাবে।"
ডিএমপির এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, "বিষয়টি নিয়ে কাজ চলছে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে বলে আশা করা হচ্ছে।"
এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করে ডিবি।
আরও পড়ুন: জামালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন